‘আম আঁটির ভেঁপু’ শীর্ষক রচনাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের অংশ বিশেষ। গ্রামীণ জীবনে প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে কাহিনীটি রচিত হয়েছে। অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু। কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যের সেই কষ্ট প্রধান হয়ে ওঠেনি। গ্রামীণ ফলফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল মানুষের চিরায়ত শৈশবকেই যেন স্মরণ করিয়ে দেয়। সর্বজয়া পল্লি-মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। এখানে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রচনাটি শিশু-কিশোরকে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা জোগায়।
বাছাই করা ৯০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের রচয়িতা কে?
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) প্রেমেন্দ্র মিত্র
উত্তর: (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
২। কোন স্কুল থেকে বিভূতিভূষণ ম্যাট্রিক পাস করেন?
(ক) বনগ্রাম
(খ) চৌগ্রাম
(গ) বনপাড়া
(ঘ) মুরারিপুর
উত্তর: (ক) বনগ্রাম
৩। প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে মহিমান্বিত বিভূতিভূষণের—
(ক) নাট্যসাহিত্য
(খ) কবিতা
(গ) কথাসাহিত্য
(ঘ) গান
উত্তর: (গ) কথাসাহিত্য
৪। ‘অপরাজিত’ উপন্যাসের লেখক কে?
(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) মানিক বন্দ্যোপাধ্যায়
(ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তর: (ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৫। আঙ্গিকের দিক থেকে ‘দৃষ্টিপ্রদীপ’ গ্রন্থের সাথে সাদৃশ্য রয়েছে কোন গ্রন্থের?
(ক) মৌরীফুল
(খ) যাত্রাবদল
(গ) মেঘমল্লার
(ঘ) আরণ্যক
উত্তর: (ঘ) আরণ্যক
৬। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন কত তারিখে?
(ক) ১লা আগস্ট
(খ) ১লা সেপ্টেম্বর
(গ) ১লা অক্টোবর
(ঘ) ১লা নভেম্বর
উত্তর: (খ) ১লা সেপ্টেম্বর
৭। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৫০
(খ) ১৯৫১
(গ) ১৯৬০
(ঘ) ১৯৬২
উত্তর: (ক) ১৯৫০
৮। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোন পূজার কথা উল্লেখ আছে?
(ক) দুর্গাপূজা
(খ) লক্ষ্মীপূজা
(গ) কালীপূজা
(ঘ) মনসাপূজা
উত্তর: (খ) লক্ষ্মীপূজা
৯। হরিহর কখন বাড়ি ফিরল?
(ক) দুপুরে
(খ) দুপুরের কিছু পর
(গ) দুপুরের আগে
(ঘ) সন্ধ্যায়
উত্তর: (খ) দুপুরের কিছু পর
১০। নীলমণি রায়ের ভিটা জঙ্গলবৃত হইয়া পড়িয়া আছে কেন?
(ক) নীলমণি রায়ের মৃত্যুতে
(খ) তার স্ত্রীর মৃত্যুতে
(গ) তার ছেলের মৃত্যুতে
(ঘ) তার বিদেশে যাওয়াতে
উত্তর: (ক) নীলমণি রায়ের মৃত্যুতে
১১। “দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল”—কী কুড়িয়ে এনেছিল?
(ক) আম
(খ) নারিকেলের মালা
(গ) নাটাফল
(ঘ) আমের আঁটি
উত্তর: (গ) নাটাফল
১২। দুর্গার বয়স কত?
(ক) দশ-এগারো
(খ) এগারো-বারো
(গ) বারো-তেরো
(ঘ) চৌদ্দ-পনেরো
উত্তর: (ক) দশ-এগারো
১৩। দুর্গার ভাইয়ের নাম কী?
(ক) অপু
(খ) তপু
(গ) নসু
(ঘ) কাসু
উত্তর: (ক) অপু
১৪। অপু দিদির কাছে নারিকেলের মালাটা চাইল কেন?
(ক) লঙ্কা আনতে
(খ) তেল আনতে
(গ) পানি আনতে
(ঘ) নুন আনতে
উত্তর: (খ) তেল আনতে
১৫। গরাদ শব্দের অর্থ কী?
(ক) জানালার শিক
(খ) দরজার শিক
(গ) চালের বাঁশ
(ঘ) বেড়ার বাঁশ
উত্তর: (ক) জানালার শিক
১৬। দুর্গাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের পথ যাওয়ার পর কাদের বাড়ি?
(ক) নীলমণি রায়ের
(খ) অন্নদা রায়ের
(গ) ভুবন মুখুজ্যের
(ঘ) পটলিনদের
উত্তর: (গ) ভুবন মুখুজ্যের
১৭। দুর্গার চোখ কার মতো ডাগর ডাগর?
(ক) হরিহরের
(খ) সর্বজয়ার
(গ) পিসির
(ঘ) অপুর
উত্তর: (ঘ) অপুর
১৮। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কে আপন মনে রোয়াকে বসে খেলা করছিল?
(ক) হরিহরের কন্যা
(খ) হরিহরের পুত্র
(গ) হরিহরের ভাগ্নী
(ঘ) পাশের বাড়ির নবনীতা
উত্তর: (খ) হরিহরের পুত্র (অপু)
১৯। অপুর বাক্সের সমূদয় সম্পত্তি কোথায় ঢালা হয়েছিল?
(ক) রোয়াকে
(খ) উঠানে
(গ) বিছানায়
(ঘ) মেঝেতে
উত্তর: (ঘ) মেঝেতে
২০। অপুর দিদির নাম কী?
(ক) দুর্গা
(খ) পার্বতী
(গ) দিবা
(ঘ) উষা
উত্তর: (ক) দুর্গা
২১। শুকনো নাটাফল কে কুড়িয়ে এনে অপুকে দিয়েছিল?
(ক) দিদি
(খ) মা
(গ) বাবা
(ঘ) পিসি
উত্তর: (ক) দিদি
২২। দুর্গার গড়ন কেমন?
(ক) মোটাসোটা
(খ) পাতলা
(গ) স্বাস্থ্যবতী
(ঘ) দোহারা
উত্তর: (খ) পাতলা
২৩। দুর্গার গায়ের রং কেমন?
(ক) কালো
(খ) ফরসা
(গ) একটু চাপা
(ঘ) সাদাকালো
উত্তর: (গ) একটু চাপা
২৪। অপুর সাথে দুর্গার মিল রয়েছে—
(ক) চোখের
(খ) চুলের
(গ) গড়নের
(ঘ) বর্ণের
উত্তর: (ক) চোখের
২৫। দুর্গা যে দুরন্ত কিশোরী তা কী দ্বারা বোঝা যায়?
(ক) সে বাড়ি থাকে কখন?
(খ) গড়ন পাতলা, রং চাপা
(গ) দশ-এগারো বছর বয়স
(ঘ) চোখগুলো বেশ ডাগর ডাগর
উত্তর: (ক) সে বাড়ি থাকে কখন?
২৬। দুর্গার হাতে অপু কী দেখতে পেল?
(ক) খরগোশের বাচ্চা
(খ) নারিকেলের মালা
(গ) ছাগলছানা
(ঘ) পাখির বাচ্চা
উত্তর: (খ) নারিকেলের মালা
২৭। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে নারিকেলের মালার মধ্যে কী ছিল?
(ক) আম
(খ) নারিকেল
(গ) বরই
(ঘ) কচি আম কাটা
উত্তর: (ঘ) কচি আম কাটা
২৮। গলার সুর নিচু করে দুর্গা অপুর কাছ থেকে কী জানতে চাইল?
(ক) অপু এগুলো খাবে কি না
(খ) মা ঘাট থেকে ফিরেছে কি না
(গ) বাবা ঘুমাচ্ছে কি না
(ঘ) পিসি বসে আছে কি না
উত্তর: (খ) মা ঘাট থেকে ফিরেছে কি না
২৯। অপুর মা ক্ষার কাচতে কোথায় গিয়েছিল?
(ক) ডোবায়
(খ) খালে
(গ) ঘাটে
(ঘ) অন্য বাড়িতে
উত্তর: (গ) ঘাটে
৩০। দুর্গা অপুকে কী নিয়ে আসতে বলল?
(ক) খাঁটি
(খ) বাটি
(গ) চিনি
(ঘ) তেল, নুন
উত্তর: (ঘ) তেল, নুন
৩১। তেল নুন আনার পর দুর্গা আবার অপুকে কী আনতে বলে?
(ক) বাটি
(খ) মসলা
(গ) পিঁয়াজ
(ঘ) লঙ্কা
উত্তর: (ঘ) লঙ্কা
৩২। দুর্গাদের বাড়ির চারদিকে—
(ক) ফুলের বাগান
(খ) ফলের বাগান
(গ) জঙ্গল
(ঘ) পানি
উত্তর: (গ) জঙ্গল
৩৩। হরিহর রায়ের কোন জ্ঞাতি-ভ্রাতা সম্প্রতি মারা গিয়েছেন?
(ক) মজুমদার রায়
(খ) নীলমণি রায়
(গ) লালমণি রায়
(ঘ) অশোক রায়
উত্তর: (খ) নীলমণি রায়
৩৪। দুর্গাদের বাড়ি থেকে কত সময়ের পথ গেলে ভুবন মুখুজ্যের বাড়ি?
(ক) চার মিনিট
(খ) পাঁচ মিনিট
(গ) ছয় মিনিট
(ঘ) সাত মিনিট
উত্তর: (খ) পাঁচ মিনিট
৩৫। মায়ের ডাক শুনে দুর্গা কোথায় দাঁড়িয়ে আম গিলতে লাগল?
(ক) কাঁঠালতলায়
(খ) আম তলায়
(গ) বট তলায়
(ঘ) জাম তলায়
উত্তর: (ক) কাঁঠালতলায়
৩৬। দুর্গাদের বাড়ির পাশের জঙ্গলবৃত ভিটাটি কার?
(ক) ভুবন মুখুজ্যের
(খ) নীলমণি রায়ের
(গ) স্বর্ণ গোয়ালিনীর
(ঘ) অন্নদা রায়ের
উত্তর: (খ) নীলমণি রায়ের
৩৭. উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল?
(ক) আমতলা
(খ) বটতলা
(গ) কাঁঠালতলা
(ঘ) জামতলা
উত্তর: (গ) কাঁঠালতলা
৩৮. পিঁজরাপোলের আসামির ন্যায় কোনটি? অথবা, পিঁজরাপোলের আসামির ন্যায় এক পাশে পড়ে আছে কোনটি?
(ক) টিনের বাঁশি
(খ) কাঠের ঘোড়া
(গ) নাটাফল
(ঘ) খাপরাগুলি
উত্তর: (খ) কাঠের ঘোড়া
৩৯. নিচের কোন চরিত্রটি পল্লিমায়ের শাশ্বত রূপ হয়ে উঠেছে?
(ক) জাহানারা ইমাম
(খ) অভাগী
(গ) সর্বজয়া
(ঘ) খোদেজা
উত্তর: (গ) সর্বজয়া
৪০. সর্বজয়া কোন মাসের রোদে জ্বর আসার কথা বলেছে?
(ক) আশ্বিন
(খ) কার্তিক
(গ) পৌষ
(ঘ) চৈত্র
উত্তর: (ঘ) চৈত্র
৪১. অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বরে ছিল—
(ক) ভয়
(খ) সতর্কতা
(গ) জড়তা
(ঘ) আদর
উত্তর: (খ) সতর্কতা
৪২. ‘ওতে খেলো হয়ে যেতে হয়’ বলতে হরিহর বোঝাতে চেয়েছেন—
(ক) বামুনদের প্রতি শ্রদ্ধাবোধ কমে যায়
(খ) বামুনদের প্রতি খারাপ ধারণা তৈরি হয়
(গ) দরিদ্রতা ধরা পড়ে
(ঘ) ব্যক্তিত্ব হালকা হয়ে যায়
উত্তর: (ঘ) ব্যক্তিত্ব হালকা হয়ে যায়
৪৩. দশঘরায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন?
(ক) ভুবন মুখুয্যে
(খ) সর্বজয়া মুখুয্যে
(গ) মজুমদার মহাশয়
(ঘ) নীলমণি রায়
উত্তর: (গ) মজুমদার মহাশয়
৪৪. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কাদের ডোবার ধারের আম গাছটায় গুঁটি ধরেছে?
(ক) পটলিদের
(খ) গোপালদের
(গ) রায়দের
(ঘ) হরিহরদের
উত্তর: (ক) পটলিদের
৪৫. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপু কোন জিনিসটি কলের পুতুলের মতো লুকিয়ে ফেলল?
(ক) চুপড়ির কড়ি
(খ) তেলের ভাঁড়
(গ) নুনের বয়াম
(ঘ) নারকেলের মালা
উত্তর: (ক) চুপড়ির কড়ি
৪৬. দুর্গা সহসা ফিসফিস করিয়া বলিল, “মা ঘাট থেকে আসেনি তো?” দুর্গার এ কথার কারণ কী?
(ক) আকুলতা
(খ) ভীতি/সতর্কতা
(গ) কৌতূহল
(ঘ) দূরদর্শিতা
উত্তর: (খ) ভীতি/সতর্কতা
৪৭. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের সমাপ্তিতে কোন বিষয়টি ব্যক্ত হয়েছে?
(ক) পরিশ্রমের শাশ্বত রূপ
(খ) প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ
(গ) অপুর হাহাকার
(ঘ) ভাই-বোনের মিলন-মধুর সম্পর্ক
উত্তর: (খ) প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ
৪৮. ‘তেলের ভাঁড় ছুঁলে মা মারবে যে। আমার কাপড় যে বাসি।’ অপুর এ উক্তিতে তৎকালীন সমাজের কোন চিত্রটি ফুটে উঠেছে?
(ক) বিধিবদ্ধ সংস্কার
(খ) সংস্কার
(গ) কৃপণতা
(ঘ) প্রচলিত নিয়ম-কানুন
উত্তর: (খ) সংস্কার
৪৯. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পটি শিশু-কিশোরদের মনে কীসের অনুপ্রেরণা জোগায়?
(ক) আনন্দিত জীবনের
(খ) বিস্ময় ও কৌতূহলের
(গ) প্রকৃতিমুখী হওয়ার
(ঘ) চিরায়ত শৈশবের
উত্তর: (গ) প্রকৃতিমুখী হওয়ার
৫০। ‘সে বাঁদর কোথায়?’ এখানে কাকে ‘বাঁদর’ বলা হয়েছে?
(ক) দুর্গাকে
(খ) অপুকে
(গ) গোয়ালিনীকে
(ঘ) ভৃত্যকে
উত্তর: (খ) অপুকে
৫১। অপুর কথা শুনে সর্বজয়া কী জিজ্ঞাসা করল?
(ক) আম কোথায় পেলি
(খ) তেল, নুন কেন নিয়েছিস
(গ) বাইরে কখন গিয়েছিলি
(ঘ) খেলনাগুলো কোথায়
উত্তর: (ক) আম কোথায় পেলি
৫২। দশঘরার মাতব্বর লোকটি হরিহরকে ভাবে—
(ক) পিতৃতুল্য
(খ) দেবতুল্য
(গ) ভ্রাতৃতুল্য
(ঘ) গুরুতুল্য
উত্তর: (ঘ) গুরুতুল্য
৫৩। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের মাতব্বর গোছের লোকটির জাত কী?
(ক) সদগোপ
(খ) দুলে
(গ) মেথর
(ঘ) কর্মকার
উত্তর: (ক) সদগোপ
৫৪। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে সর্বজয়াদের রায়বাড়ির কত টাকার ওপর নির্ভর করতে হয়?
(ক) পাঁচ টাকা
(খ) ছয় টাকা
(গ) সাত টাকা
(ঘ) আট টাকা
উত্তর: (ঘ) আট টাকা
৫৫। দুর্গা খেলা বন্ধ করে সব বিচি আঁচলে বেঁধে কীভাবে বাড়ির বাইরে গেল?
(ক) ময়লা কাপড় পরে
(খ) রুক্ষ চুল উড়িয়ে
(গ) হাতে লাঠি নিয়ে
(ঘ) মায়ের কথা ভাবতে ভাবতে
উত্তর: (খ) রুক্ষ চুল উড়িয়ে
৫৬। ‘চুপড়ি’ বলতে কী বোঝ?
(ক) ছোট ঝুড়ি
(খ) কলসি
(গ) হাঁড়ি
(ঘ) চুড়ি
উত্তর: (ক) ছোট ঝুড়ি
৫৭। ‘বন-বিছুটি’ বলতে কী বোঝায়?
(ক) বনের বিচ্ছু
(খ) বনের পোকা
(গ) বুনো গাছ
(ঘ) বুনো ফুল
উত্তর: (গ) বুনো গাছ
৫৮। ‘কালমেঘ’ অর্থ কী?
(ক) মেঘের রং
(খ) ঝড়ের পূর্বাভাস
(গ) যকৃতের রোগে উপকারী তিতা স্বাদের গাছ
(ঘ) এক প্রকার কালো ফল
উত্তর: (গ) যকৃতের রোগে উপকারী এক প্রকার তিতো স্বাদযুক্ত গাছ
৫৯। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পটি কীসের আখ্যান নিয়ে রচিত হয়েছে?
(ক) প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের
(খ) জাতপ্রথার
(গ) প্রকৃতির নির্মলতার
(ঘ) শৈশবকালীন চাঞ্চল্যের
উত্তর: (ক) প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের
৬০। গ্রামীণ ফলফলাদি আহারের আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে অপু ও দুর্গার বিস্ময় ও কৌতূহল গল্পটিকে চিরকালের মানুষের কী মনে করিয়ে দেয়?
(ক) অতীত ইতিহাস
(খ) ভবিষ্যৎ
(গ) বর্তমান
(ঘ) চিরায়ত শৈশব
উত্তর: (ঘ) চিরায়ত শৈশব
৬১. বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তাৎক্ষণিক রাজি হলো না কেন?
(ক) পাওনাদারদের ভয়ে
(খ) আত্মসম্মানবোধের কারণে
(গ) জ্ঞাতোদের কারণে
(ঘ) আর্থিক নিরাপত্তার অভাবে
উত্তর: (খ) আত্মসম্মানবোধের কারণে
৬২. হরিহরের পক্ষে গ্রাম ছাড়া সহজ নয় কেন?
(ক) অনেক দেনা আছে বলে
(খ) বংশানুক্রমিকভাবে বাস বলে
(গ) বাড়ি বিক্রি করতে দেরি হবে বলে
(ঘ) আত্নীয়স্বজনের কারণে
উত্তর: (ক) অনেক দেনা আছে বলে
৬৩. ‘আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা’— কথাটিতে হরিহর কোনটি প্রকাশ করেছেন?
(ক) ক্ষোভ
(খ) আক্ষেপ
(গ) বিস্ময়
(ঘ) অভিমান
উত্তর: (খ) আক্ষেপ
৬৪. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে ফুটে উঠেছে—
(ক) প্রকৃতির বৈচিত্র্য
(খ) সামাজিক জীবন
(গ) মৃত জীবনের প্রতি আসক্তি
(ঘ) প্রকৃতির সাথে জীবনের মিল
উত্তর: (ঘ) প্রকৃতির সাথে জীবনের মিল
৬৫. কোন বাগানটার আম সিঁদুর কৌটার মতো মিষ্টি?
(ক) সিদুরু কৌটার
(খ) কাকুড়তলীর
(গ) নীলমণি রায়ের
(ঘ) রোয়াকে থাকা
উত্তর: (খ) কাকুড়তলীর
৬৬. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কার উক্ষিতে তৎকালীন স্বধর্ম প্রথার পরিচয় পাওয়া যায়?
(ক) সেজ ঠাকুরুণ
(খ) ভুবন মুখুয্যে
(গ) রাধা বৈষ্ণবের বউ
(ঘ) নীলমণি রায়
উত্তর: (ক) সেজ ঠাকুরুণ
৬৭. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের লেখক যেটি এড়িয়ে গেছেন তা হলো?
(ক) শৈশবে দারিদ্র্যের কষ্ট
(খ) অপু ও দুর্গার স্বপ্নপনা
(গ) প্রকৃতি ও মানুষের জীবন
(ঘ) ফল-ফলাদি গ্রহণের আনন্দ
উত্তর: (ক) শৈশবে দারিদ্র্যের কষ্ট
৬৮. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের মূল সুর কী?
(ক) জীবনঘনিষ্ঠতা
(খ) প্রকৃতিঘনিষ্ঠতা
(গ) দারিদ্র্য
(ঘ) চিরায়ত শৈশব
উত্তর: (ঘ) চিরায়ত শৈশব
৬৯. হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা কে?
(ক) নীলমণি রায়
(খ) অন্নদা রায়
(গ) অধর রায়
(ঘ) নীলকণ্ঠ রায়
উত্তর: (ক) নীলমণি রায়
৭০. হরিহরের ঘরের দোর জানালার কপাট কীসের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা ছিল?
(ক) পাটের দড়ি
(খ) খড়ের দড়ি
(গ) নাইলনের দড়ি
(ঘ) নারকেলের দড়ি
উত্তর: (ঘ) নারকেলের দড়ি
৭১. ‘তার স্বর একটু সতর্কতা মিশ্রিত’— এখানে কার স্বরের কথা বলা হয়েছে?
(ক) অপুর
(খ) হরিহরের
(গ) সর্বজয়ার
(ঘ) দুর্গার
উত্তর: (ঘ) দুর্গার
৭২. সর্বজয়ার চিরন্তন মাতৃত্বের প্রকাশ ঘটে কোন উক্তিতে?
(ক) আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা
(খ) ফের দ্যাখো না এই জ্বরে পড়ল বলে
(গ) ও দুর্গা, দেখ তো বাছুরটা হাঁক পাড়ছে কেন
(ঘ) ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই
উত্তর: (খ) ফের দ্যাখো না এই জ্বরে পড়ল বলে
৭৩. রায়বাড়িতে হরিহরের বেতন ছিল কত টাকা?
(ক) আট
(খ) দশ
(গ) বারো
(ঘ) চৌদ্দ
উত্তর: (ক) আট
৭৪. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে টোল-খাওয়া ভেঁপু বাঁশিটার দাম কত?
(ক) চার পয়সা
(খ) পাঁচ পয়সা
(গ) ছয় পয়সা
(ঘ) সাত পয়সা
উত্তর: (ক) চার পয়সা
৭৫. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপুর মায়ের নাম কী?
(ক) স্বর্ণ গোয়ালিনী
(খ) সর্বজয়া
(গ) দুর্গা
(ঘ) লক্ষ্মী
উত্তর: (খ) সর্বজয়া
৭৬. দুর্গা যখন অপুকে ডেকেছিল তখন অপু কোথায় অবস্থান করছিল?
(ক) বারান্দায়
(খ) ঘরের ভেতর
(গ) নারকেল তলায়
(ঘ) কাঁঠাল তলায়
উত্তর: (ক) বারান্দায়
৭৭. অপুর খেলনা পিস্তলটির দাম কত পয়সা?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
উত্তর: (ক) দুই
৭৮. জয়গুনের সংসারে নিত্য আগুন-নুন আনতে পান্তা ফুরায়—
উদ্দীপকের জয়গুনের সংসারচিত্র ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের সর্বজয়ার কোন বক্তব্যকে সমর্থন করে?
(ক) অতবড় মেয়ে, বলে বোঝাবো কত
(খ) আর এদিকে রাজ্যের দেনা
(গ) একলা নিজে কত দিকে যাবো
(ঘ) তোমাদের সাতদিন পিঠে আর সাতদিন খাই-দাই
উত্তর: (খ) আর এদিকে রাজ্যের দেনা
৭৯. কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ?
(ক) অপরাজিত
(খ) আরণ্যক
(গ) মৌরীফুল
(ঘ) ইছামতী
উত্তর: (গ) মৌরীফুল
৮০. গঙ্গা, যমুনা খেলতে কোনটি সযত্নে বাক্সে রাখা হয়েছে?
(ক) দু’পয়সা দামের পিস্তল
(খ) খানকতক খাপরার কুঁচি
(গ) রং ওঠা কাঠের ঘোড়া
(ঘ) চিল খাওয়া টিনের ভেঁপু
উত্তর: (খ) খানকতক খাপরার কুঁচি
৮১. ‘রোয়াক’ অর্থ কী?
(ক) জানালা
(খ) চেয়ার
(গ) খেলার মাঠ
(ঘ) বারান্দা
উত্তর: (ঘ) বারান্দা
৮২. ‘ছুটি’ গল্পের ফটিক দূরন্ত এক কিশোর। তাঁর কান্নায় অস্থির হয়ে মা তাকে মামার সাথে কলকাতায় পাঠায়—
উদ্দীপকের খুকির সাথে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের দুর্গার কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে?
(ক) অবাধ্যতা
(খ) কৌতূহল
(গ) দুরন্তপনা
(ঘ) চতুরতা
উত্তর: (গ) দুরন্তপনা
৮৩। গঙ্গা-যমুনা খেলার জন্য অপু কী হাতে নিল?
(ক) লাটিম
(খ) মার্বেল
(গ) বাঁশি
(ঘ) খাপরা
উত্তর: (ঘ) খাপরা
৮৪। দুর্গা আঁচলের খুঁট খুলে কীসের বিচি বের করেছিল?
(ক) নাটা ফলের
(খ) বোঁচি ফলের
(গ) রড়া ফলের
(ঘ) তেলকুচোর
উত্তর: (গ) রড়া ফলের
৮৫। অনেকদিন হরিহর রায়ের বাড়িতে—
(ক) রং করা হয়নি
(খ) ধোয়া মোছা হয়নি
(গ) মেরামত করা হয়নি
(ঘ) পরিষ্কার করা হয়নি
উত্তর: (গ) মেরামত করা হয়নি
৮৬। মাতব্বর গোছের লোকটি হরিহরকে সম্বোধন করেছে কী বলে?
(ক) দাদাঠাকুর
(খ) দাদামশাই
(গ) ঠাকুরমশাই
(ঘ) পুরোহিত দাদা
উত্তর: (ক) দাদাঠাকুর
৮৭। দুবেলা তাগাদা আরম্ভ করেছে কে?
(ক) রাধা বোষ্টম
(খ) সেজ ঠাকুরুন
(গ) স্বর্ণ গোয়ালিনী
(ঘ) দাদা ঠাকুর
উত্তর: (ক) রাধা বোষ্টম
৮৮। “তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব”—এই উক্তিতে সর্বজয়া সম্পর্কে হরিহরের কী প্রকাশ পেয়েছে?
(ক) অবিশ্বাস
(খ) সন্দেহ
(গ) কৌতূহল
(ঘ) অবজ্ঞা
উত্তর: (ক) অবিশ্বাস
৮৯। কোথায় বসে দুর্গা কতগুলি শুকনো রড়া ফলের বিচি বের করল?
(ক) কাঁঠালতলায়
(খ) রোয়াকে
(গ) আমতলায়
(ঘ) গাছতলায়
উত্তর: (ক) কাঁঠালতলায়
৯০। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে প্রাধান্য পেয়েছে—
(ক) বিষয়বস্তু
(খ) চরিত্র
(গ) ঘটনা
(ঘ) ভাষারীতি
উত্তর: (ক) বিষয়বস্তু
৯১। অপু খেতে খেতে কী বলল?
(ক) উঃ চিবানো যায় না
(খ) খুব মজা হয়েছে
(গ) আর আছে কিনা
(ঘ) আমি আরও চাই
উত্তর: (ক) উঃ চিবানো যায় না
৯২। হরিহরের রোয়াকের ভাঙা ফাটল থেকে কোন গাছের বন গজিয়েছে?
(ক) বন-বিছুটি, কালমেঘ
(খ) কণ্টিকারি
(গ) শিয়ালকাঁটা
(ঘ) নলখাগড়া
উত্তর: (ক) বন-বিছুটি, কালমেঘ
৯৩। দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন?
(ক) ময়লা লেগে থাকায়
(খ) আম কুচি লেগে থাকায়
(গ) নুনের গুঁড়া লেগে থাকায়
(ঘ) লঙ্কার গুঁড়া লেগে থাকায়
উত্তর: (গ) নুনের গুঁড়া লেগে থাকায়
৯৪। দুর্গা নীলমণি রায়ের ভিটার দিকে কী ছুড়ে মারল?
(ক) খালি নারিকেল মালা
(খ) খালি বোতল
(গ) খালি থালা
(ঘ) খালি পাতিল
উত্তর: (ক) খালি নারিকেল মালা
৯৫। সর্বজয়ার গা-গতর ব্যথা হয়ে গিয়েছিল কেন?
(ক) অসুখ হওয়ার কারণে
(খ) বাড়ি ঝাঁট দিয়ে
(গ) গাছ কাটতে গিয়ে
(ঘ) ক্ষার কেচে
উত্তর: (ঘ) ক্ষার কেচে
৯৬। সর্বজয়া কখন থেকে ক্ষার কাচছিল?
(ক) সকাল থেকে
(খ) দুপুর থেকে
(গ) বিকাল থেকে
(ঘ) সন্ধ্যা থেকে
উত্তর: (ক) সকাল থেকে
