১৯৭১ উপন্যাস সম্পর্কে বাজারে এক গল্প প্রচলিত আছে। হুমায়ূন আহমেদ নিজেই এ গল্প প্রচার করেছেন। অধ্যাপক আনোয়ার রাজ্জাককে তিনি দিয়েছিলেন বইটির এক কপি। রাজ্জাক নাকি বিস্মিত হয়ে বলেছিলেন, যে বইয়ের নাম ১৯৭১, তার পৃষ্ঠাসংখ্যা মাত্র সত্তর? সপ্তাহখানেক পরে বাসায় ডেকে নিয়ে হুমায়ূনকে তিনি নাকি একগুচ্ছ উপদেশ দিয়েছিলেন। বলেছেন: নিজের মতো লিখবেন, কারো কথা শুনবেন না।
আহমেদ ছফা অধ্যাপক রাজ্জাককে নিয়ে যদ্যপি আমার গুরু নামে যে বিখ্যাত বই লিখেছেন, তাতে শিল্পকলা ও সাহিত্য সম্পর্কে রাজ্জাকের দৃষ্টিভঙ্গির কতক পরিচয় পাওয়া যায়। জয়পুরের নগর গড়ি তিনি নাকি ভীষণ পছন্দ করতেন। বলেছেন, এই ছবিতে আকার আর দূরের যে সমানুপাত ও সামঞ্জস্য রক্ষিত হয়েছে, তা রীতিমতো উল্লেখযোগ্য ব্যাপার। এ তথ্য থেকে অধ্যাপক রাজ্জাকের শিল্পদৃষ্টি সম্পর্কে ধারণা হয়, তাতে নিশ্চিত করে বলা যায়, তার ১৯৭১ পছন্দ হওয়ারই কথা। বস্তু, বাস্তববাদী ভঙ্গিতে স্থান ও কালের নিখুঁত সমাবেশে চরিত্র ও ঘটনাকে কল্পনার রূপে হুমায়ূন এ উপন্যাসের কাহিনিকে যেভাবে প্রায় অবলীলায় পরিবেশনে নিয়ে গেছেন, তা মহৎ সাহিত্যের লক্ষণ।
১. হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত?
(ক) কবি
(খ) নাট্যকার
(গ) ঔপন্যাসিক
(ঘ) কথাসাহিত্যিক
উত্তর: (ঘ) কথাসাহিত্যিক
২. হুমায়ূন আহমেদের জন্ম কোন জেলায় –
(ক) ময়মনসিংহ
(খ) নেত্রকোনা
(গ) পিরোজপুর
(ঘ) ঢাকা
উত্তর: (খ) নেত্রকোনা
৩. প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস-
(ক) দারুচিনি দ্বীপ
(খ) নন্দিত নরকে
(গ) কে কথা কয়
(ঘ) শঙ্খনীল কারাগার
উত্তর: (খ) নন্দিত নরকে
৪. ‘জোছনা ও জননীর গল্প’ কার লেখা?
(ক) হুমায়ূন আহমেদ
(খ) সেলিনা হোসেন
(গ) রিজিয়া রহমান
(ঘ) আনিসুল হক
উত্তর: (ক) হুমায়ূন আহমেদ
৫. হুমায়ূন আহমেদ এর কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা?
(ক) শঙ্খনীল কারাগার
(খ) নন্দিত নরকে
(গ) তেঁতুল বনে জোছনা
(ঘ) জোছনা ও জননীর গল্প
উত্তর: (ঘ) জোছনা ও জননীর গল্প
৬. হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ উপন্যাসের পটভূমি হচ্ছে–
(ক) নগর জীবন
(খ) জেলেদের জীবন
(গ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
(ঘ) গ্রামীণ জীবন
উত্তর: (গ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
৭. মতিন ও কমল নামের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্মানুসন্ধান প্রকাশিত হয় হুমায়ূন আহমেদের কোন উপন্যাসে?
(ক) আগুনের পরশমণি
(খ) এই সব দিনরাত্রি
(গ) দুই দুয়ারী
(ঘ) কে কথা কয়
উত্তর: (ঘ) কে কথা কয়
৮. হুমায়ূন আহমেদ নিচের কোন গ্রন্থটির লেখক?
(ক) চিলেকোঠার সেপাই
(খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
(গ) শঙ্খনীল কারাগার
(ঘ) একাত্তরের দিনগুলি
উত্তর: (গ) শঙ্খনীল কারাগার
৯. ‘দিঘির জলে কার ছায়া গো’ –এটি
(ক) কবিতার বই
(খ) নাটক
(গ) উপন্যাস
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) উপন্যাস
১০. “আগুনের পরশমণি” গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে—
(ক) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খণ্ডচিত্র
(খ) ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের বিজয়ের চিত্র
(গ) মানুষের চাওয়া – পাওয়ার ক্ষুদ্র চিত্র
(ঘ) লোভ-লালসার নিন্দনীয় চিত্র
উত্তর: (ক) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খণ্ডচিত্র
১১. “আগুনের পরশমণি” উপন্যাসের উপজীব্য বিষয় কী?
(ক) মুক্তিযুদ্ধ
(খ) ভাষা আন্দোলন
(গ) বঙ্গ ভঙ্গ আন্দোলন
(ঘ) তেভাগা আন্দোলন
উত্তর: (ক) মুক্তিযুদ্ধ
১২. “আগুনের পরশমণি” চলচ্চিত্র পটভূমি কী?
(ক) ভাষা আন্দোলন
(খ) মুক্তিযুদ্ধ
(গ) দেশভাগ
(ঘ) পলাশীর যুদ্ধ
উত্তর: (খ) মুক্তিযুদ্ধ
১৩. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা?
(ক) হুমায়ূন আহমেদ
(খ) জাহানারা ইমাম
(গ) হুমায়ূন আজাদ
(ঘ) আবুল ফজল
উত্তর: (ক) হুমায়ূন আহমেদ
১৪. “ঘেটুপুত্র কমলা” চলচ্চিত্রের পরিচালক কে?
(ক) মোর্শেদুল আলম
(খ) সুভাষ দত্ত
(গ) হুমায়ূন আহমেদ
(ঘ) চাষী নজরুল ইসলাম
উত্তর: (গ) হুমায়ূন আহমেদ
১৫. নন্দিত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ-এর ‘দেয়াল’-
(ক) একটি রাজনৈতিক উপন্যাস
(খ) সামাজিক উপন্যাস
(গ) প্রেমের উপন্যাস
(ঘ) কোনটিই নয়
উত্তর: (ক) একটি রাজনৈতিক উপন্যাস
১৬. হুমায়ূন আহমেদের কোন বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক নয়?
(ক) জোছনা ও জননীর গল্প
(খ) শ্যামল ছায়া
(গ) সূর্যের দিন
(ঘ) কোথাও কেউ নেই
উত্তর: (গ) সূর্যের দিন
১৭. ‘অনিল বাগচীর একদিন’ উপন্যাসটির রচয়িতা কে?
(ক) হুমায়ূন আহমেদ
(খ) সেলিনা হোসেন
(গ) হুমায়ূন আজাদ
(ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: (ক) হুমায়ূন আহমেদ
১৮. ‘অয়োময়’ নাটকটির রচয়িতা কে?
(ক) ইমদাদুল হক মিলন
(খ) সুনীল গঙ্গোপাধ্যায়
(গ) মমতাজ উদ্দিন আহমেদ
(ঘ) হুমায়ূন আহমেদ
উত্তর: (ঘ) হুমায়ূন আহমেদ
১৯. ‘নন্দিত নরকে’ কার লেখা উপন্যাস?
(ক) জহির রায়হান
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) হুমায়ূন আহমেদ
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: (গ) হুমায়ূন আহমেদ
২০. স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি?
(ক) যোগাযোগ
(খ) নন্দিত নরকে
(গ) আগুনের পরশমণি
(ঘ) ব্যথার দান
উত্তর: (গ) আগুনের পরশমণি
২১. ‘বহুব্রীহি’ উপন্যাসের রচয়িতা কে?
(ক) হুমায়ূন আহমেদ
(খ) মাসুম রেজা
(গ) সেলিনা হোসেন
(ঘ) জিয়া হায়দার
উত্তর: (ক) হুমায়ূন আহমেদ
২২. ‘হিমু’ নাটকটির রচয়িতা কে?
(ক) হুমায়ূন আহমেদ
(খ) মাসুম রেজা
(গ) সেলিনা হোসেন
(ঘ) জিয়া হায়দার
উত্তর: (ক) হুমায়ূন আহমেদ
২৩. ’রোগকে ঘৃণা করা যায়, রোগীকে কেন?’ একখা বলেছেন?
(ক) জহির রায়হান
(খ) আলমগীর কবির
(গ) হুমায়ূন আহমেদ
(ঘ) হুমায়ূন আজাদ
উত্তর: (গ) হুমায়ূন আহমেদ
২৪. ‘বাকের ভাই’ চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই?
(ক) মঞ্চ নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’-তে
(খ) ‘সংশপ্তক’ উপন্যাসের টিভি সিরিয়ালে
(গ) টিভি সিরিয়াল ‘কোথাও কেউ নেই’-তে
(ঘ) হুমায়ূন আহমেদের টিভি সিরিয়াল ‘বহুব্রীহি’-তে
উত্তর: (গ) টিভি সিরিয়াল ‘কোথাও কেউ নেই’-তে
২৫. ‘দেয়াল’ রচনাটি কার?
(ক) সেলিনা হোসেন
(খ) হুমায়ূন আহমেদ
(গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(ঘ) বুদ্ধদেব বসু
উত্তর: (খ) হুমায়ূন আহমেদ
২৬. ‘এলেবেলে’ বইটি কার লেখা?
(ক) শংকর
(খ) হুমায়ূন আহমেদ
(গ) তারাশঙ্কর
(ঘ) যাযাবর
উত্তর: (খ) হুমায়ূন আহমেদ
২৭. বাংলাদেশের আধুনিক ঔপন্যাসিকদের মধ্যে সর্বাধিক বিশিষ্ট ঔপন্যাসিক কে?
(ক) আবু ইসহাক
(খ) শওকত আলী
(গ) সফীউদ্দীন সরকার
(ঘ) হুমায়ূন আহমেদ
উত্তর: (ঘ) হুমায়ূন আহমেদ
২৮. কোনটি হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস?
(ক) আনন্দ বেদনার কাব্য
(খ) নদী ও মানুষের কবিতা
(গ) দিবারাত্রির কাব্য
(ঘ) পুই ডালিমের কাব্য
উত্তর: (ক) আনন্দ বেদনার কাব্য
২৯. ‘এই সব দিন রাত্রি’ নাটকের রচয়িতা কে?
(ক) হুমায়ূন আহমেদ
(খ) শামসুল হক
(গ) হুমায়ূন আজাদ
(ঘ) ইমদাদুল হক মিলন
উত্তর: (ক) হুমায়ূন আহমেদ
৩০. ‘আজ রবিবার’ নাটকটি কে রচনা করেন?
(ক) হুমায়ূন আহমেদ
(খ) মাসুম রেজা
(গ) সেলিনা হোসেন
(ঘ) জিয়া হায়দার
উত্তর: (ক) হুমায়ূন আহমেদ
৩১. ‘শঙ্খনীল কারাগার’ উপন্যাসটি কার লেখা?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) হুমায়ূন আজাদ
(গ) আলাউদ্দীন আল আজাদ
(ঘ) হুমায়ূন আহমেদ
উত্তর: (ঘ) হুমায়ূন আহমেদ
৩২. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?
(ক) চোখের বালি
(খ) আনোয়ারো
(গ) আগুনের পরশমণি
(ঘ) পথের পাঁচালী
উত্তর: (গ) আগুনের পরশমণি
৩৩. কোন গ্রন্থটি হুমায়ূন আহমেদের লেখা?
(ক) মৌচাক
(খ) নদী ও নারী
(গ) আগুনের পরশমণি
(ঘ) সারেং বৌ
উত্তর: (গ) আগুনের পরশমণি
৩৪. ‘নীল অপরাজিতা’ উপন্যাসটির রচয়িতা কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) শামসুর রাহমান
(ঘ) হুমায়ূন আহমেদ
উত্তর: (ঘ) হুমায়ূন আহমেদ
৩৫. ‘জোছনা ও জননীর গল্প’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) সৈয়দ শামসুল হক
(খ) জাহানারা ইমাম
(গ) হুমায়ূন আহমেদ
(ঘ) নীলিমা ইব্রাহীম
উত্তর: (গ) হুমায়ূন আহমেদ
৩৬. মুক্তিযুদ্ধের সময় ব্রিগেডে আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ৫ টি
উত্তর: খ. ৩ টি
৩৭. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি?
(ক) ঢাকা
(খ) মেহেরপুর
(গ) চট্টগ্রাম
(ঘ) মুজিবনগর
উত্তর: ঘ. মুজিবনগর
৩৮. মুজিবনগর কোথায় অবস্থিত?
(ক) সাতক্ষীরায়
(খ) মেহেরপুরে
(গ) চুয়াডাঙ্গায়
(ঘ) নবাবগঞ্জে
উত্তর: খ. মেহেরপুরে
৩৯. বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল –
(ক) ১৭ এপ্রিল, ১৯৭১
(খ) ২৫ মার্চ, ১৯৭১
(গ) ১১ এপ্রিল, ১৯৭১
(ঘ) ১০ জানুয়ারি, ১৯৭২
উত্তর: ক. ১৭ এপ্রিল, ১৯৭১
৪০. ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ আনুষ্ঠানিকভাবে কখন আত্মপ্রকাশ করে?
(ক) ১০ এপ্রিল, ১৯৭১
(খ) ১১ এপ্রিল, ১৯৭১
(গ) ১৭ এপ্রিল, ১৯৭২
(ঘ) ১৯ এপ্রিল, ১৯৭১
উত্তর: ক. ১০ এপ্রিল, ১৯৭১
৪১. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
(ক) তাজউদ্দীন আহমেদ
(খ) সৈয়দ নজরুল ইসলাম
(গ) কমরেড মনি সিংহ
(ঘ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
উত্তর: ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
৪২. বাংলাদেশের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়?
(ক) ৯ জন
(খ) ৭ জন
(গ) ৮ জন
(ঘ) ১০ জন
উত্তর: খ. ৭ জন
৪৩. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) সিলেট জেলায়
(খ) ঢাকা জেলায়
(গ) রংপুর জেলায়
(ঘ) ভোলা জেলায়
উত্তর: ঘ. ভোলা জেলায়
৪৪. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ-ভারত মিত্র বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে কোন তারিখে?
(ক) ৬ ডিসেম্বর
(খ) ২৬ মার্চ
(গ) ১৬ ডিসেম্বর
(ঘ) ১৪ ডিসেম্বর
উত্তর: গ. ১৬ ডিসেম্বর
৪৫. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম –
(ক) অপারেশন ক্লোজ ডোর
(খ) অপারেশন সার্চ লাইট
(গ) অপারেশন ক্লিন হার্ট
(ঘ) অপারেশন ব্লু স্টার
উত্তর: খ. অপারেশন সার্চ লাইট
৪৬. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি ওসমানীর বাড়ী কোন জেলায় ছিল?
(ক) বরিশাল
(খ) সিলেট
(গ) চট্টগ্রাম
(ঘ) দিনাজপুর
উত্তর: খ. সিলেট
৪৭. সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রীট’?
(ক) আইভরি কোস্ট
(খ) সিয়েরালিওন
(গ) লাইবেরিয়া
(ঘ) বেনিন
উত্তর: ক. আইভরি কোস্ট
৪৮. কাঁকন বিবি কে?
(ক) নারী উদ্যোক্তা
(খ) এনজিও নেত্রী
(গ) মুক্তিযোদ্ধা
(ঘ) রূপকথার চরিত্র
উত্তর: গ. মুক্তিযোদ্ধা
৪৯. ‘স্বাধীনতাস্তম্ভ’ এবং ‘স্বাধীনতা জাদুঘর’ কবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়?
(ক) ২২ মার্চ ২০১৫
(খ) ২৪ মার্চ ২০১৫
(গ) ২৬ মার্চ ২০১৫
(ঘ) ২০ মার্চ ২০১৫
উত্তর: গ. ২৬ মার্চ ২০১৫
৫০. ১৯৭১ সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রণেতা –
(ক) মুক্তিবাহিনী
(খ) পাকিস্তানি সেনা
(গ) ভারতীয় সেনা
(ঘ) ইন্দো-বাংলা যৌথবাহিনী
উত্তর: ক. মুক্তিবাহিনী
৫১. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কত জন মহিলাকে বীরপ্রতীক উপাধীতে ভূষিত করা হয়?
(ক) ৫ জন
(খ) ৭ জন
(গ) ২ জন
(ঘ) ৬ জন
উত্তর: গ. ২ জন
৫২. বর্তমানে গেজেটপ্রাপ্ত শব্দসৈনিক মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
(ক) ২৫৩ জন
(খ) ২৪০ জন
(গ) ২৫০ জন
(ঘ) ২৩৫ জন
উত্তর: ক. ২৫৩ জন
৫৩. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?
(ক) সিপাহী
(খ) ল্যান্স নায়েক
(গ) লেফট্যান্যান্ট
(ঘ) ক্যাপ্টেন
উত্তর: ক. সিপাহী
৫৪. মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর’ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
(ক) ২ নং সেক্টর
(খ) ৮ নং সেক্টর
(গ) ১০ নং সেক্টর
(ঘ) ১১ নং সেক্টর
উত্তর: খ. ৮ নং সেক্টর
৫৫. মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শাশ্বত বাংলা এবং ভাস্বর চেতন’ কোথায় অবস্থিত?
(ক) যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
(খ) রাজশাহী, ঢাকা ও কুমিল্লা সেনানিবাস
(গ) রংপুর, কুমিল্লা ও ঢাকা সেনানিবাস
(ঘ) যশোর, রংপুর ও ঢাকা সেনানিবাস
উত্তর: ক. যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
৫৬. ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে কোন পাকিস্তানি জেনারেল ঢাকা রেসকোর্সে মিত্র বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন?
(ক) জেনারেল টিক্কা খান
(খ) জেনারেল ইয়াহিয়া খান
(গ) জেনারেল আবদুল হামিদ
(ঘ) জেনারেল নিয়াজী
উত্তর: ঘ. জেনারেল নিয়াজী
৫৭. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীরপ্রতীক’ উপাধি লাভ করে কতজন?
(ক) ৭ জন
(খ) ৬৮ জন
(গ) ১৭৫ জন
(ঘ) ৪২৬ জন
উত্তর: ঘ. ৪২৬ জন
৫৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক ছিলেন –
(ক) ব্রিটিশ
(খ) ফরাসি
(গ) ডাচ
(ঘ) ক্যানাডিয়ান
উত্তর: গ. ডাচ
৫৯. মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেন কে?
(ক) জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
(খ) এয়ার কমোডর এ.কে. খন্দকার
(গ) ফ্লাইট লেফট্যান্যান্ট মতিউর রহমান
(ঘ) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
উত্তর: খ. এয়ার কমোডর এ.কে. খন্দকার
৬০. বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
(ক) সাত
(খ) আট
(গ) ছয়
(ঘ) পাঁচ
উত্তর: ক. সাত
৬১. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
(ক) ৯ টি
(খ) ১০ টি
(গ) ১১ টি
(ঘ) ১২ টি
উত্তর: গ. ১১ টি
৬২. বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স ব্রিগেডের প্রধান কে ছিলেন?
(ক) আতাউল গনি ওসমানী
(খ) কে.এম শফিউল্লাহ
(গ) জিয়াউর রহমান
(ঘ) খালেদ মোশাররফ
উত্তর: গ. জিয়াউর রহমান
৬৩. বাংলাদেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন?
(ক) মেজর জিয়া
(খ) কর্নেল শফিউল্লাহ
(গ) নূরুদ্দিন খান
(ঘ) এম.এ.জি ওসমানী
উত্তর: ঘ. এম.এ.জি ওসমানী
৬৪. তারামন বিবি কে?
(ক) গ্রামীণ ব্যাংকের একজন পরিচালক
(খ) একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা
(গ) জাগিরান গায়িকা
(ঘ) নাটকের একটি চরিত্র
উত্তর: খ. একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা
৬৫. বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব –
(ক) বীর শ্রেষ্ঠ
(খ) বীর প্রতীক
(গ) বীর উত্তম
(ঘ) বীর বিক্রম
উত্তর: ক. বীর শ্রেষ্ঠ
৬৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম –
(ক) রাজশাহী
(খ) যশোর
(গ) জয়পুরহাট
(ঘ) নওগাঁ
উত্তর: খ. যশোর
৬৭. বর্তমানে (৩ জুলাই ২০১৭) গেজেটপ্রাপ্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
(ক) ১৯০ জন
(খ) ১৮০ জন
(গ) ১৮৫ জন
(ঘ) ১৬৫ জন
উত্তর: গ. ১৮৫ জন
৬৮. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন?
(ক) সেনাবাহিনী
(খ) নৌবাহিনী
(গ) বিমানবাহিনী
(ঘ) ইপিআর
উত্তর: খ. নৌবাহিনী
৬৯. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যান্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে কবে বাংলাদেশে আনা হয়?
(ক) ২৪ জুন, ২০০৬
(খ) ২৫ জুন, ২০০৬
(গ) ২৩ জুন, ২০০৬
(ঘ) ২৬ ডিসেম্বর, ১৯৭২
উত্তর: ক. ২৪ জুন, ২০০৬
৭০. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?
(ক) বনানী কবরস্থানে
(খ) আজিমপুর কবরস্থানে
(গ) মোহাম্মদপুর কবরস্থানে
(ঘ) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
উত্তর: ঘ. মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
৭১. মুক্তিযুদ্ধের সময় বরিশাল কোন সেক্টরের অধীনে ছিল?
(ক) ১ নং সেক্টর
(খ) ৬ নং সেক্টর
(গ) ৮ নং সেক্টর
(ঘ) ৯ নং সেক্টর
উত্তর: ঘ. ৯ নং সেক্টর
৭২. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল?
(ক) ঢাকায়
(খ) মেহেরপুরে
(গ) চট্টগ্রামের কালুরঘাটে
(ঘ) আগরতলায়
উত্তর: খ. মেহেরপুরে
৭৩. ‘ফিরে দেখা ‘৭১ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
(ক) ঢাকা সেনানিবাস
(খ) নারায়ণগঞ্জ পুলিশ-লাইন
(গ) রাজশাহী সেনানিবাস
(ঘ) রংপুর সেনানিবাস
উত্তর: খ. নারায়ণগঞ্জ পুলিশ-লাইন
৭৪. মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন মহিলা মুক্তিযোদ্ধা কে কে?
(ক) বেগম সুফিয়া কামাল
(খ) ডা. সেতারা বেগম ও তারামন বিবি
(গ) আঞ্জুমান আরা ও কানিজ ফাতেমা
(ঘ) সুলতান কবীর ও সালমা খান
উত্তর: খ. ডা. সেতারা বেগম ও তারামন বিবি
৭৫. ১৯৭১ সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে বাংলাদেশ কনসার্টে যোগ দেন?
(ক) Anthony Mascarenhas
(খ) Peter Shore
(গ) DP Dhar
(ঘ) Ravi Shankar
উত্তর: ঘ. Ravi Shankar
৭৬. বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত?
(ক) সোনা মসজিদ
(খ) সোনারগাঁ
(গ) আগারগাঁও
(ঘ) কুসুম্বা
উত্তর: ক. সোনা মসজিদ
৭৭. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন –
(ক) অধ্যাপক ইউসুফ আলী
(খ) কামরুজ্জামান
(গ) তাজউদ্দীন আহমেদ
(ঘ) ক্যাপ্টেন মনসুর আলী
উত্তর: ঘ. ক্যাপ্টেন মনসুর আলী
৭৮. সেক্টর-৩ এর সেক্টর কমান্ডার ছিলেন –
(ক) মেজর এন.এম. নূরুজ্জামান
(খ) মেজর শওকত আলী
(গ) মেজর কাজী নূরুজ্জামান
(ঘ) মেজর এম এ জলিল
উত্তর: গ. মেজর কাজী নূরুজ্জামান
৭৯. ‘বর্ণালী’ এবং ‘শুভ্র’ কী?
(ক) উন্নত জাতের ভুট্টা
(খ) উন্নত জাতের আম
(গ) উন্নত জাতের গম
(ঘ) উন্নত জাতের চাল
উত্তর: ক. উন্নত জাতের ভুট্টা
৮০. প্রথম বার কত সালে বাংলা বিভক্ত হয়?
(ক) ১৭৫২
(খ) ১৭৫৭
(গ) ১৮৫৭
(ঘ) ১৯০৫
উত্তর: ঘ. ১৯০৫
৮১. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হয়?
(ক) ২৫ মার্চ ১৯৭১
(খ) ২৬ মার্চ ১৯৭১
(গ) ১৪ ডিসেম্বর ১৯৭১
(ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১
উত্তর: গ. ১৪ ডিসেম্বর ১৯৭১
৮২. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?
(ক) ৬৮ জন
(খ) ১৭৫ জন
(গ) ৪২৬ জন
(ঘ) ৬৭৬ জন
উত্তর: ঘ. ৬৭৬ জন
৮৩. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
(ক) ১০ এপ্রিল, ১৯৭১
(খ) ১৭ এপ্রিল, ১৯৭১
(গ) ৭ মার্চ, ১৯৭১
(ঘ) ২৫ মার্চ, ১৯৭১
উত্তর: ক. ১০ এপ্রিল, ১৯৭১
৮৫. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে?
(ক) আব্দুল লতিফ
(খ) আলতাফ মাহমুদ
(গ) শেখ লুৎফর রহমান
(ঘ) আব্দুল গাফফার চৌধুরী
উত্তর: (খ) আলতাফ মাহমুদ
৮৬. বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় ১৯৭১ সালের –
(ক) ৩ মার্চ
(খ) ৭ মার্চ
(গ) ২৫ মার্চ
(ঘ) ২৬ মার্চ
উত্তর: (ক) ৩ মার্চ
৮৭. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টর ছিল?
(ক) ১ নং
(খ) ৮ নং
(গ) ১০ নং
(ঘ) ১১ নং
উত্তর: (খ) ৮ নং
৮৮. সেপ্টেম্বর অন দ্য যশোর রোড (September on the Jessore Road) কবিতাটির রচয়িতা কে?
(ক) অ্যালেন গিন্সবার্গ
(খ) নীল ডোনাল্ড
(গ) জর্জ হ্যারিসন
(ঘ) বব ডিলান
উত্তর: (ক) অ্যালেন গিন্সবার্গ
৮৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীরদের সংখ্যা কত?
(ক) ৬৮ জন
(খ) ১৭৫ জন
(গ) ৪২৬ জন
(ঘ) ৬৭৬ জন
উত্তর: (ঘ) ৬৭৬ জন
৯০. ‘অপারেশন সার্চ লাইট’ কোন সালে সংঘটিত হয়?
(ক) ১৯৬৯
(খ) ১৯৭০
(গ) ১৯৭১
(ঘ) ১৯৭২
উত্তর: (গ) ১৯৭১
৯১. কোন বীরশ্রেষ্ঠের সমাধি করাচীতে ছিল যাকে পরে বাংলাদেশে স্থানাস্তর করা হয়?
(ক) মতিউর রহমান
(খ) মহিউদ্দিন জাহাঙ্গীর
(গ) মোস্তফা কামাল
(ঘ) হামিদুর রহমান
উত্তর: (ক) মতিউর রহমান
৯২. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পদবী কি ছিল?
(ক) স্কোয়াড্রন লিডার
(খ) উইং কমান্ডার
(গ) গ্রুপ ক্যাপ্টেন
(ঘ) ফ্লাইট লেফট্যান্যান্ট
উত্তর: (ঘ) ফ্লাইট লেফট্যান্যান্ট
৯৩. মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি?
(ক) বীর শ্রেষ্ঠ
(খ) বীর উত্তম
(গ) বীর বিক্রম
(ঘ) বীর প্রতীক
উত্তর: (ক) বীর শ্রেষ্ঠ
৯৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিক ডব্লিউ এ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক?
(ক) ইতালি
(খ) নেদারল্যান্ডস
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) ফ্রান্স
উত্তর: (খ) নেদারল্যান্ডস
৯৫. বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় ১৯৭১ সালের –
(ক) ১০ এপ্রিল
(খ) ১৭ এপ্রিল
(গ) ৭ মার্চ
(ঘ) ১৬ ডিসেম্বর
উত্তর: (ক) ১০ এপ্রিল
৯৬. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে –
(ক) ১০ এপ্রিল ১৯৭১
(খ) ১৩ এপ্রিল ১৯৭১
(গ) ১৭ এপ্রিল ১৯৭১
(ঘ) ২৬ মার্চ ১৯৭১
উত্তর: (গ) ১৭ এপ্রিল ১৯৭১
৯৭. মুক্তিযুদ্ধের সময় ২ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
(ক) মেজর খালেদ মোশাররফ
(খ) মেজর সি আর দত্ত
(গ) মেজর শফিউল্লাহ
(ঘ) মেজর জিয়াউর রহমান
উত্তর: (ক) মেজর খালেদ মোশাররফ
৯৮. ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয়েছে কবে?
(ক) ২ মার্চ ২০২২
(খ) ১৬ ডিসেম্বর ২০২১
(গ) ২৬ মার্চ ২০২২
(ঘ) ২১ ফেব্রুয়ারি ২০২২
উত্তর: (ক) ২ মার্চ ২০২২
৯৯. স্বাধীনতা যুদ্ধে কত জন বীর উত্তম খেতাব পান?
(ক) ৬৮ জন
(খ) ৬৯ জন
(গ) ১৭৫ জন
(ঘ) ৪২৬ জন
উত্তর: (ক) ৬৮ জন
১০০. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীর সদস্য ছিলেন?
(ক) নৌবাহিনী
(খ) সেনাবাহিনী
(গ) বিমানবাহিনী
(ঘ) পুলিশ
উত্তর: (খ) সেনাবাহিনী
১০১. বাংলাদেশের বীরত্বের জন্য কয়জন নারী বীরপ্রতীক খেতাব পান?
(ক) ২ জন
(খ) ৩ জন
(গ) ৪ জন
(ঘ) ৫ জন
উত্তর: (ক) ২ জন
১০২. ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত ডা. সেতারা বেগম কত নম্বর সেক্টরে ছিলেন?
(ক) ১ নং
(খ) ২ নং
(গ) ৭ নং
(ঘ) ৪ নং
উত্তর: (খ) ২ নং
১০৩. কনসার্ট ফর বাংলাদেশ-এর শিল্পী কে ছিলেন?
(ক) বব ডিলান
(খ) জর্জ হ্যারিসন
(গ) এরিক ক্ল্যাপটন
(ঘ) উপরের সবাই
উত্তর: (ঘ) উপরের সবাই
১০৪. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেন?
(ক) ১ নং
(খ) ২ নং
(গ) ৪ নং
(ঘ) ৮ নং
উত্তর: (গ) ৪ নং
১০৫. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ) তাজউদ্দীন আহমদ
(গ) এম.এ.জি ওসমানী
(ঘ) সৈয়দ নজরুল ইসলাম
উত্তর: (গ) এম.এ.জি ওসমানী
১০৬. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
(ক) সৈয়দ নজরুল ইসলাম
(খ) তাজউদ্দীন আহমদ
(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(ঘ) ক্যাপ্টেন মনসুর আলী
উত্তর: (গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১০৭. স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
(ক) খন্দকার মোশতাক আহমেদ
(খ) আব্দুস সামাদ আজাদ
(গ) তাজউদ্দীন আহমদ
(ঘ) এ এইচ এম কামরুজ্জামান
উত্তর: (ক) খন্দকার মোশতাক আহমেদ
১০৮. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নৌ কমান্ডোরা কোন সেক্টরের অধীনে ছিল?
(ক) ৭ নং
(খ) ৮ নং
(গ) ১০ নং
(ঘ) ১১ নং
উত্তর: (গ) ১০ নং
১০৯. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ‘চরমপত্র’ পাঠ করতেন কে?
(ক) হাসান হাফিজুর রহমান
(খ) এম আর আখতার মুকুল
(গ) কামাল লোহানী
(ঘ) জহির রায়হান
উত্তর: (খ) এম আর আখতার মুকুল
১১০. ‘মুক্তির গান’ চলচ্চিত্রের পরিচালক কে?
(ক) জহির রায়হান
(খ) তারেক মাসুদ
(গ) আলমগীর কবির
(ঘ) সুভাষ দত্ত
উত্তর: (খ) তারেক মাসুদ
১১১. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে?
(ক) মতিউর রহমান
(খ) হামিদুর রহমান
(গ) মোস্তফা কামাল
(ঘ) মহিউদ্দিন জাহাঙ্গীর
উত্তর: (খ) হামিদুর রহমান
১১১. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
(ক) যশোর
(খ) কুষ্টিয়া
(গ) সিলেট
(ঘ) মেহেরপুর
উত্তর: (ক) যশোর
১১২. ‘অপারেশন জ্যাকপট’ কী?
(ক) আকাশপথে আক্রমণ
(খ) নৌ-কমান্ডোদের অভিযান
(গ) স্থলপথে গেরিলা যুদ্ধ
(ঘ) বিমানবাহিনীর একটি অপারেশন
উত্তর: (খ) নৌ-কমান্ডোদের অভিযান
১১৩. ১৯৭১ সালে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(ক) লন্ডন
(খ) ওয়াশিংটন
(গ) নিউ ইয়র্ক
(ঘ) প্যারিস
উত্তর: (গ) নিউ ইয়র্ক
১১৪. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়?
(ক) ৭ জন
(খ) ৬৮ জন
(গ) ১৭৫ জন
(ঘ) ৪২৬ জন
উত্তর: (খ) ৬৮ জন
১১৫. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কী ছিল?
(ক) সিপাহী
(খ) ল্যান্স নায়েক
(গ) ক্যাপ্টেন
(ঘ) মেজর
উত্তর: (গ) ক্যাপ্টেন
১১৬. মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
(ক) তাজউদ্দীন আহমদ
(খ) এ এইচ এম কামরুজ্জামান
(গ) ক্যাপ্টেন মনসুর আলী
(ঘ) খন্দকার মোশতাক আহমেদ
উত্তর: (খ) এ এইচ এম কামরুজ্জামান
১১৭. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
(ক) হামিদুর রহমান
(খ) সৈয়দ মাইনুল হোসেন
(গ) তানভীর কবির
(ঘ) মাজহারুল ইসলাম
উত্তর: (খ) সৈয়দ মাইনুল হোসেন
১১৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?
(ক) ৩ টি
(খ) ৪ টি
(গ) ৫ টি
(ঘ) ৬ টি
উত্তর: (খ) ৪ টি
১১৯. বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি কোথায় অবস্থিত?
(ক) খুলনা
(খ) চট্টগ্রাম
(গ) রূপসা, খুলনা
(ঘ) রাঙামাটি
উত্তর: (গ) রূপসা, খুলনা
১২০. স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ওডারল্যান্ড কোন দেশে মৃত্যুবরণ করেন?
(ক) নেদারল্যান্ডস
(খ) অস্ট্রেলিয়া
(গ) জার্মানি
(ঘ) ব্রিটেন
উত্তর: (খ) অস্ট্রেলিয়া
১২১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম খেতাব পান?
(ক) ৬৮ জন
(খ) ১৭৫ জন
(গ) ৪২৬ জন
(ঘ) ৭ জন
উত্তর: (খ) ১৭৫ জন
১২২. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কী?
(ক) জয়যাত্রা
(খ) অস্তিত্বে আমার দেশ
(গ) আগুনের পরশমণি
(ঘ) হাঙ্গর নদী গ্রেনেড
উত্তর: (খ) অস্তিত্বে আমার দেশ
১২৩. সেক্টর ১১-এর সেক্টর কমান্ডার কে ছিলেন?
(ক) মেজর আবু তাহের
(খ) মেজর এম এ জলিল
(গ) মেজর শফিউল্লাহ
(ঘ) মেজর জিয়াউর রহমান
উত্তর: (ক) মেজর আবু তাহের
১২৪. ‘বিজয়’৭১’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
(খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
(গ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
(ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
উত্তর: (গ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
১২৫. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
(ক) ১ নং
(খ) ২ নং
(গ) ৩ নং
(ঘ) ৪ নং
উত্তর: (খ) ২ নং
১২৬. মুজিবনগর দিবস কবে পালন করা হয়?
(ক) ১০ এপ্রিল
(খ) ১৪ এপ্রিল
(গ) ১৭ এপ্রিল
(ঘ) ২৬ মার্চ
উত্তর: (গ) ১৭ এপ্রিল
১২৭. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কোন বাহিনীর সদস্য ছিলেন?
(ক) সেনাবাহিনী
(খ) নৌবাহিনী
(গ) ইপিআর (বর্তমানে বিজিবি)
(ঘ) পুলিশ
উত্তর: (গ) ইপিআর (বর্তমানে বিজিবি)
১২৮. বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলিত হয়?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
(খ) পল্টন ময়দানে
(গ) রেসকোর্স ময়দানে
(ঘ) শহীদ মিনারে
উত্তর: (ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
১২৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন?
(ক) ৮ জানুয়ারি ১৯৭২
(খ) ১০ জানুয়ারি ১৯৭২
(গ) ১৬ ডিসেম্বর ১৯৭১
(ঘ) ১৭ এপ্রিল ১৯৭২
উত্তর: (খ) ১০ জানুয়ারি ১৯৭২
১২৯. ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্যচিত্রের পরিচালক কে?
(ক) তারেক মাসুদ
(খ) জহির রায়হান
(গ) আলমগীর কবির
(ঘ) চাষী নজরুল ইসলাম
উত্তর: (খ) জহির রায়হান
১৩০. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ-এর সমাধি কোথায়?
(ক) রাঙামাটি
(খ) কুষ্টিয়া
(গ) চট্টগ্রাম
(ঘ) যশোর
উত্তর: (ক) রাঙামাটি
১৩১. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ) এম এ হান্নান
(গ) অধ্যাপক ইউসুফ আলী
(ঘ) তাজউদ্দীন আহমদ
উত্তর: (গ) অধ্যাপক ইউসুফ আলী
১৩২. ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি কত বছরের জন্য স্বাক্ষরিত হয়েছিল?
(ক) ১০ বছর
(খ) ২০ বছর
(গ) ২৫ বছর
(ঘ) ৫০ বছর
উত্তর: (গ) ২৫ বছর
১৩৩. মুক্তিযুদ্ধের সময় বিগ্রেড ফোর্সের সংখ্যা কত ছিল?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ৫ টি
উত্তর: (খ) ৩ টি
১৩৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা কত?
(ক) ২ জন
(খ) ৩ জন
(গ) ৪ জন
(ঘ) ৫ জন
উত্তর: (ক) ২ জন
১৩৫. বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কোথায় শহীদ হন?
(ক) করাচী
(খ) ঢাকা
(গ) কুমিল্লা
(ঘ) যশোর
উত্তর: (ক) করাচী
১৩৬. ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
(ক) জয়দেবপুর, গাজীপুর
(খ) সাভার, ঢাকা
(গ) চট্টগ্রাম
(ঘ) ময়মনসিংহ
উত্তর: (ক) জয়দেবপুর, গাজীপুর
১৩৭. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন বীর প্রতীক খেতাব পান?
(ক) ৬৮ জন
(খ) ১৭৫ জন
(গ) ৪২৬ জন
(ঘ) ৬৭৬ জন
উত্তর: (গ) ৪২৬ জন
১৩৮. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি কোথায়?
(ক) ব্রাহ্মণবাড়িয়া
(খ) ভোলা
(গ) সিলেট
(ঘ) আখাউড়া (দরুইন)
উত্তর: (ঘ) আখাউড়া (দরুইন)
১৩৯. বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
(ক) ৭ মার্চ
(খ) ১৪ ডিসেম্বর
(গ) ১৬ ডিসেম্বর
(ঘ) ২১ ফেব্রুয়ারি
উত্তর: (খ) ১৪ ডিসেম্বর
১৪০. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কবে?
(ক) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
(খ) ৭ মার্চ ১৯৭১
(গ) ১০ জানুয়ারি ১৯৭২
(ঘ) ২৫ মার্চ ১৯৭১
উত্তর: (ক) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
১৪১. মুক্তিযুদ্ধের রণকৌশল হিসেবে ‘গেরিলা যুদ্ধ’ কোন সেক্টরে বেশি কার্যকর ছিল?
(ক) সব সেক্টরে
(খ) ২ নং সেক্টরে
(গ) ১০ নং সেক্টরে
(ঘ) ১১ নং সেক্টরে
উত্তর: (ক) সব সেক্টরে
১৪২. বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বীরবিক্রম খেতাবপ্রাপ্ত উপজাতি কে?
(ক) ইউ কে চিং
(খ) বীর বাহাদুর
(গ) সন্তু লারমা
(ঘ) মানবেন্দ্র লারমা
উত্তর: (ক) ইউ কে চিং
১৪৩. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
(ক) ঢাকা
(খ) কালুরঘাট, চট্টগ্রাম
(গ) আগরতলা
(ঘ) কলকাতা
উত্তর: (খ) কালুরঘাট, চট্টগ্রাম
১৪৪. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ-এর সমাধি কোথায়?
(ক) যশোর
(খ) নড়াইল
(গ) শার্শা (কাশিপুর)
(ঘ) ঝিনাইদহ
উত্তর: (গ) শার্শা (কাশিপুর)
১৪৫. ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর প্রধান আয়োজক কে ছিলেন?
(ক) রবি শংকর
(খ) জর্জ হ্যারিসন
(গ) বব ডিলান
(ঘ) জন লেনন
উত্তর: (খ) জর্জ হ্যারিসন
১৪৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১০ নং সেক্টরটি কিসের জন্য বিশেষ ছিল?
(ক) নিয়মিত বাহিনী
(খ) নৌ-কমান্ডো
(গ) বিমান বাহিনী
(ঘ) গেরিলা ফোর্স
উত্তর: (খ) নৌ-কমান্ডো
১৪৭. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
(ক) সৈয়দ নজরুল ইসলাম
(খ) তাজউদ্দীন আহমদ
(গ) শেখ মুজিবুর রহমান
(ঘ) এ এইচ এম কামরুজ্জামান
উত্তর: (গ) শেখ মুজিবুর রহমান
১৪৮. ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের পরিচালক কে?
(ক) চাষী নজরুল ইসলাম
(খ) সুভাষ দত্ত
(গ) খান আতাউর রহমান
(ঘ) তারেক মাসুদ
উত্তর: (ক) চাষী নজরুল ইসলাম
১৪৯. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কোন বাহিনীর সদস্য ছিলেন?
(ক) নৌবাহিনী
(খ) সেনাবাহিনী
(গ) বিমানবাহিনী
(ঘ) পুলিশ
উত্তর: (খ) সেনাবাহিনী
১৫০. মুজিবনগর সরকারের মন্ত্রিসভার শপথবাক্য পাঠ করান কে?
(ক) শেখ মুজিবুর রহমান
(খ) তাজউদ্দীন আহমদ
(গ) অধ্যাপক ইউসুফ আলী
(ঘ) সৈয়দ নজরুল ইসলাম
উত্তর: (গ) অধ্যাপক ইউসুফ আলী
১৫১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
(ক) মহাত্মা গান্ধী
(খ) জওহরলাল নেহেরু
(গ) ইন্দিরা গান্ধী
(ঘ) রাজীব গান্ধী
উত্তর: (গ) ইন্দিরা গান্ধী
১৫১. ‘অমর একুশে’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
(খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
(গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
(ঘ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়
উত্তর: (খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৫২. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে?
(ক) ১৬ ডিসেম্বর ১৯৭২
(খ) ৪ নভেম্বর ১৯৭২
(গ) ২৬ মার্চ ১৯৭৩
(ঘ) ১০ জানুয়ারি ১৯৭২
উত্তর: (ক) ১৬ ডিসেম্বর ১৯৭২
১৫৩. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোন বাহিনীর সদস্য ছিলেন?
(ক) নৌবাহিনী
(খ) সেনাবাহিনী
(গ) বিমানবাহিনী
(ঘ) বিজিবি
উত্তর: (খ) সেনাবাহিনী
