You are currently viewing সাম্য কবিতা — সুফিয়া কামাল

সাম্য কবিতা — সুফিয়া কামাল

সাম্য
— সুফিয়া কামাল

শতেকের সাথে শতেক হস্ত
                    মিলায়ে একত্রিত
সব দেশে সব কালে কালে সবে
                     হয়েছে সমুন্নত।
বিপুলা পৃথিবী, প্রসারিত পথ,
                     যাত্রীরা সেই পথে,
চলে কর্মের আহ্বানে কোন
                      অনন্ত কাল হতে
মানব জীবন! শ্রেষ্ঠ, কঠোর
                      কর্মে সে মহীয়ান,
সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা
                      আলোকে দীপ্তিমান।
পায়ের তলার মাটিতে, আকাশে,
                       সমুখে, সিন্ধু জলে
বিজয় কেতন উড়ায়ে মানুষ
                        চলিয়াছে দলে দলে।
                                                        (সংক্ষেপিত)

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts