মুক্তিসেনা
— সুকুমার বড়ুয়া
ধন্য সবাই ধন্য
অস্ত্র ধরে যুদ্ধ করে
মাতৃভূমির জন্য।
ধরল যারা জীবন বাজি
হলেন যারা শহিদ গাজি
লোভের টানে হয় নি যারা
ভিনদেশীদের পণ্য।
দেশের তরে ঝাঁপিয়ে পড়ে
শক্ত হাতে ঘায়েল করে
সব হানাদার সৈন্য
ধন্য ওরাই ধন্য।
এক হয়ে সব শ্রমিক কিষাণ
ওরায় যাদের বিজয় নিশাণ
ইতিহাসের সোনার পাতায়
ওরাই আগে গন্য।
Author
-
"শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"
— আলবার্ট কামুস
View all posts
