You are currently viewing মানবধর্ম কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : ৫০+ বাছাই করা প্রশ্ন ও উত্তর

মানবধর্ম কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : ৫০+ বাছাই করা প্রশ্ন ও উত্তর

‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’ গানটি ‘মানবধর্ম’ কবিতা হিসেবে এ গ্রন্থে গৃহীত হয়েছে। এ কবিতায় লালন ফকির মানুষের জাত-পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। লালন নিজে কোন ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল, এখনও আছে। লালন বলেছেন, জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না। মানুষই মূলকথা। কারো গলায় মালা, কারো হাতে তসবিহ থাকে। এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে। কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না।




১. মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত?

(ক) সামাজিক

(খ) ধর্মীয়

(গ) মানবিক

(ঘ) পেশাগত

উত্তর: (গ) মানবিক

২. লালন শাহ্ মনে করেন—

(ক) জাতপাত মূল্যবান

(খ) মনুষ্যধর্মই মূলকথা

(গ) জীবনধর্মই মূলকথা

(ঘ) কর্মের বড়াই বড়ো কথা

উত্তর: (খ) মনুষ্যধর্মই মূলকথা

৩. লালন শাহ্ কীদৃশ কবি?

(ক) মানবতাবাদী

(খ) প্রকৃতিপ্রেমী

(গ) ধার্মিক

(ঘ) অসাম্প্রদায়িক

উত্তর: (ক) মানবতাবাদী

৪. ফকির লালন শাহ্ কার শিষ্য ছিলেন?

(ক) ফকির সাঁইয়ের

(খ) সিরাজ সাঁইয়ের

(গ) সাধক সাঁইয়ের

(ঘ) মরমি সাঁইয়ের

উত্তর: (খ) সিরাজ সাঁইয়ের

৫. লালন শাহ্ জ্ঞান অর্জন করেছেন—

(ক) হিন্দু-মুসলিম ধর্ম সম্পর্কে

(খ) বিভিন্ন জাতি সম্পর্কে

(গ) দেশ-রাজনীতি সম্পর্কে

(ঘ) সমাজ-রাষ্ট্র সম্পর্কে

উত্তর: (ক) হিন্দু-মুসলিম ধর্ম সম্পর্কে

৬. লালন শাহের গানের বৈশিষ্ট্য কী?

(ক) প্রাকৃতিক সৌন্দর্যবোধ

(খ) অধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা

(গ) প্রকৃতি ও মানুষের সম্পর্ক

(ঘ) বাস্তবচিন্তা ও সমাজচেতনা

উত্তর: (খ) অধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা

৭. কোনটি লালন শাহের গানের বিষয়বস্তু নয়?

(ক) আধ্যাত্মিকতা ও মরমি রসব্যঞ্জনা

(খ) অসাম্প্রদায়িকতা

(গ) সাম্প্রদায়িকতা ও স্বজাত্যবোধ

(ঘ) মানবতাবাদ

উত্তর: (গ) সাম্প্রদায়িকতা ও স্বজাত্যবোধ

৮. লালনের দর্শন প্রকাশ পেয়েছে কীসের মাধ্যমে?

(ক) গানের

(খ) সাধনার

(গ) ছন্দের

(ঘ) কবিতার

উত্তর: (ক) গানের

৯. লালন শাহের গানে যে দর্শন প্রকাশ পেয়েছে তার মূলসুর কী?

(ক) হিন্দু-মুসলমানের মিলন

(খ) মানবপ্রেম

(গ) অধ্যাত্মভাব

(ঘ) বৈষম্য দূরীকরণ

উত্তর: (গ) অধ্যাত্মভাব

১০. লালন শাহ্ অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে নতুন কী প্রচার করেন?

(ক) গান

(খ) গজল

(গ) দর্শন

(ঘ) ভিন্নতার সুর

উত্তর: (গ) দর্শন

১১. লালন শাহ্ তাঁর দর্শন ফুটিয়ে তুলেছেন—

(ক) তাঁর কবিতার মাধ্যমে

(খ) তাঁর গানের মাধ্যমে

(গ) তাঁর উপন্যাসের মাধ্যমে

(ঘ) তাঁর প্রবন্ধের মাধ্যমে

উত্তর: (খ) তাঁর গানের মাধ্যমে

১২. লালন শাহ্ কতটি গান রচনা করেছিলেন?

(ক) দেড় সহস্রাধিক

(খ) সহস্রাধিক

(গ) দুই সহস্রাধিক

(ঘ) অর্ধ-সহস্র

উত্তর: (খ) সহস্রাধিক

১৩. লালন শাহের জীবনীর কোন বিষয় নিয়ে মতভেদ আছে?

(ক) দর্শন

(খ) ধর্ম

(গ) জন্ম

(ঘ) মৃত্যু

উত্তর: (গ) জন্ম

১৪. লালন শাহ্ কোন সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৭৭০

(খ) ১৭৭১

(গ) ১৭৭২

(ঘ) ১৭৭৩

উত্তর: (গ) ১৭৭২

১৫. লালন শাহের মৃত্যু সাল কোনটি?

(ক) ১৮৮০

(খ) ১৮৯০

(গ) ১৮৬০

(ঘ) ১৮৯০

উত্তর: (ঘ) ১৮৯০

১৬. মূলত কোন ধর্মের অনুসারীদের নিয়ে লালন শাহ্ কথা বলেছেন?

(ক) ইয়াহুদি ও খ্রিস্টান

(খ) বৌদ্ধ ও হিন্দু

(গ) হিন্দু ও মুসলমান

(ঘ) শিখ ও মুসলমান

উত্তর: (গ) হিন্দু ও মুসলমান


১৭. ‘কেউ মালা, কেউ তসবি গলায়’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) আপাতদৃষ্টিতে ধর্মভেদ

(খ) জাত-ধর্ম বড়ো নয়

(গ) হিন্দু-মুসলমান

(ঘ) জাতি-ধর্ম

উত্তর: (গ) হিন্দু-মুসলমান

১৮. ‘কেউ মালা, কেউ তসবি গলায়’— এই চরণে কী প্রকাশ পেয়েছে?

(ক) জাতের ভিন্নতা

(খ) বর্ণপ্রথার বৈষম্য

(গ) মানুষের বৈষম্য

(ঘ) ধর্মের ভিন্নতা

উত্তর: (ক) জাতের ভিন্নতা


১৯. ‘মানবধর্ম’ কবিতায় কবি কোনটিকে জন্ম-মৃত্যুর সাথে তুলনা করেছেন?

(ক) বাজার

(খ) জেতের ফাতা

(গ) কূপজল

(ঘ) যাওয়া-আসা

উত্তর: (ঘ) যাওয়া-আসা


২০. লালন শাহ্ কূপজল ও গঙ্গাজলের প্রসঙ্গ টেনেছেন কেন?

(ক) অভিন্ন মানবজাতি বোঝাতে

(খ) স্থান বিশেষে মানুষের বিভিন্নতা বোঝাতে

(গ) কূপজল ও গঙ্গাজলের পার্থক্য বোঝাতে

(ঘ) কুয়োর পানি ও গঙ্গার পানির উপকারিতা বোঝাতে

উত্তর: (খ) স্থান বিশেষে মানুষের বিভিন্নতা বোঝাতে

২১. ‘বামন-চন্ডাল-চামার-মুচি; এক জলেতে হয় গো সুচি’— এ চরণের সমার্থক পঙ্ক্তি কোনটি?

(ক) গর্তে গেলে কূপজল কয়

(খ) গঙ্গায় গেলে গঙ্গাজল হয়

(গ) মূলে একজল, সে যে ভিন্ন নয়

(ঘ) জলের আরেক নাম জীবন কয়

উত্তর: (গ) মূলে একজল, সে যে ভিন্ন নয়


২২. “শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”— এর সঙ্গে কোন পঙ্ক্তির মিল রয়েছে?

(ক) জেতের চিহ্ন রয় কার রে

(খ) ভিন্ন জানায় পাত্র-অনুসারে

(গ) জগৎ বেড়ে জেতের কথা

(ঘ) মূলে এক জল, সে যে ভিন্ন নয়

উত্তর: (ঘ) মূলে এক জল, সে যে ভিন্ন নয়


২৩. ‘মূলে এক জল’— বলতে ‘মানবধর্ম’ কবিতায় কী বোঝানো হয়েছে?

(ক) একই রকম জল

(খ) বৈষম্যহীনতা

(গ) সবাই মানুষ

(ঘ) অভিন্নতা

উত্তর: (ঘ) অভিন্নতা


২৪. ‘মূলে এক জল, সে যে ভিন্ন নয়’ চরণটির পূর্বের চরণ কোনটি?

(ক) তাইতে কি জাত ভিন্ন বলায়

(খ) গর্তে গেলে কূপজল কয়

(গ) গঙ্গায় গেলে গঙ্গাজল হয়

(ঘ) ভিন্ন জানায় পাত্র-অনুসারে

উত্তর: (গ) গঙ্গায় গেলে গঙ্গাজল হয়


২৫. ‘মূলে এক জল’ চরণে লালন শাহ্ ‘জল’ বলতে বুঝিয়েছেন—

(ক) ধর্ম

(খ) বংশ

(গ) জাত

(ঘ) পবিত্রতা

উত্তর: (গ) জাত


২৬. ‘মূলে এক জল, সে যে ভিন্ন নয়’— ‘এক জল’ শব্দের মাধ্যমে লালন শাহ্ প্রতীকায়িত করেছেন কোনটি?

(ক) গঙ্গার পানিকে

(খ) সমগ্র পৃথিবীর জলকে

(গ) মনুষ্য সমাজকে

(ঘ) কুয়ার জলকে

উত্তর: (গ) মনুষ্য সমাজকে

২৭. “কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙা”— পঙ্ক্তিটিতে ফুট ওঠা অনুভূতি নিচের কোন কবিতায় প্রকাশ পেয়েছে?

(ক) নারী

(খ) প্রার্থী

(গ) মানবধর্ম

(ঘ) দুই বিঘা জমি

উত্তর: (গ) মানবধর্ম

২৮. ‘মানবধর্ম’ কবিতার কবির মতে, জলের ভিন্নতা হয় কী ভেদে?

(ক) অবস্থা

(খ) পাত্র

(গ) কাল

(ঘ) জাত

উত্তর: (খ) পাত্র

২৯. ‘মানবধর্ম’ কবিতায় কূপজল ও গঙ্গাজলের মধ্যে কোনদিক থেকে ভিন্নতা?

(ক) ভৌগোলিক দিক

(খ) পবিত্রতার দিক

(গ) পরিচ্ছন্নতার দিক

(ঘ) অবস্থানগত দিক

উত্তর: (ঘ) অবস্থানগত দিক

৩০. জল কী অনুসারে ভিন্ন হয়?

(ক) চিহ্ন অনুসারে

(খ) পাত্র অনুসারে

(গ) কুয়ো অনুসারে

(ঘ) গঙ্গা অনুসারে

উত্তর: (খ) পাত্র অনুসারে

৩১. ‘জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথা তথা’— লোকে গৌরব করে কেন?

(ক) অজ্ঞানতার কারণে

(খ) বংশগৌরবের প্রভাবে

(গ) অধ্যাত্মবাদী হওয়ার

(ঘ) সাধনহীন বলে

উত্তর: (ক) অজ্ঞানতার কারণে

৩২. ‘জেতের ফাতা’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) জাতি ধর্ম

(খ) মানবধর্ম

(গ) বংশগৌরব

(ঘ) সত্যিকার পরিচয়

উত্তর: (গ) বংশগৌরব

৩৩. লালন জেতের ফাতা কোন বাজারে বিক্রি করেছেন?

(ক) তিন বাজারে

(খ) পাঁচ বাজারে

(গ) সাধ বাজারে

(ঘ) নয় বাজারে

উত্তর: (গ) সাধ বাজারে

৩৪. ‘লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে’— এখানে ‘বিকিয়েছে’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) তুচ্ছ করা

(খ) গুরুত্বহীন মনে করা

(গ) পরিত্যাগ করা

(ঘ) অবজ্ঞা করা

উত্তর: (গ) পরিত্যাগ করা

৩৫. ‘মানবধর্ম’ কবিতার চরণ সংখ্যা কত?

(ক) দশটি

(খ) বারোটি

(গ) চৌদ্দটি

(ঘ) পনেরোটি

উত্তর: (গ) চৌদ্দটি

৩৬. ‘চারিপাশে তার জমিল লোকের ভিড়। বলিয়া উঠিল একজন, আরে এ যে মেথরের ছেলে, ইহার জন্য বে-আকুপ তুমি তাজা প্রাণ দিতে গেলে?’ উদ্দীপকের ভাবার্থের বৈপরীত্য দেখা যায় নিচের কোন কবিতায়?

(ক) নদীর স্বপ্ন

(খ) মানবধর্ম

(গ) দুই বিঘা জমি

(ঘ) পাছে লোকে কিছু বলে

উত্তর: (খ) মানবধর্ম

৩৭. ‘বামন-চন্ডাল-চামার-মুচি; এক জলেতে হয় গো সুচি’— স্পষ্টভাসে ‘মানবধর্ম’ কবিতার কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে?

(ক) সাম্যবাদ

(খ) সাম্প্রদায়িকতা

(গ) আভিজাত্য

(ঘ) ধর্মানুভূতি

উত্তর: (ক) সাম্যবাদ


৩৮. ‘ও কে চণ্ডাল! নহে ও ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব।’—’মানবধর্ম’ কবিতার কোন ভাবটি এখানে প্রাসঙ্গিক?

(ক) জাতের সমতা

(খ) সম্প্রদায়িকতা

(গ) বংশের গৌরব

(ঘ) ধর্মের ভিন্নতা

উত্তর: (ক) জাতের সমতা

৩৯. সুমনের বড়ো বোনকে পাত্রপক্ষ দেখতে এসে বংশপরিচয় নিয়ে প্রশ্ন তোলে। ‘মানবধর্ম’ কবিতা অনুসারে উক্ত পরিচয় কীরূপ?

(ক) মৌলিক

(খ) বড়ো

(গ) ছোটো

(ঘ) অসার

উত্তর: (ঘ) অসার

৪০. কবি ‘জাত’ বলতে কী বুঝিয়েছেন?

(ক) সনাতন ধর্ম

(খ) বাউল ধর্ম

(গ) মনুষ্যধর্ম

(ঘ) জৈন ধর্ম

উত্তর: (গ) মনুষ্যধর্ম

৪১. ‘কূপজল’ শব্দের আক্ষরিক অর্থ কী?

(ক) কুয়োর পানি

(খ) নদীর পানি

(গ) গঙ্গার পানি

(ঘ) কলের পানি

উত্তর: (ক) কুয়োর পানি

৪২. ‘গঙ্গাজল’ বলতে কোনটিকে নির্দেশ করা হয়েছে?

(ক) গঙ্গা নদীর জল

(খ) গাংগীয় উপত্যকার জল

(গ) মেঘনা নদীর জল

(ঘ) যমুনা নদীর জল

উত্তর: (ক) গঙ্গা নদীর জল

৪৩. ‘মানবধর্ম’ কবিতায় ‘গঙ্গাজল’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) স্বচ্ছ

(খ) পবিত্র

(গ) ধর্মীয়

(ঘ) সুপেয়

উত্তর: (খ) পবিত্র

৪৪. ‘জেতের ফাতা’ বলতে ‘মানবধর্ম’ কবিতায় কী বোঝানো হয়েছে?

(ক) জাতের বৈশিষ্ট্য

(খ) সৌন্দর্য ও রূপলাবণ্য

(গ) মানবিক গুণাবলী

(ঘ) অসাম্প্রদায়িক চেতনা

উত্তর: (ক) জাতের বৈশিষ্ট্য

৪৫. কোন কবিতাটি মূলত গান?

(ক) প্রার্থনা

(খ) বঙ্গভূমির প্রতি

(গ) রূপাই

(ঘ) মানবধর্ম

উত্তর: (ঘ) মানবধর্ম

৪৬. ‘মানবধর্ম’ কবিতাটির রচয়িতা কে?

(ক) লালন শাহ্

(খ) কামিনী রায়

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) জীবনানন্দ দাশ

উত্তর: (ক) লালন শাহ্

৪৭. লালন শাহ্ মানুষের কোন দিকটি নিয়ে ‘মানবধর্ম’ কবিতায় প্রশ্ন উত্থাপন করেছেন?

(ক) আচার-আচরণ

(খ) জাত-পরিচয়

(গ) তসবি-মালা

(ঘ) ধনসম্পদ

উত্তর: (খ) জাত-পরিচয়

৪৮. কোন বিষয়টি ‘মানবধর্ম’ কবিতার মূল প্রতিপাদ্য?

(ক) অভেদ জাতি

(খ) গোত্রের ভেদ

(গ) বংশের গৌরব

(ঘ) ধর্মের ভিন্নতা

উত্তর: (ক) অভেদ জাতি

৪৯. “শুন হে মানুষ ভাই

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।”

—উদ্দীপকের মূলভাব নিচের কোন কবিতার ক্ষেত্রে প্রযোজ্য?

(ক) নারী

(খ) রূপাই

(গ) প্রার্থনা

(ঘ) মানবধর্ম

উত্তর: (ঘ) মানবধর্ম

৫০. সাধক লালন শাহ্ কোনটিকে গুরুত্বপূর্ণ মনে করেন না?

(ক) তসবিকে

(খ) মালাকে

(গ) জাতকে

(ঘ) গঙ্গাজলকে

উত্তর: (গ) জাতকে

৫১. ‘মানবধর্ম’ কবিতায় প্রকাশ পেয়েছে কবির—

(ক) জাত্যাভিমান

(খ) মনুষ্যত্ববোধ

(গ) দেশপ্রেম

(ঘ) প্রতিকূলতা

উত্তর: (খ) মনুষ্যত্ববোধ

৫২. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’— পঙ্ক্তিটিতে ‘মানবধর্ম’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?

(ক) দয়া প্রদর্শন

(খ) পরোপকার

(গ) মনুষ্যত্ব

(ঘ) অধ্যাত্মভাব

উত্তর: (গ) মনুষ্যত্ব

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts