You are currently viewing বৃষ্টির ছড়া —  ফররুখ আহমদ

বৃষ্টির ছড়া —  ফররুখ আহমদ

বৃষ্টির ছড়া
—  ফররুখ আহমদ



বিষ্টি এল কাশ বনে
          জাগল সাড়া ঘাস বনে,
বকের সারি কোথা রে
          লুকিয়ে গেল বাঁশ বনে।

নদীতে নাই খেয়া যে,
          ডাকল দূরে দেয়া যে,
কোন্ সে বনের আড়ালে
          ফুটল আবার কেয়া যে।

গাঁয়ের নামটি হাটখোলা,
          বিষ্টি বাদল দেয় দোলা,
রাখাল ছেলে মেঘ দেখে
          যায় দাঁড়িয়ে পথ-ভোলা।

মেঘের আঁধার মন টানে,
          যায় সে ছুটে কোন্ খানে,
আউশ ধানের মাঠ ছেড়ে
          আমন ধানের দেশ পানে।

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts