You are currently viewing প্রাণ কবিতার mcq : ৯৫+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

প্রাণ কবিতার mcq : ৯৫+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

প্রাণ‘ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই জগৎ সুন্দর এবং আকর্ষণীয়। মানুষের হাসি-কান্না, মান-অভিমান, আবেগ-ভালোবাসায় পৃথিবী পরিপূর্ণ। জগতের মায়া ত্যাগ করে অন্য কিছুর আহ্বানে প্রলুব্ধ হয়ে কবি তাই মৃত্যুবরণ করতে চান না। তিনি অভিলাষ ব্যক্ত করেছেন, মানুষের মঞ্জরী রচনা সৃজনের মাধ্যমে সবার কাছে আদৃত হওয়ার। পৃথিবীর নরনারীর সুখ-দুঃখ-বিরহ যদি ঠিকভাবে তাঁর সৃষ্টিতে ঠাঁই পায়, তবেই তিনি অমর হবেন। তা-না হলে তাঁর রচনা শুকনো ফুলের মতোই সবার কাছে অনাদৃত হয়ে পড়বে। সৎ ও শুভকর্ম করে জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য দৃঢ় সংকল্প প্রয়োজন। কবিতাটিতে এ প্রত্যয়ই প্রতিফলিত হয়েছে। জীবন তো একবারই। জীবনে নেতিবাচকতা পরিহারপূর্বক মহামানবের পদচিহ্ন অনুসরণ করে জীবনপাঠের দীক্ষা কবিতাটিতে উচ্চকিত হয়েছে।


১. ‘প্রাণ’ কবিতার কবি কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ) সুফিয়া কামাল

(ঘ) সুকান্ত ভট্টাচার্য

উত্তর: (ক) রবীন্দ্রনাথ ঠাকুর


২. রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১২৬৬ সালে

(খ) ১২৬৭ সালে

(গ) ১২৬৮ সালে

(ঘ) ১২৬৯ সালে

উত্তর: (গ) ১২৬৮ সালে


৩. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতারিখ কত?

(ক) ২২শে শ্রাবণ

(খ) ২৫শে বৈশাখ

(গ) ১১ই পৌষ

(ঘ) ১২ই জ্যৈষ্ঠ

উত্তর: (খ) ২৫শে বৈশাখ


৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১৮৬১ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬২ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে

উত্তর: (ক) ১৮৬১ খ্রিস্টাব্দে


৫. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতারিখ কত?

(ক) ৭ই মে

(খ) ৭ই জুন

(গ) ৭ই জুলাই

(ঘ) ৭ই আগস্ট

উত্তর: (ক) ৭ই মে


৬. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?

(ক) ঢাকা

(খ) কলকাতা

(গ) শিলিগুড়ি

(ঘ) যাদবপুর

উত্তর: (খ) কলকাতা


৭. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কী?

(ক) জ্যোতিবিন্দ্রনাথ ঠাকুর

(খ) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর

(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (খ) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর


৮. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?

(ক) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর

(খ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) সুকুমার রায়

উত্তর: (খ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর


৯. রবীন্দ্রনাথ ঠাকুরের পনেরো বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

(ক) চিত্রা

(খ) মানসী

(গ) গীতাঞ্জলি

(ঘ) বনফুল

উত্তর: (ঘ) বনফুল


১০. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়?

(ক) দশ বছর

(খ) পনেরো বছর

(গ) বিশ বছর

(ঘ) পঁচিশ বছর

উত্তর: (খ) পনেরো বছর


১১. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?

(ক) Gitanjali : Song offerings

(খ) চিত্রা

(গ) মানসী

(ঘ) বনফুল

উত্তর: (ক) Gitanjali : Song offerings


১২. রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে কততম ব্যক্তি হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?

(ক) প্রথম

(খ) দ্বিতীয়

(গ) তৃতীয়

(ঘ) চতুর্থ

উত্তর: (ক) প্রথম


১৩. ‘মানসী’ কার রচিত গ্রন্থ?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) সুকুমার রায়

(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

উত্তর: (ক) রবীন্দ্রনাথ ঠাকুর


১৪. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ?

(ক) সোনার তরী ও কবি

(খ) শেষ চিঠি

(গ) সোনালি কাবিন

(ঘ) সোনার তরী

উত্তর: (ঘ) সোনার তরী


১৫. ‘চিত্রা’ গ্রন্থটির রচয়িতা কে?

(ক) বুদ্ধদেব বসু

(খ) জীবনানন্দ দাশ

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: (গ) রবীন্দ্রনাথ ঠাকুর


১৬. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ নিচের কোনটি?

(ক) চোরাবালি

(খ) চিত্রা

(গ) গৃহদাহ

(ঘ) দেবী চৌধুরানী

উত্তর: (খ) চিত্রা


১৭. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ নয়?

(ক) কল্পনা

(খ) ক্ষণিকা

(গ) বলাকা

(ঘ) দোলনচাঁপা

উত্তর: (ঘ) দোলনচাঁপা


১৮. ‘পুনশ্চ’ গ্রন্থটির রচয়িতা কে?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) বুদ্ধদেব বসু

উত্তর: (খ) রবীন্দ্রনাথ ঠাকুর


১৯. নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?

(ক) চোখের বালি

(খ) গোরা

(গ) ঘরে বাইরে

(ঘ) মৃণালিনী

উত্তর: (ঘ) মৃণালিনী


২০. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?

(ক) যোগাযোগ

(খ) শেষ প্রশ্ন

(গ) বড়দিদি

(ঘ) কালপুরুষ

উত্তর: (ক) যোগাযোগ


২১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

(ক) ১৯০০ সালে

(খ) ১৯১৩ সালে

(গ) ১৯২৩ সালে

(ঘ) ১৯৩৪ সালে

উত্তর: (খ) ১৯১৩ সালে


২২. কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়?

(ক) রক্তকরবী

(খ) গল্পগুচ্ছ

(গ) বিচিত্র প্রবন্ধ

(ঘ) প্রবন্ধ সংগ্রহ

উত্তর: (ঘ) প্রবন্ধ সংগ্রহ


২৩. এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) অমর্ত্য সেন

(গ) কেনজাবুরো ওয়ে

(ঘ) মো. ইউনুস

উত্তর: (ক) রবীন্দ্রনাথ ঠাকুর


২৪. রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে মৃত্যুবরণ করেন?

(ক) ১৩৪৮ সালে

(খ) ১৩৪৯ সালে

(গ) ১৩৫০ সালে

(ঘ) ১৩৫১ সালে

উত্তর: (ক) ১৩৪৮ সালে


২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা মৃত্যু তারিখ কত?

(ক) ২২শে শ্রাবণ

(খ) ২০শে শ্রাবণ

(গ) ২৪শে শ্রাবণ

(ঘ) ২৫শে শ্রাবণ

উত্তর: (ক) ২২শে শ্রাবণ


২৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৪০ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪১ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

উত্তর: (খ) ১৯৪১ খ্রিস্টাব্দে


২৭. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু তারিখ কত?

(ক) ৭ই জুন

(খ) ৭ই জুলাই

(গ) ৭ই আগস্ট

(ঘ) ৭ই সেপ্টেম্বর

উত্তর: (গ) ৭ই আগস্ট


২৮. রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—

(ক) কলকাতায়

(খ) শান্তিনিকেতনে

(গ) কুষ্টিয়াতে

(ঘ) বোলপুরে

উত্তর: (ক) কলকাতায়

২৯. কবি সুন্দর ভুবনে কী চান না?

(ক) মরতে

(খ) বাঁচতে

(গ) অমর হতে

(ঘ) সৃষ্টি করতে

উত্তর: (ক) মরতে


৩০. ‘প্রাণ’ কবিতায় উল্লিখিত ধরায় কিসের খেলা চিরতরঙ্গিত?

(ক) প্রাণের

(খ) মানুষের

(গ) প্রকৃতির

(ঘ) সৃষ্টির

উত্তর: (ক) প্রাণের


৩১. কবি কোথায় অমর আলয় রচনা করতে চেয়েছেন?

(ক) স্বর্গে

(খ) পৃথিবীতে

(গ) পুষ্পিত কাননে

(ঘ) মানুষের মাঝে

উত্তর: (ঘ) মানুষের মাঝে


৩২. কবি মানব-হৃদয়ে কীভাবে ঠাঁই পেতে চেয়েছেন?

(ক) ভালোবাসায়

(খ) সৃষ্টির মাধ্যমে

(গ) ফুল ফুটিয়ে

(ঘ) সংগীতের সাহায্যে

উত্তর: (খ) সৃষ্টির মাধ্যমে

৩৩. ‘বিচিত্র প্রবন্ধ’ গ্রন্থটি কে লিখেছেন?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) প্রমথ চৌধুরী

(গ) মোতাহার হোসেন চৌধুরী

(ঘ) মোহাম্মদ ওয়াজেদ আলী

উত্তর: (ক) রবীন্দ্রনাথ ঠাকুর

৩৪. ‘প্রাণ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

(ক) চিত্রা

(খ) মানসী

(গ) বলাকা

(ঘ) কড়ি ও কোমল

উত্তর: (ঘ) কড়ি ও কোমল


৩৫. ‘মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়’— এ বক্তব্যের সমর্থনযোগ্য বক্তব্য রয়েছে তোমার পঠিত কোন কবিতায়?

(ক) আমার সন্তান

(খ) জীবন সংগীত

(গ) প্রাণ

(ঘ) মানুষ

উত্তর: (গ) প্রাণ


৩৬. ‘সংগীতের কুসুম’ বলতে রবীন্দ্রনাথ কী বোঝাতে চেয়েছেন?

(ক) বাঁচার আকুলতা

(খ) অমরত্ব লাভ

(গ) মহৎ সৃষ্টিকর্ম

(ঘ) মানুষের অনুভূতি

উত্তর: (গ) মহৎ সৃষ্টিকর্ম


৩৭. ‘প্রাণ’ কবিতায় কবি কী দিয়ে সংগীত গাঁথতে চেয়েছেন?

(ক) সুখ-দুঃখ

(খ) ভালো-মন্দ

(গ) বিরহ-মিলন

(ঘ) আনন্দ-বেদনা

উত্তর: (ক) সুখ-দুঃখ


৩৮. ‘মোর নাম এই বলে খ্যাত হোক
যেন আমি তোমাদেরই লোক।’
উদ্দীপকের ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ কবিতা কোনটি?

(ক) সাহসী জননী বাংলা

(খ) আমার পরিচয়

(গ) প্রাণ

(ঘ) মানুষ

উত্তর: (গ) প্রাণ

৩৯. ‘লভি’ শব্দের যথার্থ অর্থ কোনটি?

(ক) লাভ করি

(খ) লোভী

(গ) কুসুমস্তীর্ণ

(ঘ) অনুভূতি

উত্তর: (ক) লাভ করি


৪০. ‘সূর্যকরে’ শব্দের অর্থ কী?

(ক) সূর্যের কিরণে

(খ) সূর্যের হাতে

(গ) সূর্যের কাজে

(ঘ) সূর্যের তাপে

উত্তর: (ক) সূর্যের কিরণে


৪১. ‘চিরতরঙ্গিত’ শব্দের অর্থ কী?

(ক) বহমান

(খ) কম্পমান

(গ) দোদুল্যমান

(ঘ) মহামান

উত্তর: (ক) বহমান


৪২. কবির বিশ্বাস পৃথিবীর নর-নারীর সুখ-দুঃখ-বিরহ যদি ঠিকভাবে তাঁর সৃষ্টিতে ঠাঁই পায়, তবে তিনি হতে পারবেন—

(ক) অমর

(খ) সম্মানীয়

(গ) সম্রাট

(ঘ) খ্যাতিমান

উত্তর: (ক) অমর


৪৩. জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য কী প্রয়োজন?

(ক) দৃঢ সংকল্প

(খ) টাকা-পয়সা

(গ) সম্মান

(ঘ) সৃষ্টি

উত্তর: (ক) দৃঢ সংকল্প

৪৪. কীভাবে জগতে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব?

(ক) কবি হয়ে

(খ) সুকর্ম করে

(গ) ধনী হয়ে

(ঘ) গান গেয়ে

উত্তর: (খ) সুকর্ম করে

৪৫. ‘প্রাণ’ কবিতার লেখক কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) যতীন্দ্রমোহন বাগচী

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) জীবনানন্দ দাশ

উত্তর: (ক) রবীন্দ্রনাথ ঠাকুর


৪৬. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনায় মানুষের কোনটি ঠিকভাবে স্থান দিতে চেয়েছেন?

(ক) ভালোবাসা

(খ) হর্ষ-পুলক

(গ) সুখ-দুঃখ

(ঘ) বিষাদ-যন্ত্রণা

উত্তর: (গ) সুখ-দুঃখ


৪৭. ‘প্রাণ’ কবিতায় কবি মানুষের কাছে আদৃত হতে চেয়েছেন তাঁর—

(ক) সৃষ্টির মাধ্যমে

(খ) ভালোবাসার মাধ্যমে

(গ) আচরণের মাধ্যমে

(ঘ) পাণ্ডিত্যের মাধ্যমে

উত্তর: (ক) সৃষ্টির মাধ্যমে


৪৮. মানুষের সুখ-দুঃখ কবির রচনায় ঠিকভাবে ঠাঁই না পেলে সেই রচনা হয়ে যাবে—

(ক) অনাদৃত

(খ) আদৃত

(গ) সমালোচিত

(ঘ) দুর্বল

উত্তর: (ক) অনাদৃত

৪৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১৮৪১ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬১ খ্রিস্টাব্দে

(গ) ১৯০৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১০ খ্রিস্টাব্দে

উত্তর: (খ) ১৮৬১ খ্রিস্টাব্দে


৫০. কবির সংগীত রচনার উদ্দেশ্য মানুষের মনে—

(ক) আনন্দ দেওয়া

(খ) স্থিরতা পাওয়া

(গ) ফুল ফোটানো

(ঘ) তরঙ্গিত হওয়া

উত্তর: (গ) ফুল ফোটানো

৫১. “মানবের সুখে দুঃখে গাঁথিয়া—?”

(ক) গীত

(খ) সংগীত

(গ) অমর-আলয়

(ঘ) হাসি-অশ্রুময়

উত্তর: (খ) সংগীত


৫২. আমায় নহে গো— ভালোবাস, শুধু ভালোবাস মোর গান। —কোন কবিতার ভাব ধারণ করে?

(ক) প্রাণ

(খ) সেইদিন এই মাঠ

(গ) মানুষ

(ঘ) ঝর্ণার গান

উত্তর: (ক) প্রাণ


৫৩. “যদি গো রচিতে পারি অমর-আলয়।”— এখানে ‘অমর আলয়’ অর্থ কী?

(ক) অক্ষয় গৃহ

(খ) চিরন্তন সুখ

(গ) বিলাসী প্রাসাদ

(ঘ) অবিনাশী সৃষ্টিকর্ম

উত্তর: (ঘ) অবিনাশী সৃষ্টিকর্ম


৫৪. ‘প্রাণ’ কবিতায় কবি ‘জীবন্ত হৃদয়’ বলতে কী বুঝিয়েছেন?

(ক) সজীব

(খ) সচল

(গ) চলমান

(ঘ) সক্রিয়

উত্তর: (ক) সজীব


৫৫. “ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত।” চরণটিতে প্রকাশ পেয়েছে কবির—

(ক) প্রত্যাশা

(খ) হতাশা

(গ) দার্শনিকতা

(ঘ) মানবতা

উত্তর: (গ) দার্শনিকতা


৫৬. ‘প্রাণ’ কবিতায় কবি মানব হৃদয়ে স্থান পেতে চেয়েছেন—

(ক) সম্পর্কের মাধ্যমে

(খ) সুরের মাধ্যমে

(গ) সৃষ্টির মাধ্যমে

(ঘ) স্মৃতির মাধ্যমে

উত্তর: (গ) সৃষ্টির মাধ্যমে


৫৭. “তা যদি না পারি, তবে বাঁচি যত কাল/তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই।” পঙ্ক্তিটিতে প্রকাশ পেয়েছে—

(ক) মানবের মাঝে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা

(খ) খ্যাতি লাভের তীব্র কামনা

(গ) মানুষের প্রতি ভালোবাসা

(ঘ) পৃথিবীর প্রতি ভালোবাসা

উত্তর: (ক) মানবের মাঝে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা


৫৮. ‘প্রাণ’ কবিতায় কবি কিসের কুসুম ফোটাতে চান?

(ক) গানের

(খ) কবিতার

(গ) গল্পের

(ঘ) ভালোবাসার

উত্তর: (ক) গানের

৫৯. ‘প্রাণ’ কবিতায় কবি কোথায় স্থান পাওয়ার কথা বলেছেন?

(ক) জীবন্ত হৃদয়ে

(খ) মানবের মাঝে

(গ) পুষ্পিত কাননে

(ঘ) অমর আলয়ে

উত্তর: (ক) জীবন্ত হৃদয়ে

৬০. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রাণ’ কবিতার মূলভাবের সাথে সম্পর্কযুক্ত হিসেবে কোন পঙক্তিটি সমর্থনযোগ্য?

(ক) মানুষ একে অন্যের উপর নির্ভরশীল

(খ) মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে

(গ) আশাই মানুষকে বাঁচিয়ে রাখে

(ঘ) মানবজীবনে সুখ-দুঃখ পালক্রমে আসে

উত্তর: (খ) মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে


৬১. রবীন্দ্রনাথ ঠাকুর ‘প্রাণ’ কবিতায় তাঁর সৃষ্টিকর্মকে তুলনা করেছেন—

(ক) ফুলের সঙ্গে

(খ) সূর্যের সঙ্গে

(গ) সংগীতের সঙ্গে

(ঘ) মানুষের অন্তরের সঙ্গে

উত্তর: (গ) সংগীতের সঙ্গে

৬২. কবির সংগীত রচনার উপকরণ কী?

(ক) ঐতিহাসিক তথ্য

(খ) মানব মনের অনুভূতি

(গ) বাগানের ফুল

(ঘ) ফসলের মাঠ

উত্তর: (খ) মানব মনের অনুভূতি


৬৩. ‘প্রাণ’ কবিতায় কবি ফুল কখন ফেলে দিতে বলেছেন?

(ক) সকালে

(খ) বিকালে

(গ) শুকিয়ে গেলে

(ঘ) সন্ধ্যায়

উত্তর: (গ) শুকিয়ে গেলে


৬৪. ‘প্রাণ’ কবিতায় কবি মানবের সুখ-দুঃখ নিয়ে কী গাঁথেন?

(ক) সুর

(খ) সংগীত

(গ) মালা

(ঘ) বেণি

উত্তর: (খ) সংগীত


৬৫. ‘প্রাণ’ কবিতায় ‘তোমরা’ বলতে কবি কাদের বুঝিয়েছেন?

(ক) নবীনদের

(খ) কিশোরদের

(গ) মানবজাতিকে

(ঘ) নবীন কবিদের

উত্তর: (গ) মানবজাতিকে


৬৬. “ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত” বলতে কী বোঝ?

(ক) খেলাধুলা নিয়ে সবাই মেতে আছে

(খ) প্রতিনিয়ত মানুষ পৃথিবীতে জন্ম নিচ্ছে

(গ) সমুদ্রের ঢেউ সারাক্ষণ ওঠানামা করছে

(ঘ) প্রাণকে ধরে রাখা সম্ভব নয়

উত্তর: (খ) প্রতিনিয়ত মানুষ পৃথিবীতে জন্ম নিচ্ছে


৬৭. বিরহ মিলন কত হাসি—

(ক) অশ্রুময়

(খ) কান্নাময়

(গ) বেদনাময়

(ঘ) বিষাদময়

উত্তর: (ক) অশ্রুময়


৬৮. ‘হাসি মুখে নিয়ো ফুল’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) কবির সৃষ্টিকর্মকে আগ্রহভরে নিতে বলেছেন

(খ) ফুলের হাসিতে জগৎ উদ্ভাসিত করতে বলেছেন

(গ) ফুলের মতো পবিত্র জীবন গড়তে বলেছেন

(ঘ) ফুলের সৌন্দর্যে জগৎ হবে মাধুর্যময়

উত্তর: (ক) কবির সৃষ্টিকর্মকে আগ্রহভরে নিতে বলেছেন


৬৯. ‘প্রাণ’ কবিতায় কবি কোথায় স্থান পেতে চেয়েছেন?

(ক) স্বর্গে

(খ) ইতিহাসে

(গ) ভুবনে

(ঘ) মানব-হৃদয়ে

উত্তর: (ঘ) মানব-হৃদয়ে


৭০. রবীন্দ্রনাথের কবিপ্রতিভার উন্মেষ ঘটে কখন?

(ক) শৈশবে

(খ) বাল্যকালে

(গ) বার্ধক্যে

(ঘ) যৌবনে

উত্তর: (খ) বাল্যকালে


৭১. ‘প্রাণ’ কবিতায় ‘অমর আলয়’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) সুন্দর গৃহ

(খ) অমর কাব্য

(গ) অপূর্ব সৃষ্টিকর্ম

(ঘ) অমর সৃষ্টি

উত্তর: (ঘ) অমর সৃষ্টি


৭২. ‘অমর আলয়’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) স্থায়ী গৃহ

(খ) কর্মের জগৎ

(গ) স্থায়ী কীর্তি

(ঘ) কর্মের প্রেরণা

উত্তর: (গ) স্থায়ী কীর্তি

৭৩. নিম্নলিখিত কোন চরণে কবির অমরত্ব লাভের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে?

(ক) মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে

(খ) মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত

(গ) নব নব সংগীতের কুসুম ফুটাই

(ঘ) যদি গো রচিতে পারি অমর-আলয়

উত্তর: (ক) মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে


৭৪. “মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে” উক্তিটিতে প্রকাশ পেয়েছে কবির—

(ক) দার্শনিকতা

(খ) মর্ত্যপ্রীতি

(গ) তারুণ্য

(ঘ) প্রকৃতিচেতনা

উত্তর: (খ) মর্ত্যপ্রীতি

৭৫. কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় স্থান পেতে চান?

(ক) বইয়ের পাতায়

(খ) বিশ্বমাঝে

(গ) পুষ্পিত কাননে

(ঘ) গানের মালায়

উত্তর: (গ) পুষ্পিত কাননে


৭৬. ‘প্রাণ’ কবিতায় সংগীত বলতে কী বোঝানো হয়েছে?

(ক) আধুনিক গান

(খ) মানব সৃষ্ট কর্ম

(গ) সুরের প্রবাহ

(ঘ) উচ্চাঙ্গ সংগীত

উত্তর: (খ) মানব সৃষ্ট কর্ম


৭৭. ‘কীর্তিমানের মৃত্যু নেই’— এ উক্তির ভাবসত্যের সঙ্গে মিল আছে কোন কবিতার?

(ক) কপোতাক্ষ নদ

(খ) প্রাণ

(গ) ঝরনার গান

(ঘ) অন্বেষণ

উত্তর: (খ) প্রাণ


৭৮. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে সবার কাছে আদৃত হতে চান?

(ক) সৎ ও শুভকর্মের দ্বারা

(খ) পর্যাপ্ত সম্পদ বিলি করে

(গ) মানুষের মনজয়ী রচনা সৃজনের মাধ্যমে

(ঘ) গরিব-দুঃখীদের সেবা করে

উত্তর: (গ) মানুষের মনজয়ী রচনা সৃজনের মাধ্যমে


৭৯. ‘প্রাণ’ কবিতার বিষয়বস্তু সম্পর্কে কোন বাক্যটি সঠিক?

(ক) দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনীয়তা

(খ) মৃত্যুর পরও মানুষের হৃদয়ে স্থান পাওয়ার বাসনা

(গ) প্রাণের অস্তিত্ব সম্পর্কে কবির চিন্তাধারা

(ঘ) জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অদম্য ইচ্ছা

উত্তর: (খ) মৃত্যুর পরও মানুষের হৃদয়ে স্থান পাওয়ার বাসনা


৮০. ‘প্রাণ’ কবিতায় কবি বাঁচতে চান কেন?

(ক) উপভোগের জন্য

(খ) আনন্দের জন্য

(গ) সৃষ্টির জন্য

(ঘ) ত্যাগের জন্য

উত্তর: (গ) সৃষ্টির জন্য


৮১. ‘প্রাণ’ কবিতায় কবি কীভাবে ফুল নিতে বলেছেন?

(ক) হাসি মুখে

(খ) কষ্ট পেয়ে

(গ) ব্যথা পেয়ে

(ঘ) আঘাত পেয়ে

উত্তর: (ক) হাসি মুখে


৮২. ‘প্রাণ’ কবিতায় কবির সংগীত রচনার উদ্দেশ্য হলো— মানুষের মনে—

(ক) আনন্দ দেওয়া

(খ) শান্তি দেওয়া

(গ) প্রাণময়তা সৃষ্টি করা

(ঘ) ঠাঁই পাওয়া

উত্তর: (ঘ) ঠাঁই পাওয়া

৮৩. এই সূর্যকরে এই পুষ্পিত কাননে— উক্তিটিতে প্রকাশিত হয়েছে—

(ক) মনুয্যপ্রীতি

(খ) মর্ত্যপ্রীতি

(গ) সৌন্দর্যপ্রীতি

(ঘ) শুভ চেতনা

উত্তর: (গ) সৌন্দর্যপ্রীতি

৮৪. ‘প্রাণ’ কবিতায় মানুষের কী নিয়ে কবি অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

(ক) টাকা-পয়সা

(খ) জীবন

(গ) সুখ-দুঃখ

(ঘ) সহযোগিতা

উত্তর: (গ) সুখ-দুঃখ


৮৫. ‘প্রাণ’ কবিতায় কবি নব নব কী ফোটাতে চেয়েছেন?

(ক) কুসুম

(খ) গান

(গ) কবিতা

(ঘ) গান

উত্তর: (ক) কুসুম


৮৬. ‘প্রাণ’ কবিতায় ‘পুষ্পিত কানন’ বলতে কবি বুঝিয়েছেন—

(ক) সুন্দর বাগানকে

(খ) মানুষের মনকে

(গ) সমগ্র পৃথিবীকে

(ঘ) বনাঞ্চলকে

উত্তর: (গ) সমগ্র পৃথিবীকে


৮৭. কবি অমর সৃষ্টি রচনা করতে না পারলেও কী আশা করেন?

(ক) মানুষের মাঝে ঠাঁই

(খ) সংগতি

(গ) অর্থ

(ঘ) রাজ্য

উত্তর: (ক) মানুষের মাঝে ঠাঁই


৮৮. ‘প্রাণ’ কবিতায় কবি কীভাবে ফুল নিতে বলেছেন?

(ক) হাসি মুখে

(খ) কষ্ট পেয়ে

(গ) ব্যথা পেয়ে

(ঘ) আঘাত পেয়ে

উত্তর: (ক) হাসি মুখে


৮৯. ‘প্রাণ’ কবিতায় কবি জীবন্ত হৃদয় মাঝে স্থান পেতে চেয়েছেন কেন?

(ক) বাঁচার মোহে

(খ) শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য

(গ) স্মরণীয় হওয়ার জন্য

(ঘ) মানুষকে ভালোবাসার কারণে

উত্তর: (গ) স্মরণীয় হওয়ার জন্য

৯০. ‘প্রাণ’ কবিতার চরণ সংখ্যা কত?

(ক) ১২টি

(খ) ১৪টি

(গ) ১৬টি

(ঘ) ১৮টি

উত্তর: (খ) ১৪টি


৯১. ‘প্রাণ’ কবিতায় কবি কেমন হৃদয়ে স্থান চেয়েছেন?

(ক) জীবন্ত

(খ) মৃত

(গ) অনমনীয়

(ঘ) গর্বিত

উত্তর: (ক) জীবন্ত


৯২. ‘প্রাণ’ কবিতায় কবি কত দিন মানবহৃদয়ে স্থান পেতে চান?

(ক) এক শতাব্দী

(খ) দুই শতাব্দী

(গ) অনন্তকাল

(ঘ) ক্ষণিক সময়

উত্তর: (গ) অনন্তকাল

৯৩. ‘প্রাণ’ কবিতায় “তোমরা তুলিবে বলে সকাল বিকাল/নব নব সংগীতের কুসুম ফুটাই” পঙ্ক্তি দ্বারা কী বোঝায়?

(ক) মানবের জন্যই কবির নতুন নতুন সৃষ্টি

(খ) মানুষের কথা ভেবে কবি ফুল ফুটিয়েছেন

(গ) মানুষ যখন ফুল তুলবে কবি তখন গান শোনাবেন

(ঘ) ফুলের সৌরভের মতো বিলাবেন সংগীতের সুর

উত্তর: (ক) মানবের জন্যই কবির নতুন নতুন সৃষ্টি


৯৪. ‘প্রাণ’ কবিতায় কবি সুন্দর ভুবনে মরতে চান না কেন?

(ক) মানুষ ও প্রকৃতিকে ভালোবেসেছেন বলে

(খ) সম্পত্তি পাওয়ার লোভে

(গ) খ্যাতি পাওয়ার আশায়

(ঘ) সৃষ্টির সম্ভার সম্পন্ন করার আশায়

উত্তর: (ক) মানুষ ও প্রকৃতিকে ভালোবেসেছেন বলে


৯৫. ‘প্রাণ’ কবিতায় কবি নব নব সংগীত রচনা করতে চান কেন?

(ক) সুরের মূর্ছনা ছড়াতে

(খ) অমরত্ব লাভ করতে

(গ) খ্যাতি অর্জনের জন্য

(ঘ) মানুষ গাইবে বলে

উত্তর: (ঘ) মানুষ গাইবে বলে


৯৬. ‘প্রাণ’ কবিতায় কবির সংগীত রচনার উদ্দেশ্য হলো—

(ক) মানুষের মনে আনন্দ দান করা

(খ) মানুষের মনে স্থান পাওয়া

(গ) মানুষের মনকে পুলকিত করা

(ঘ) মানুষের মনকে সমৃদ্ধ করা

উত্তর: (খ) মানুষের মনে স্থান পাওয়া


৯৭. “মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।” এখানে কবি মরতে চান না কেন?

(ক) অসমাপ্ত কাজ শেষ হয়নি বলে

(খ) পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলে

(গ) মৃত্যুকে তিনি ভয় পান বলে

(ঘ) চিরদিন মানুষকে ভালোবাসবেন বলে

উত্তর: (খ) পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলে

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts