প্রজাপতি
— কাজী নজরুল ইসলাম
প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাই
এমন রঙিন পাখা।
টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকাবাঁকা,
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা।।
মোর মন যেতে চায় না পাঠশালাতে
প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে
তোমার সাথে, প্রজাপতি।।
তুমি হাওয়ায় নেচে নেচে যাও
আর তোমার মতো মোরে আনন্দ দাও,
এই জামা ভালো লাগে না দাও
জামা ঐ ছবি আঁকা।
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা।।
তুমি টুলটুলে বনফুলে মধু খাও
মোর বন্ধু হয়ে সেই মধু দাও,
ওই পাখা দাও, সোনালি রূপালি পরাগ মাখা।
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা।।
