‘পড়ে পাওয়া’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প। এটি ‘নীল গঞ্জের ফারমন সাহেব’ গল্পগ্রন্থ থেকে সংকলিত। এ গল্পের কিশোরেরা কুড়িয়ে পাওয়া অর্থসম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি। বরং তারা তাদের বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। লেখক দেখিয়েছেন, বয়সে ছোট হলে কী হবে, তাদের নৈতিক অবস্থান বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনাবেধও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধে বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত, অভিভূত। কিশোরেরা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে তার ওপর আস্থা স্থাপন করে। এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্রও ফুটে উঠেছে এ গল্পে।
১. কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটেছিল?
(ক) চাটুয্যেদের
(খ) মুখুয্যেদের
(গ) বাড়ুয্যেদের
(ঘ) গাঙ্গুলিদের
উত্তর: (গ) বাড়ুয্যেদের
২. লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত ‘দিব্যি’ শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি?
(ক) শপথ
(খ) বিশ্বাস
(গ) সংশয়
(ঘ) অনবরত
উত্তর: (ক) শপথ
৩. কত সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৯৪ সালে
(খ) ১৮৯৫ সালে
(গ) ১৮৯৬ সালে
(ঘ) ১৮৯৭ সালে
উত্তর: (ক) ১৮৯৪ সালে
৪. নিচের কোন জেলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন?
(ক) বর্ধমান
(খ) চব্বিশ পরগনা
(গ) ঝাড়খণ্ড
(ঘ) পূর্ব মেদিনীপুর
উত্তর: (খ) চব্বিশ পরগনা
৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কোন গ্রামে?
(ক) মহকুমা
(খ) ব্যারাকপুর
(গ) কালীনাথপুর
(ঘ) চুরুলিয়া
উত্তর: (খ) ব্যারাকপুর
৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী?
(ক) কাদম্বরী দেবী
(খ) মৃণালিনী দেবী
(গ) মৃণালী দেবী
(ঘ) যোগমায়া দেবী
উত্তর: (গ) মৃণালী দেবী
৭. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী?
(ক) মহানন্দ বন্দ্যোপাধ্যায়
(খ) মহানন্দা বন্দ্যোপাধ্যায়
(গ) সর্বানন্দ বন্দ্যোপাধ্যায়
(ঘ) মহানন্দ বন্দোপাধ্যায়
উত্তর: (ঘ) মহানন্দ বন্দোপাধ্যায়
৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সাহিত্যে কোন বিষয় অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে?
(ক) প্রকৃতি ও রাজনীতি
(খ) প্রকৃতি ও মানবজীবন
(গ) মানবজীবন ও রাজনীতি
(ঘ) প্রকৃতি ও সমাজ বাস্তবতা
উত্তর: (খ) প্রকৃতি ও মানবজীবন
৯. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি কোনটি?
(ক) চাঁদের পাহাড়
(খ) মিসমিদের কবচ
(গ) পথের পাঁচালী
(ঘ) স্মৃতির রেখা
উত্তর: (গ) পথের পাঁচালী
১০. ‘আরণ্যক’ উপন্যাস কার লেখা?
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর: (গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১১. ‘তৃণাঙ্কুর’ বিভূতিভূষণের কোন ধরনের রচনা?
(ক) গল্পগ্রন্থ
(খ) উপন্যাস
(গ) ভ্রমণ-দিনলিপি
(ঘ) কাব্যগ্রন্থ
উত্তর: (গ) ভ্রমণ-দিনলিপি
১২. ‘হীরারমানিক জ্বলে’ কিশোর উপন্যাসটি রচনা করেন কে?
(ক) সৈয়দ মুজতবা আলী
(খ) মানিক বন্দ্যোপাধ্যায়
(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) বিপ্রদাশ বড়ুয়া
উত্তর: (গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৩. ‘পড়ে পাওয়া’ গল্পের শুরু কোন মাসে?
(ক) আষাঢ় মাসে
(খ) বৈশাখ মাসে
(গ) শ্রাবণ মাসে
(ঘ) ভাদ্র মাসে
উত্তর: (খ) বৈশাখ মাসে
১৪. ‘পড়ে পাওয়া’ গল্পটি কথকের কোন সময়ের কথা?
(ক) শিশুবেলার
(খ) ছেলেবেলার
(গ) যৌবনকালের
(ঘ) কৈশোরকালের
উত্তর: (খ) ছেলেবেলার
১৫. ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোররা দুপুরের বিকট গরমের পর কোথায় নাইতে গিয়েছিল?
(ক) ধানের ক্ষেতে
(খ) নদীর ঘাটে
(গ) পুকুর ঘাটে
(ঘ) কুয়োর ধারে
উত্তর: (খ) নদীর ঘাটে
১৬. বালকদের দলের মধ্যে বয়সে বড় কে ছিল?
(ক) তিনু
(খ) বাদল
(গ) বিধু
(ঘ) মন্টু
উত্তর: (গ) বিধু
১৭. কোন গুড়গুড় মেঘের আওয়াজ শোনা গিয়েছিল কোথায়?
(ক) পূর্ব আকাশে
(খ) পশ্চিম আকাশে
(গ) উত্তর আকাশে
(ঘ) দক্ষিণ আকাশে
উত্তর: (খ) পশ্চিম আকাশে
১৮. নিধুকে কে ধমক দিয়েছিল?
(ক) সিধু
(খ) বিধু
(গ) তিনু
(ঘ) বাদল
উত্তর: (খ) বিধু
১৯. ‘পড়ে পাওয়া’ গল্পে বৈশাখ মাসে পশ্চিমে মেঘ ডাকার মানে কী?
(ক) বৃষ্টি নামবে
(খ) ঝড় উঠবে
(গ) ওলটপালট খুব হবে
(ঘ) শিলাবৃষ্টি হবে
উত্তর: (খ) ঝড় উঠবে
২০. ছেলেদের কাছে কালবৈশাখীর ঝড় মানে কী?
(ক) পাতা কুড়ানো
(খ) আম কুড়ানো
(গ) জাম কুড়ানো
(ঘ) ফুল কুড়ানো
উত্তর: (খ) আম কুড়ানো
২১. কোথাকার আম অঞ্চল বিখ্যাত?
(ক) কাজীবাড়ির
(খ) পীরবাড়ির
(গ) চাঁপাতলীর
(ঘ) জামতলীর
উত্তর: (গ) চাঁপাতলীর
২২. বাড়ুয্যেদের মাঠের বাগানে ভিড় জমার কারণ—
(ক) চাঁপাতলীর আম
(খ) বিধুদের মিটিং
(গ) ঝড়-জলের প্রকোপ
(ঘ) গেঁটে পাওয়া বাক্সের সন্ধান
উত্তর: (ক) চাঁপাতলীর আম
২৩. সব বন্ধুর মনের খটকা দূর করল কে?
(ক) বিধু
(খ) সিধু
(গ) বাদল
(ঘ) তিনু
উত্তর: (ক) বিধু
২৪. বিধু বালক দলের সর্দার হলো কীভাবে?
(ক) বয়সে বড়ো বলে
(খ) বিদ্যায় বড়ো বলে
(গ) বুদ্ধিতে বড়ো বলে
(ঘ) বিত্তে বড়ো বলে
উত্তর: (গ) বুদ্ধিতে বড়ো বলে
২৫. কালবৈশাখীর ঝড় কীসের মতো আম ঝরছিল?
(ক) বৃষ্টির মতো
(খ) শিলাবৃষ্টির মতো
(গ) ঝরনার মতো
(ঘ) তুষারের মতো
উত্তর: (খ) শিলাবৃষ্টির মতো
২৬. কীসে হোঁচট খেয়ে বাদল পড়ে গিয়েছিল?
(ক) কাঠের বাক্সে
(খ) টিনের বাক্সে
(গ) নোনাগাছের ডালে
(ঘ) আমগাছের ভাঙা ডালে
উত্তর: (খ) টিনের বাক্সে
২৭. ‘কেউ জানে না যে আমরা পেয়েছি’— উক্তিটি কার?
(ক) কাপালির
(খ) ভাদুঈ কুমোরের
(গ) বাদলের
(ঘ) ঠাকুরমশাইয়ের
উত্তর: (গ) বাদলের
২৮. ঝড়ের ঝাপটা এলে গল্পকথকরা কোথায় গিয়ে আশ্রয় নিলেন?
(ক) বৈঠকখানায়
(খ) একটা আমগাছের নিচে
(গ) দেউড়িতে
(ঘ) তেঁতুলগাছের গুঁড়ির আড়ালে
উত্তর: (ঘ) তেঁতুলগাছের গুঁড়ির আড়ালে
২৯. ‘তেঁতুলগাছে ভূত আছে সবাই জানে।’— ‘পড়ে পাওয়া’ গল্পে এ উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে কোনটি?
(ক) ভীতি
(খ) জড়তা
(গ) লজ্জা
(ঘ) অজ্ঞতা
উত্তর: (ক) ভীতি
৩০. বালকদের মন থেকে ভূতের ভয় চলে গিয়েছিল কেন?
(ক) মেঘের প্রচণ্ড আওয়াজে
(খ) ডবল টিনের বাক্স পেয়ে
(গ) প্রাপ্ত বাক্স ফেরত দেওয়ার আনন্দে
(ঘ) আম কুড়ানোর আনন্দে
উত্তর: (খ) ডবল টিনের বাক্স পেয়ে
৩১. ‘শীতে কেঁপে মরছি।’— উক্তিটি কার?
(ক) বাদলের
(খ) তিনুর
(গ) বিধুর
(ঘ) নিধুর
উত্তর: (ক) বাদলের
৩২. ‘পড়ে পাওয়া’ গল্পে দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসা কিশোরদের নিচের কোন উক্তিটিতে ফুটে উঠেছে?
(ক) আপনারা মানুষ নন, দেবতা?
(খ) একেই বলে বাবু অদেষ্ট!
(গ) ভেবে দ্যাখ, কোনো গরিব লোকের হয়তো।
(ঘ) কাপালিরা সর্বস্বান্ত হয়ে গেছে।
উত্তর: (গ) ভেবে দ্যাখ, কোনো গরিব লোকের হয়তো।
৩৩. ‘পড়ে পাওয়া’ গল্পে কোন কাজটিকে বালকেরা অধর্ম মনে করেছিল?
(ক) অন্যের বাগানের আম কুড়ানো
(খ) রাস্তার জিনিস কুড়িয়ে নেওয়া
(গ) বাক্স ফেরত না দেওয়া
(ঘ) বাক্স ভেঙে ফেলা
উত্তর: (গ) বাক্স ফেরত না দেওয়া
৩৪. ‘অধর্ম করা হবে না’— এখানে ‘অধর্ম’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) অন্যায় করা
(খ) পাপ করা
(গ) আত্মসাৎ করা
(ঘ) গোপন করা
উত্তর: (গ) আত্মসাৎ করা
৩৫. দুই ই চাঁড়াল ধার্মিক হয়ে উঠলাম।’— বাক্যটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে?
(ক) পরোপকারী হওয়া
(খ) ধর্মে আগ্রহী হওয়া
(গ) মনে সদ্ভাব জেগে ওঠা
(ঘ) বাস্তবতায় আগ্রহী হওয়া
]উত্তর: (গ) মনে সদ্ভাব জেগে ওঠা
৩৬. ‘দুই ই চাঁড়াল ধার্মিক হয়ে উঠলাম।’— বালকদের কোন মানসিকতা এ বাক্যে উপস্থাপিত হয়েছে?
(ক) তরলতা
(খ) দৃঢ়তা
(গ) সততা
(ঘ) ধার্মিকতা
উত্তর: (ঘ) ধার্মিকতা
৩৭. টিনের বাক্সটি কোথায় লুকিয়ে রাখা হয়েছিল?
(ক) বিচুলিগাদায়
(খ) চাঁপাতলায়
(গ) তেঁতুল বাগানে
(ঘ) আমগাছের নিচে
উত্তর: (ক) বিচুলিগাদায়
৩৮. কার বাড়ির বিচুলিগাদায় বাক্সটি লুকিয়ে রাখা হলো?
(ক) বিধুর
(খ) নিধুর
(গ) বাদলের
(ঘ) তিনুর
উত্তর: (গ) বাদলের
৩৯. ভাঙা নাটমন্দিরটি কাদের?
(ক) বাদলদের
(খ) লেখকদের
(গ) বিধুদের
(ঘ) তিনুদের
উত্তর: (ক) বাদলদের
৪০. বালকদের গুপ্ত মিটিং বসে বাদলদের—
(ক) চণ্ডীমণ্ডপে
(খ) নাটমন্দিরের কোণে
(গ) পাশের জামতলায়
(ঘ) বিচুলিগাদার পাশে
উত্তর: (খ) নাটমন্দিরের কোণে
৪১. ‘পড়ে পাওয়া’ গল্পে নরহরি বোষ্টমের ডোবায় কী ডাকছে?
(ক) শালিক
(খ) টিয়া
(গ) ব্যাঙ
(ঘ) ঘুঘু
উত্তর: (গ) ব্যাঙ
৪২. ‘পড়ে পাওয়া’ গল্পে ব্যাঙ ডাকছে কোথায়?
(ক) প্রণব হরির ডোবায়
(খ) নরহরি বোষ্টমের ডোবায়
(গ) তমাল হরির ডোবায়
(ঘ) বোষ্টম হরির ডোবায়
উত্তর: (খ) নরহরি বোষ্টমের ডোবায়
৪৩. ‘পড়ে পাওয়া’ গল্পে কিশোরদের দলের সর্দার কে?
(ক) নিধু
(খ) সিধু
(গ) বাদল
(ঘ) বিধু
উত্তর: (ঘ) বিধু
৪৪. কিশোরদের মিটিং বসেছিল কার নির্দেশ মতো?
(ক) তিনুর
(খ) বিধুর
(গ) গল্পকথকের
(ঘ) বাদলের
উত্তর: (খ) বিধুর
৪৫. মিটিংয়ের প্রথম ও শেষ প্রস্তাবটি কী ছিল?
(ক) বাক্স ভাঙতেই হবে
(খ) বাক্সটি ফেলে দিতে হবে
(গ) যেখানকার বাক্স সেখানে রাখতে হবে
(ঘ) বাক্সটি ফেরত দিতেই হবে
উত্তর: (ঘ) বাক্সটি ফেরত দিতেই হবে
৪৬. ফটিক ছিল পাড়ার বালকদের সর্দার। খেলার মাঠে সে-ই ছেলেদের নেতৃত্ব দেয়। এখানে ফটিকের সাথে ‘পড়ে পাওয়া’ গল্পের কার সাদৃশ্য রয়েছে?
(ক) নিধুর
(খ) গল্পকথকের
(গ) বাদলের
(ঘ) বিধুর
উত্তর: (ঘ) বিধুর
৪৭. ‘ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দিকি।’— কী কারণে?
(ক) ঘুড়ি বানানোর ধুম
(খ) বিজ্ঞপ্তি লেখা হবে
(গ) বন্ধুদের নাম লেখা হবে
(ঘ) ছবি আঁকা হবে
উত্তর: (খ) বিজ্ঞপ্তি লেখা হবে
৪৮. কার হুকুম অমান্য করার সাধ্য ছেলেদের নেই?
(ক) লেখকের
(খ) সিধুর
(গ) বিধুর
(ঘ) নরহরির
উত্তর: (গ) বিধুর
৪৯. বিধুর হুকুম অমান্য করার সাধ্য লেখকদের ছিল না। কারণ বিধু ছিল—
(ক) বয়সি ও বিজ্ঞ
(খ) কথায় যুক্তিসুক্ত
(গ) পণ্ডিতে সেরা
(ঘ) সবার কাছে প্রিয়
উত্তর: (ক) বয়সি ও বিজ্ঞ
৫০. কার হাতের লেখা ভালো?
(ক) বিধুর
(খ) তিনুর
(গ) সিধুর
(ঘ) বাদলের
উত্তর: (ঘ) বাদলের
৫১. বাক্স কুড়িয়ে পাওয়ার কথা কাগজে লিখে কোন বাড়িতে খোঁজ করার কথা বলা হয়েছিল?
(ক) চাটুয্যে বাড়িতে
(খ) রায়বাড়িতে
(গ) নরহরি বোষ্টমের বাড়িতে
(ঘ) ভাদুঈ কুমোরের বাড়িতে
উত্তর: (খ) রায়বাড়িতে
৫২. কয়খানা কাগজ লিখে নদীর ধারে রাস্তার গাছে আঠা দিয়ে মেরে দেওয়া হলো?
(ক) তিনখানা
(খ) চারখানা
(গ) পাঁচখানা
(ঘ) ছয়খানা
উত্তর: (ক) তিনখানা
৫৩. ঘুড়ির মাপে কাটা কাগজগুলো কীসের আঠা দিয়ে লাগানো হয়েছিল?
(ক) আমের
(খ) কাঁঠালের
(গ) বাবুলার
(ঘ) বেলের
উত্তর: (ঘ) বেলের
৫৪. ‘বাবু, ইদিরভীষন কার নাম?’— উক্তিটিতে নাম বিকৃত করা হয়েছে কার?
(ক) বিধুর
(খ) সিধুর
(গ) নিধুর
(ঘ) লেখকের
উত্তর: (ঘ) লেখকের
৫৫. ‘পড়ে পাওয়া’ গল্পে কালোমতো লোকটি চলে যায়—
(ক) ক্ষুব্ধ হয়ে
(খ) অপ্রতিভভাবে
(গ) বিমর্ষ মনে
(ঘ) কাঁদতে কাঁদতে
উত্তর: (খ) অপ্রতিভভাবে
৫৬. কালোমতো রোগা লোকটির বাক্সটিকে নিজের বলে দাবি করার কারণ কী?
(ক) বাক্সটি তার নিজের
(খ) অন্য কোনো দাবিদার ছিল না
(গ) সম্ভাব্য অর্থের প্রতি লোভ
(ঘ) বাক্সটি তার খুব প্রয়োজন ছিল
উত্তর: (গ) সম্ভাব্য অর্থের প্রতি লোভ
৫৭. দরজায় সাহায্যপ্রার্থী দেখে যদি বাড়ির মালিক তাকে সাথে সাথে বিদায় করে দেন তবে ‘পড়ে পাওয়া’ গল্প অনুসারে একে কী বলা যায়?
(ক) প্রশ্নহীন বিদায়
(খ) অপ্রশ্ন বিদায়
(গ) প্রশ্নযোগে বিদায়
(ঘ) পত্রপাঠ বিদায়
উত্তর: (ঘ) পত্রপাঠ বিদায়
৫৮. ‘যাবার সময় সে নাকি শাঁসিয়ে গেল’— কে শাঁসিয়ে গেল?
(ক) প্রথম লোকটি
(খ) দ্বিতীয় লোকটি
(গ) কাপালি
(ঘ) নরহরি বোষ্টম
উত্তর: (খ) দ্বিতীয় লোকটি
৫৯. নদীর চরের ছোটো ছোটো বাড়িঘর কাদের?
(ক) শুঁড়িদের
(খ) কুমারদের
(গ) কাপালিদের
(ঘ) বৈষ্ণবদের
উত্তর: (গ) কাপালিদের
৬০. প্রলয়ংকর ঘূর্ণি ঝড় ‘সিডর’ আঘাত হানে সাতক্ষীরাসহ উপকূলবর্তী এলাকাগুলোতে। সাতক্ষীরার জমির মুন্সি এ ঘূর্ণি ঝড়ে সব হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছে। জমির মুন্সির সাথে ‘পড়ে পাওয়া’ গল্পের কার মিল রয়েছে?
(ক) গল্পকথকের বাবার
(খ) সিধুর কাকার
(গ) অম্বরপুর চরের কাপালিদের
(ঘ) অমরপুরের চাষিদের
উত্তর: (গ) অম্বরপুর চরের কাপালিদের
৬১. কোন চরের কাপালিরা বন্যার কারণে নিরাশ্রয় হয়ে গেল?
(ক) মেহেরপুর
(খ) অম্বরপুর
(গ) বিধুপুর
(ঘ) আজিবপুর
উত্তর: (খ) অম্বরপুর
৬২. ‘পড়ে পাওয়া’ গল্পে লেখকের বাবা কী সামনে নিয়ে জমাজমির হিসেব দেখছিলেন?
(ক) খাতা-কলম
(খ) হাতবাক্স
(গ) হুঁকো
(ঘ) দলিলপত্র
উত্তর: (খ) হাতবাক্স
৬৩. চণ্ডীমণ্ডপে একটা লোক এলো কখন?
(ক) সকালে
(খ) সন্ধ্যায়
(গ) দুপুরে
(ঘ) বিকেলে
উত্তর: (ঘ) বিকেলে
৬৪. গ্রামের ভাদুই কুমোর কেন এসেছে?
(ক) টিনের বাক্সটি নিতে
(খ) চণ্ডীমণ্ডপে পূজা দিতে
(গ) চাকরির খোঁজে
(ঘ) কুয়ো কাটানোর মজুরি চাইতে
উত্তর: (ঘ) কুয়ো কাটানোর মজুরি চাইতে
৬৫. বন্যায় নিরাশ্রয় কাপালিরা কোথাকার গোয়ালাদের চালাঘরে আশ্রয় নেয়?
(ক) অঘরপুরের
(খ) নির্বিষখোলার
(গ) চাঁপাতলীর
(ঘ) কুমড়োপোতড়ার
উত্তর: (খ) নির্বিষখোলার
৬৬. কাপালি লোকটা কথকের গাঁয়ে এসেছিল কেন?
(ক) চাকরির খোঁজে
(খ) টিনের বাক্সের খোঁজে
(গ) তরকারি বিক্রি করতে
(ঘ) আশ্রয়ের জন্য
উত্তর: (ক) চাকরির খোঁজে
৬৭. ‘চাকরি না করলে স্ত্রী-পুত্র না খেয়ে মরবে।’— উক্তিটি কার?
(ক) কাপালির
(খ) গোয়ালাদের
(গ) বাদলের
(ঘ) বিধুর
উত্তর: (ক) কাপালির
৬৮. ‘আজ এখানে দুটি ডাল-ভাত খেও।’— কাপালিকে বলা এ কথায় রয়েছে—
(ক) সৌজন্য
(খ) সাম্যবাদিতা
(গ) ন্যায়বোধ
(ঘ) বদান্যতাবোধ
উত্তর: (ক) সৌজন্য
৬৯. ‘পড়ে পাওয়া’ গল্পে কাপালি লোকটা কোন হাট থেকে পটল বেচে ফিরছিল?
(ক) অম্বরপুর
(খ) ধপধোলা
(গ) সঙ্ঘলপুর
(ঘ) নির্বিষখোলা
উত্তর: (ঘ) নির্বিষখোলা
৭০. বাক্সের ভিতর ছিল—
(ক) আড়াই শো টাকার গহনা ও নগদ পঞ্চাশ টাকা
(খ) আড়াই হাজার টাকার গহনা ও নগদ পাঁচশো টাকা
(গ) আড়াই শো টাকা ও পঞ্চাশ টাকার গহনা
(ঘ) আড়াই হাজার টাকা ও পঞ্চাশ টাকার গহনা
উত্তর: (ক) আড়াই শো টাকার গহনা ও নগদ পঞ্চাশ টাকা
৭১. টিনের বাক্সের ভিতর কী বিক্রির নগদ পঞ্চাশ টাকা ছিল?
(ক) আলু
(খ) পটল
(গ) লাউ
(ঘ) টমেটো
উত্তর: (খ) পটল
৭২. ভাগ্যকে ‘অদৃষ্ট’ বলা হয় কেন?
(ক) দেখা যায় না বলে
(খ) অনাগত বলে
(গ) অনিশ্চিত বলে
(ঘ) অস্পষ্ট বলে
উত্তর: (ক) দেখা যায় না বলে
৭৩. ‘একেকই বলে বাবু অদেষ্ট!’— এখানে ‘অদেষ্ট’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) অনাদৃত
(খ) গহনা
(গ) দূরবস্থা
(ঘ) ভাগ্য
উত্তর: (ঘ) ভাগ্য
৭৪. কথকের প্রশ্নের উত্তরে অম্বরপুরের লোকটি বাক্সটিকে কী রঙের বলেছিল?
(ক) কালো
(খ) হলুদ
(গ) নীল
(ঘ) সবুজ
উত্তর: (ঘ) সবুজ
৭৫. ‘পড়ে পাওয়া’ গল্পে পড়ে পাওয়া বাক্সটি কোন রঙের ছিল?
(ক) কালো
(খ) সবুজ
(গ) লাল
(ঘ) সাদা
উত্তর: (খ) সবুজ
৭৬. ‘ওরা সাক্ষী থাকবে কি না?’— কীসের সাক্ষী?
(ক) বাক্সটি ভাঙার
(খ) বাক্সের মালিক খোঁজার
(গ) বাক্সটি বিক্রি করার
(ঘ) বাক্সটি ফেরত দেওয়ার
উত্তর: (ঘ) বাক্সটি ফেরত দেওয়ার
৭৭. ‘চোখ দিয়ে জল পড়তে লাগল।’— ‘পড়ে পাওয়া’ গল্পে কাপালির এরূপ হওয়ার কারণ কী?
(ক) বাক্স হারিয়ে যাওয়া
(খ) বন্যায় সব ভেসে যাওয়া
(গ) নতুন করে আশ্রয় পাওয়া
(ঘ) হারানো বাক্স ফেরত পাওয়া
উত্তর: (ঘ) হারানো বাক্স ফেরত পাওয়া
৭৮. বিধু ও তার বন্ধুরা পড়ে পাওয়া বাক্সটি ফেরত দিয়েছিল—
(ক) চাপে পড়ে
(খ) লোকলজ্জার ভয়ে
(গ) নৈতিক দায়িত্ববোধ থেকে
(ঘ) মূল্যহীন ভেবে
উত্তর: (গ) নৈতিক দায়িত্ববোধ থেকে
৭৯. ‘না, ও উকিলই হবে।’— কার সম্পর্কে এ কথা বলা হয়েছে?
(ক) তিনুর
(খ) নিধুর
(গ) সিধুর
(ঘ) বিধুর
উত্তর: (ঘ) বিধুর
৮০. বিধুর বাবার মুখ দিয়ে একটি কথাও বেরোল না কেন?
(ক) বিধুর বুদ্ধিমত্তা দেখে
(খ) ছেলেদের চঞ্চলতা দেখে
(গ) লোকটির কান্না দেখে
(ঘ) গ্রামের মানুষের কর্মতৎপরতা দেখে
উত্তর: (ক) বিধুর বুদ্ধিমত্তা দেখে
৮১. ‘সংশয়’ অর্থ কী?
(ক) শঙ্কা
(খ) স্পর্শ
(গ) সন্দেহ
(ঘ) গুরুতর
উত্তর: (গ) সন্দেহ
৮৩. বিচুলিগাদা বলতে কী বোঝায়?
(ক) একধরনের গাঁদা ফুল
(খ) একধরনের ঘাস
(গ) একধরনের খাদ্যশস্য
(ঘ) ধানের খড়ের স্তূপ
উত্তর: (ঘ) ধানের খড়ের স্তূপ
৮৪. ‘চৌকিদার’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) প্রহরী
(খ) সর্দার
(গ) নেতা
(ঘ) গুপ্তচর
উত্তর: (ক) প্রহরী
৮৫. ‘কাপালি’ কারা?
(ক) তান্ত্রিক মুসলিম সম্প্রদায়
(খ) তান্ত্রিক বৌদ্ধ সম্প্রদায়
(গ) তান্ত্রিক হিন্দু সম্প্রদায়
(ঘ) তান্ত্রিক খ্রিস্টান সম্প্রদায়
উত্তর: (গ) তান্ত্রিক হিন্দু সম্প্রদায়
৮৬. ‘পড়ে পাওয়া’ গল্পে ধান মাপার পাত্র বোঝাতে কোন শব্দের ব্যবহার ঘটেছে?
(ক) ডুলা
(খ) কুলা
(গ) চাড়ি
(ঘ) আড়ি
উত্তর: (ঘ) আড়ি
৮৭. ‘পড়ে পাওয়া’ গল্পটি লেখকের কোন ধরনের রচনা?
(ক) ছোটগল্প
(খ) কিশোর গল্প
(গ) উপন্যাস
(ঘ) নাটক
উত্তর: (খ) কিশোর গল্প
৮৮. নিচের কোন গল্পটি ‘নীলগঞ্জের ফালমন সাহেব’ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
(ক) সুখী মানুষ
(খ) মংডুর পথে
(গ) পড়ে পাওয়া
(ঘ) তৈলচিত্রের ভূত
উত্তর: (গ) পড়ে পাওয়া
৮৯. ‘পড়ে পাওয়া’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
(ক) নীলগঞ্জের ফালমন সাহেব
(খ) পথের পাঁচালী
(গ) স্মৃতির রেখা
(ঘ) চাঁদের পাহাড়
উত্তর: (ক) নীলগঞ্জের ফালমন সাহেব
৯০. ‘পড়ে পাওয়া’ কিশোর গল্পটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) কিশোরদের বন্ধুত্বের পরিচয়
(খ) কিশোরদের ঐক্যচেতনা
(গ) কিশোরদের প্রকৃতিপ্রেম
(ঘ) কিশোরদের অধ্যবসায়
উত্তর: (খ) কিশোরদের ঐক্যচেতনা
৯১. শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য নিচের কোন রচনা অধিকতর ফলপ্রসূ?
(ক) পড়ে পাওয়া
(খ) অতিথির স্মৃতি
(গ) শিল্পকলার নানা দিক
(ঘ) বাংলা ভাষার জন্মকথা
উত্তর: (ক) পড়ে পাওয়া
৯২. বাক্সটি ফিরিয়ে দেওয়ার চেষ্টার মধ্য দিয়ে বালকদের চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে?
(ক) একতা
(খ) আনুগত্য
(গ) দায়িত্বশীলতা
(ঘ) পরার্থপরতা
উত্তর: (গ) দায়িত্বশীলতা
৯৩. কুড়িয়ে পাওয়া অর্থসম্পদ কিশোরেরা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলো কেন?
(ক) দায়িত্ববোধ থেকে
(খ) ভয়ে
(গ) পিতৃদেবের খেয়ালে
(ঘ) গরিবকে সাহায্য করার উদ্দেশ্যে
উত্তর: (ক) দায়িত্ববোধ থেকে
৯৪. ‘পড়ে পাওয়া’ গল্পের মূল চেতনা কী?
(ক) কৈশোরিক চেতনা
(খ) মানবিক মূল্যবোধ
(গ) কিশোরদের সম্পর্ক
(ঘ) মানসিক দৃঢ়তা
উত্তর: (খ) মানবিক মূল্যবোধ
