You are currently viewing নিরীহ বাঙালি mcq : ১০০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিরীহ বাঙালি mcq : ১০০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

‘নিরীহ বাঙালি’ প্রবন্ধটিতে রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালি নারী পুরুষের প্রাত্যহিক জীবনাচরণের বিভিন্ন দিক হাস্য-রসাত্মকভাবে বর্ণনা করেছেন। বাঙালি পুরুষগণের অলসপ্রিয়তা, শারীরিক পরিশ্রমে অনীহা, বাগাড়ম্বর আচরণ সম্পর্কে আলোচনা যেমন রয়েছে, তেমনি নারীদের অহেতুক রূপচর্চা, পরচর্চা এবং নিজেদের অবলা প্রমাণ করার সর্বাত্মক প্রচেষ্টার প্রতি আলোচনাও রয়েছে। প্রকৃতপক্ষে ব্যঙ্গাত্মক এ প্রবন্ধের মাধ্যমে রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালি পুরুষ ও নারীকে সত্যিকার সামাজিক, পারিবারিক ও জাতীয় কাজে প্রণোদিত করতে চেয়েছেন। প্রবন্ধটি আমাদের ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগী হবার শিক্ষা দেয়।

নিরীহ বাঙালি প্রবন্ধের ১০০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের লেখিকা কে?

(ক) রোকেয়া সাখাওয়াত হোসেন

(খ) সারদাসুন্দরী

(গ) মহশ্বেতা দেবী

(ঘ) স্বর্ণকুমারী দেবী

উত্তর: (ক) রোকেয়া সাখাওয়াত হোসেন

২. রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম—

(ক) ১৮৭০ সালের ৫ই জুন

(খ) ১৮৭৬ সালের ৯ই জুলাই

(গ) ১৮৮০ সালের ৯ই ডিসেম্বর

(ঘ) ১৮৮০ সালের ১১ই ডিসেম্বর

উত্তর: (গ) ১৮৮০ সালের ৯ই ডিসেম্বর

৩. রোকেয়া সাখাওয়াত হোসেন কোথায় জন্মগ্রহণ করেন?

(ক) রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে

(খ) শরীয়তপুর জেলার বিলাসপুর গ্রামে

(গ) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া

(ঘ) পাবনা জেলার রাধানগর

উত্তর: (ক) রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে

৪. রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতার নাম কী?

(ক) রমিজউদ্দিন সাহেব

(খ) জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের

(গ) হায়দার আলী সাবের

(ঘ) রশিদ মুন্সি সাবের

উত্তর: (খ) জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের

৫. রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতা কী ছিলেন?

(ক) ম্যাজিস্ট্রেট

(খ) ইঞ্জিনিয়ার

(গ) ডাক্তার

(ঘ) ভূস্বামী

উত্তর: (ঘ) ভূস্বামী

৬. ছেলেবেলায় বড় বোন করিমুন্নেসা রোকেয়াকে কী শিক্ষায় সাহায্য করেন?

(ক) উর্দু

(খ) ইংরেজি

(গ) বাংলা

(ঘ) ফারসি

উত্তর: (ঘ) ফারসি

৭. কোন ভাইয়ের তত্ত্বাবধানে রোকেয়া ইংরেজি শেখেন?

(ক) বড় ভাই

(খ) মেজো ভাই

(গ) সেজো ভাই

(ঘ) ছোট ভাই

উত্তর: (ক) বড় ভাই

৮. কার অনুপ্রেরণায় রোকেয়া সাখাওয়াত হোসেন সাহিত্যচর্চা শুরু করেন?

(ক) বাবার

(খ) মায়ের

(গ) স্বামীর

(ঘ) শ্বশুরের

উত্তর: (গ) স্বামীর

৯. সমকালীন মুসলমান সমাজের কিসের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন?

(ক) কুসংস্কার

(খ) দারিদ্র্য

(গ) শিক্ষা

(ঘ) অর্থনীতি

উত্তর: (ক) কুসংস্কার

১০. রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রতিষ্ঠিত স্কুলের নাম কী?

(ক) সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল

(খ) আদর্শ গার্লস স্কুল

(গ) আলিয়া মাদ্রাসা

(ঘ) সেন্ট্রাল গার্লস স্কুল

উত্তর: (ক) সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল

১১. রোকেয়া সাখাওয়াত হোসেন গার্লস স্কুল ও আঞ্জুমান-ই-খাওয়াতীন-ই-ইসলাম প্রতিষ্ঠা করেন কেন?

(ক) নারীরা অবরুদ্ধ ছিল বলে

(খ) নারীরা সমাজে নিন্দনীয় ছিল বলে

(গ) নারীরা শিক্ষাবঞ্চিত ছিল বলে

(ঘ) নারীরা নির্যাতিত ছিল বলে

উত্তর: (গ) নারীরা শিক্ষাবঞ্চিত ছিল বলে

১২. রোকেয়া সাখাওয়াত হোসেন মুসলমান নারীদের কোন পথে অগ্রসর হতে সাহায্য করেন?

(ক) শিক্ষা ও সংস্কৃতির পথে

(খ) অর্থনৈতিক উন্নয়নের পথে

(গ) আন্দোলনের পথে

(ঘ) সামাজিক ন্যায় প্রতিষ্ঠার পথে

উত্তর: (ক) শিক্ষা ও সংস্কৃতির পথে

১৩. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

(ক) মতিচুর

(খ) সঞ্চিতা

(গ) দহন

(ঘ) মৃত্যুক্ষুধা

উত্তর: (ক) মতিচুর

১৪. ‘অবরোধবাসিনী’ গ্রন্থের সঙ্গে সম্পর্ক রয়েছে—

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের

(খ) রবীন্দ্রনাথ ঠাকুরের

(গ) রোকেয়া সাখাওয়াত হোসেনের

(ঘ) সুফিয়া কামালের

উত্তর: (গ) রোকেয়া সাখাওয়াত হোসেনের

১৫. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কাকে মূর্তিমান কাব্য বলেছেন?

(ক) নারীকে

(খ) পুরুষকে

(গ) বাঙালিকে

(ঘ) ইংরেজদের

উত্তর: (গ) বাঙালিকে

১৬. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা ‘পাশ বিক্রয়’ বলতে কী বুঝিয়েছেন?

(ক) শিক্ষাকে

(খ) ব্যক্তিকে

(গ) ব্যক্তিত্বকে

(ঘ) মূল্যবোধকে

উত্তর: (ক) শিক্ষাকে

১৭. এ চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বাঙালি আজ কোন পরিচয়ে পরিচিত?

(ক) মূর্তিমান

(খ) পদ্মিনী

(গ) পুরুষিকা

(ঘ) নায়িকা

উত্তর: (ক) মূর্তিমান

১৮. যারা বাঙালি রমণীকে রান্না করতে বলে তাদের কয় প্রকার দণ্ড হওয়া উচিত?

(ক) এক প্রকার

(খ) দুই প্রকার

(গ) তিন প্রকার

(ঘ) চার প্রকার

উত্তর: (গ) তিন প্রকার

১৯. রোকেয়া সাখাওয়াত হোসেনের সাহিত্য রচনার মূল সুর কী?

(ক) সমাজ সংস্কার

(খ) নারীজাগরণ

(গ) নারী জাতির মূল্যায়ন

(ঘ) ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার

উত্তর: (খ) নারীজাগরণ

২০. ‘ভাঙা কুলা’ বোঝাতে লেখিকা কোনটি ব্যবহার করেছেন?

(ক) কালিদহ

(খ) কুন্তলীন

(গ) জীর্ণ কাঁথা

(ঘ) ভগ্ন শূর্প

উত্তর: (ঘ) ভগ্ন শূর্প

২১. রোকেয়া সাখাওয়াত হোসেনের বাঙালির বৈশিষ্ট্য প্রকাশক রচনা কোনটি?

(ক) পালামৌ

(খ) নিরীহ বাঙালি

(গ) আমার পরিচয়

(ঘ) জীবন-সঙ্গীত

উত্তর: (খ) নিরীহ বাঙালি

২২. লেখিকা বাঙালিদের মূর্তিমান কাব্য বলেছেন, কারণ—

(ক) সৌন্দর্যপ্রিয়

(খ) কাব্যচর্চা করে

(গ) অমিয়সিক্ত

(ঘ) মূর্তির ন্যায় স্থির

উত্তর: (ক) সৌন্দর্যপ্রিয়

২৩. লেখিকার মতে বাঙালিকে গড়া হয়েছে—

(ক) আকাশের নীলে

(খ) কুসুমের সৌকুমার্যে

(গ) পাখির মতো

(ঘ) বাঘের মতো সাহসী করে

উত্তর: (খ) কুসুমের সৌকুমার্যে

২৪. বাঙালি নামটি শুনতে কেমন লাগে?

(ক) শ্রুতিমধুর

(খ) তিক্ত

(গ) অম্ল

(ঘ) ঝাল

উত্তর: (ক) শ্রুতিমধুর

২৫. বাঙালির অতিরিক্ত খাদ্যগ্রহণের প্রতি রোকেয়ার কী প্রকাশ পায়?

(ক) ক্ষোভ

(খ) সমর্থন

(গ) ঘৃণা

(ঘ) ধিক্কার

উত্তর: (ঘ) ধিক্কার

২৬. লেখিকার মতে আমাদের বরের পরিধেয় বস্ত্র কী?

(ক) শিমলার ধুতি ও চাদর

(খ) লুঙ্গি ও চাদর

(গ) চাদর ও প্যান্ট

(ঘ) পাঞ্জাবি ও শিমলার ধুতি

উত্তর: (ক) শিমলার ধুতি ও চাদর

২৭. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের লেখিকার মতে বাঙালি পুরুষের এক একটি পাশের মূল্য কত?

(ক) একটি গাড়ি ও এক রাজকুমারী

(খ) পূর্ণ রাজত্ব ও এক রাজকুমারী

(গ) অর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী

(ঘ) একটি বাড়ি ও এক রাজকুমারী

উত্তর: (গ) অর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী

২৮. দুর্ভিক্ষ নিবারণ অপেক্ষা ভিক্ষা চাওয়া সহজ কেন?

(ক) না চাইতেই পাওয়া যায় বলে

(খ) সহজেই পাওয়া যায় বলে

(গ) চাইলেই পাওয়া যায় বলে

(ঘ) বিনা পরিশ্রমে পাওয়া যায় বলে

উত্তর: (ঘ) বিনা পরিশ্রমে পাওয়া যায় বলে

২৯. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকার মতে দেশে দুর্ভিক্ষ নিবারণ অপেক্ষা কী করা সহজ?

(ক) ঘুমানো

(খ) দৌড়ানো

(গ) খেলাধুলা

(ঘ) আমেরিকার নিকট ভিক্ষা গ্রহণ

উত্তর: (ঘ) আমেরিকার নিকট ভিক্ষা গ্রহণ

৩০. ‘আমরা মূর্তিমান আলস্য’— আমাদের কারা এ বিষয়ে অগ্রণী?

(ক) গৃহিণীরা

(খ) ব্যবসায়ীরা

(গ) পুরুষেরা

(ঘ) কৃষকেরা

উত্তর: (ক) গৃহিণীরা

৩১. ‘ভারতবর্ষকে উপন্যাস ভাবা হলে বাঙালি তার নায়িকা।’ এ বক্তব্যে প্রতিফলিত হয়েছে—

(ক) বাঙালির দুর্বলতা

(খ) বাঙালির ভীরুতা

(গ) বাঙালির সবলতা

(ঘ) বাঙালির নিষ্ক্রিয়তা

উত্তর: (ক) বাঙালির দুর্বলতা

৩২. বাঙালির ভীরুতার মাত্রা অধিক কেন?

(ক) মায়েরা ভীরু বলে

(খ) কর্মস্পৃহার অভাবের কারণে

(গ) ভৌগোলিক অবস্থার কারণে

(ঘ) খাদ্যদ্রব্যের গুণানুসারে

উত্তর: (ঘ) খাদ্যদ্রব্যের গুণানুসারে

৩৩. ‘আমরা ধান্য তণ্ডুলের ব্যবসা করি না।’ এ বক্তব্যে বাঙালির কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়?

(ক) শ্রমবিমুখতা

(খ) শ্রমহীনতা

(গ) শ্রমবিদ্বেষী

(ঘ) শ্রমপ্রিয়তা

উত্তর: (খ) শ্রমহীনতা

৩৪. সৌকুমার্য শব্দের অর্থ কী?

(ক) সৌন্দর্য

(খ) আনন্দ

(গ) আকাশ

(ঘ) বন

উত্তর: (ক) সৌন্দর্য

৩৫. ‘মস্তিষ্ক উর্বর’-এর ইংরেজি কী?

(ক) Brain culture

(খ) Brein culture

(গ) Culture of Breain

(ঘ) Brain of culture

উত্তর: (ক) Brain culture

৩৬. তণ্ডুল বলতে কী বোঝ?

(ক) ডাল

(খ) তেল

(গ) নুন

(ঘ) চাল

উত্তর: (ঘ) চাল

৩৭. ‘দিব্যাঙ্গনা’র সমার্থক শব্দ কোনটি?

(ক) চাকরানি

(খ) মেঘরানি

(গ) হুরপরি

(ঘ) গোয়ালিনি

উত্তর: (গ) হুরপরি

৩৮. নিচের কোনটি ইংরেজি শব্দ?

(ক) দিব্যাঙ্গনা

(খ) সিল্ক অভ রোজ

(গ) জবেহ

(ঘ) দণ্ড

উত্তর: (খ) সিল্ক অভ রোজ

৩৯. লেখিকার মতে নারীরা নিজেদের সর্বদা কী প্রমাণ করার জন্য চেষ্টা চালায়?

(ক) স্নেহময়ী রূপ

(খ) কঠোর রূপ

(গ) অবলা

(ঘ) বন্ধুত্বের রূপ

উত্তর: (গ) অবলা

৪০. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের প্রথমেই রয়েছে—

(ক) বাঙালির রসিকতার চিত্র

(খ) বাঙালির পরিশ্রমের চিত্র

(গ) বাঙালির শ্রমবিমুখতার চিত্র

(ঘ) বাঙালির দুর্বলতার চিত্র

উত্তর: (ঘ) বাঙালির দুর্বলতার চিত্র

৪১. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধটি কীসের প্রতীক?

(ক) বাঙালির পরিশ্রমের

(খ) বাঙালির শিক্ষাব্যবস্থার

(গ) বাঙালির জীবনব্যবস্থার

(ঘ) বাঙালির হীন মানসিকতার

উত্তর: (গ) বাঙালির জীবনব্যবস্থার

৪২. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা বাঙালি নারীর প্রতি যে মনোভাব ব্যক্ত করেছেন, তা হলো—

(ক) ইতিবাচক

(খ) নেতিবাচক

(গ) হাস্যরসাত্মক

(ঘ) প্রশংসাবাচক

উত্তর: (খ) নেতিবাচক

৪৩. ভারতবর্ষকে ইংরেজি ধরনের একটি অট্টালিকা মনে করা হলে বাংলাদেশ সেখানকার কী?

(ক) গোসলখানা

(খ) বৈঠকখানা

(গ) শোবার ঘর

(ঘ) রান্নাঘর

উত্তর: (খ) বৈঠকখানা

৪৪. ভারতবর্ষের অট্টালিকার মধ্যে বাংলাদেশ বৈঠকখানা আর বাঙালি তার মধ্যে—

(ক) সোফা

(খ) পেইন্টিং

(গ) সাজসজ্জা

(ঘ) গ্রাফিক্স

উত্তর: (গ) সাজসজ্জা

৪৫. আমাদের খাদ্যদ্রব্যগুলো আসলে কী?

(ক) পুঁইশাকের ডাঁটা, সজিনা

(খ) ফ্রাইড রাইস, নুডলস

(গ) স্যুপ, চিকেন ফ্রাই

(ঘ) রুটি, ডাল

উত্তর: (ক) পুঁইশাকের ডাঁটা, সজিনা

৪৬. পাউডার কোন শব্দ?

(ক) তৎসম

(খ) দেশি

(গ) বিদেশি

(ঘ) ইংরেজি

উত্তর: (ঘ) ইংরেজি

৪৭. বিশ্বজগতের কী নিয়ে বাঙালি গঠিত হয়েছে?

(ক) কোমলতা

(খ) কঠোরতা

(গ) সাহস

(ঘ) স্নিগ্ধতা এবং সৌন্দর্য

উত্তর: (ঘ) স্নিগ্ধতা এবং সৌন্দর্য

৪৮. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কোন শাড়ির উল্লেখ রয়েছে?

(ক) হাওয়াই শাড়ি

(খ) সিল্ক শাড়ি

(গ) তাঁতের শাড়ি

(ঘ) মসলিন শাড়ি

উত্তর: (ক) হাওয়াই শাড়ি

৪৯. বাঙালির কোনটি অতিশয় সরস খাদ্য?

(ক) কাতলা মাছ

(খ) বেগুন

(গ) পুঁইশাক

(ঘ) ছানা

উত্তর: (ঘ) ছানা

৫০. MRAC কোন বিষয়ের ডিগ্রি—

(ক) শিল্প

(খ) কৃষি

(গ) ডাক্তারি

(ঘ) কারিগরি

উত্তর: (খ) কৃষি

৫১. ‘মিল্ক অভ রোজ’ বলতে বোঝায়—

(ক) চকোলেট সামগ্রী

(খ) পণ্য সামগ্রী

(গ) সৌন্দর্যবর্ধক সামগ্রী

(ঘ) সুতার শাড়ি

উত্তর: (গ) সৌন্দর্যবর্ধক সামগ্রী

৫২. নিচের কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা?

(ক) সুলতানার স্বপ্ন

(খ) রায়তের কথা

(গ) মাধবীলতা

(ঘ) জলপ্রতাপ চাঁদ

উত্তর: (ক) সুলতানার স্বপ্ন

৫৩. রাজ্য স্থাপন করা অপেক্ষা কোনটি সহজ?

(ক) লোকসভার সভ্য হওয়া

(খ) বিএসসি পাশ করা

(গ) রায়বাহাদুর উপাধি লাভ

(ঘ) রাজা উপাধি লাভ

উত্তর: (ঘ) রাজা উপাধি লাভ

৫৪. বিধাতা বাঙালিকে নবনীর কোন গুণ দিয়ে গড়েছেন?

(ক) কোমলতা

(খ) মাধুরী

(গ) তরলতা

(ঘ) সৌরভ

উত্তর: (ক) কোমলতা

৫৫. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা সজিনার সঙ্গে বাঙালির কিসের সাদৃশ্য নির্ণয় করেছেন?

(ক) হাড়ের

(খ) ভূতির

(গ) ভুঁড়ির

(ঘ) মূলের

উত্তর: (গ) ভুঁড়ির

৫৬. রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে পাশ বিক্রেতা কে?

(ক) শ্বশুর

(খ) বর

(গ) ভারতবাসী

(ঘ) ভীরু বাঙালি

উত্তর: (খ) বর

৫৭. ‘আমাদের খাদ্যসামগ্রী ত্রিকুণপাত্মক’ বলতে বোঝানো হয়েছে বাঙালি জাতির—

(ক) মশলাযুক্ত খাবারকে

(খ) খাদ্য ব্যবহারে অনীহাকে

(গ) খাদ্যের বৈচিত্র্যকে

(ঘ) অলসপ্রিয়তাকে

উত্তর: (গ) খাদ্যের বৈচিত্র্যকে


৫৮. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মস্তিষ্ক উর্বর করা’ বলতে কী বুঝিয়েছেন?

(ক) বিদ্যা জাহির করা

(খ) মাথা খাটানো

(গ) সৃজনশীল হওয়া

(ঘ) মেধার বিকাশ ঘটানো

উত্তর: (ক) বিদ্যা জাহির করা

৫৯. ফুটে ওঠা বৈশিষ্ট্যের কারণে বাঙালি কোন পরিচয়ে পরিচিত?

(ক) পদ্মিনী

(খ) নায়িকা

(গ) পুরুষিকা

(ঘ) মূর্তিমান কাব্য

উত্তর: (ঘ) মূর্তিমান কাব্য

৬০. রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে ধনবৃদ্ধির উপায় কয়টি?

(ক) এক

(খ) দুই

(গ) তিন

(ঘ) চার

উত্তর: (খ) দুই

৬১. ‘কুন্তলীনের পাশাপাশি কেশলীনও পাওয়া যায়’— এ কথার মানে কী?

(ক) উৎপাদনের আধিক্য

(খ) তুচ্ছ জিনিসের ছড়াছড়ি

(গ) অবাধ নকলপ্রবণতা

(ঘ) মান নিয়ন্ত্রণের অভাব

উত্তর: (গ) অবাধ নকলপ্রবণতা

৬২. ‘সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ করোনি।’ উপরিউক্ত পঙ্ক্তিদ্বয়ের সঙ্গে মিল পাওয়া যায় কোন রচনায়?

(ক) বই পড়া

(খ) উপেক্ষিত শক্তির উদ্বোধন

(গ) নিরীহ বাঙালি

(ঘ) মমতাদি

উত্তর: (গ) নিরীহ বাঙালি

৬৩. স্বাস্থ্যরক্ষায় যত্নবান হওয়া অপেক্ষা কোনটি সহজ?

(ক) গাড়ি চালানো

(খ) বাড়ি তৈরি

(গ) মাছ ধরা

(ঘ) স্বাস্থ্য নষ্ট করা

উত্তর: (ঘ) স্বাস্থ্য নষ্ট করা

৬৪. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধটি সবাই বুঝতে পারলে কী হবে?

(ক) সমাজের উন্নতি

(খ) পারস্পরিক সমঝোতা

(গ) ন্যায়বান হবে

(ঘ) সবার উপকার করবে

উত্তর: (ক) সমাজের উন্নতি

৬৫. দিব্যাঙ্গনা শব্দটির অর্থ কী?

(ক) সৌকুমার্য বর্ধনে নারী

(খ) কোমলাঙ্গী নারী

(গ) স্বর্গের রূপসী

(ঘ) প্রশংসিত অর্ধাঙ্গী

উত্তর: (গ) স্বর্গের রূপসী

৬৬. রোকেয়া সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন—

(ক) ১০ই ডিসেম্বর ১৯০০

(খ) ৮ই ডিসেম্বর ১৯৩১

(গ) ৯ই ডিসেম্বর ১৯৩২

(ঘ) ৭ই ডিসেম্বর ১৯৩৩

উত্তর: (গ) ৯ই ডিসেম্বর ১৯৩২

৬৭. রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে, আমাদের কবিতার কোন রসটি বেশি?

(ক) বীর

(খ) মধুর

(গ) করুণ

(ঘ) সখ্য

উত্তর: (গ) করুণ

৬৮. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের লেখকের মতে মানুষ হওয়ার জন্য বাঙালির কী প্রয়োজন?

(ক) মস্তিষ্কের অনুসরণ করা

(খ) অলসতা ত্যাগ করা

(গ) অন্যের অনুকরণ করা

(ঘ) অধিক চিন্তাশীল হওয়া

উত্তর: (খ) অলসতা ত্যাগ করা

৬৯. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা বাঙালির কোন বিষয়টি তুলে ধরেছেন?

(ক) বৈশিষ্ট্য

(খ) গুণাবলী

(গ) দৃষ্টিভঙ্গি

(ঘ) পরিচয়

উত্তর: (ক) বৈশিষ্ট্য

৭০. রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে, নারীর বুদ্ধিবৃত্তি সতেজ হবে কীভাবে?

(ক) শিক্ষার দ্বারা

(খ) জ্ঞান দ্বারা

(গ) পরিশ্রম দ্বারা

(ঘ) অনুশীলন দ্বারা

উত্তর: (গ) পরিশ্রম দ্বারা

৭১. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আরব্য উপন্যাসের কোন চরিত্রের উল্লেখ রয়েছে?

(ক) আলিবাবা

(খ) আলাদিন

(গ) সিন্দাবাদ

(ঘ) হারুন-অর-রশিদ

উত্তর: (গ) সিন্দাবাদ

৭২. যেখানে ভারতবর্ষ একটা উপন্যাস সেখানে বাঙালিকে লেখিকা কী মনে করেন?

(ক) শিক্ষিত সমাজ

(খ) বিবেক

(গ) হীরামানিক

(ঘ) নায়িকা

উত্তর: (ঘ) নায়িকা

৭৩. রোকেয়া সাখাওয়াত হোসেনের ইংরেজি ললনাদের পোশাককে ‘নির্দোষ পরিচ্ছদ’ বলে মূলত ইঙ্গিত করেছেন—

(ক) ইংরেজ মেয়েদের বেহায়াপনার প্রতি

(খ) ইংরেজদের পোশাকের আধুনিকতার প্রতি

(গ) বাঙালির সংকীর্ণ দৃষ্টিভঙ্গির প্রতি

(ঘ) বাঙালির ধর্মীয় অনুশাসনের প্রতি

উত্তর: (গ) বাঙালির সংকীর্ণ দৃষ্টিভঙ্গির প্রতি

৭৪. ‘শুভ্রনীলাম্বর’ শব্দের অর্থ হলো—

(ক) পরিষ্কার নীল মেঘ

(খ) পরিষ্কার নীল আকাশ

(গ) সুন্দর নীল শাড়ি

(ঘ) সৌন্দর্যবর্ধক সামগ্রী

উত্তর: (খ) পরিষ্কার নীল আকাশ

৭৫. “আহা! এই অগ্নিসিক্ত বাঙালি কোন বিধাতা গড়িয়াছিলেন?”— এ বাক্যটি ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কোন জাতীয় বাক্য হিসেবে ব্যবহৃত হয়েছে?

(ক) কার্যবোধক

(খ) সম্মানার্থ

(গ) অবজ্ঞার্থ

(ঘ) ব্যঙ্গার্থক

উত্তর: (ঘ) ব্যঙ্গার্থক

৭৬. রোকেয়া সাখাওয়াত হোসেন ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালিকে মূর্তিমান কাব্য বলেছেন। তিনি বাঙালি চরিত্রের কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন?

(ক) রসনা বিলাস

(খ) সৌন্দর্যচর্চা

(গ) বাকপটুতা

(ঘ) কায়িক শ্রমে অনীহা

উত্তর: (ঘ) কায়িক শ্রমে অনীহা

৭৭. রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে আমরা অন্ন উৎপাদন না করে কোন চেষ্টায় সচেষ্ট আছি?

(ক) পাশ বিক্রয়

(খ) ধান্য ব্যবসায়

(গ) অর্থ উৎপাদন

(ঘ) তেল ব্যবসায়

উত্তর: (গ) অর্থ উৎপাদন

৭৮. কারও কাছে মার খেয়ে মামলা করার মধ্য দিয়ে বাঙালির কোন পরিচয় পাওয়া যায়?

(ক) সরলতার

(খ) দুর্বলতার

(গ) হীনতার

(ঘ) প্রতিরোধের

উত্তর: (খ) দুর্বলতার

৭৯. বাণিজ্য আমাদের প্রধান ব্যবসা কেন?

(ক) ঐতিহ্য অনুসারে

(খ) সামাজিক কারণে

(গ) ভৌগোলিক কারণে

(ঘ) বংশগত কারণে

উত্তর: (ক) ঐতিহ্য অনুসারে

৮০. লেখিকার মতে বাঙালি জাতি দুর্বল কেন?

(ক) অর্থনৈতিক কারণে

(খ) নিজের দোষে

(গ) স্বাস্থ্যরক্ষায় যত্নবান নয় বলে

(ঘ) অলস জীবনযাপন করে বলে

উত্তর: (ঘ) অলস জীবনযাপন করে বলে

৮১. বাঙালি পুরুষকে লেখিকা ‘পুরুষিকা’ বলেছেন কেন?

(ক) নেতৃত্বদানে অক্ষম বলে

(খ) খাদ্যাবিলাসী বলে

(গ) কর্মবিমুখ ও অলস বলে

(ঘ) পৌরুষের অভাব বলে

উত্তর: (গ) কর্মবিমুখ ও অলস বলে

৮২. অতএব বাঙালি মূর্তিমান কাব্য— উক্তিটি কী ধরনের?

(ক) সম্মানসূচক

(খ) ঘৃণাসূচক

(গ) ব্যঙ্গাত্মক

(ঘ) নিরর্থক

উত্তর: (গ) ব্যঙ্গাত্মক

৮৩. কার সমুদয় সৌন্দর্য ও স্নিগ্ধতা নিয়ে বাঙালি গঠিত?

(ক) ঈশ্বরের

(খ) দেবতাদের

(গ) বিশ্বজগতের

(ঘ) ফুলের

উত্তর: (গ) বিশ্বজগতের

৮৪. বাঙালি ললনাদের পছন্দনীয় ‘হাওয়ার শাড়ির’ বৈশিষ্ট্য কী?

(ক) রঙিন ও কারুকার্যময়

(খ) অতি মসৃণ ও সূক্ষ্ম

(গ) বায়ু সঞ্চালন উপযোগী

(ঘ) অতি দীর্ঘ ও প্রশস্ত

উত্তর: (খ) অতি মসৃণ ও সূক্ষ্ম

৮৫. বাঙালির বর অঙ্গ কী ধরনের?

(ক) মেদসিক্ত

(খ) তৈলসিক্ত

(গ) প্রসাধন চর্চিত

(ঘ) অলসসিক্ত

উত্তর: (খ) তৈলসিক্ত

৮৬. “খাদ্যের গুণ অনুসারে শরীরের পুষ্টি হয়”— কোন রচনা থেকে নেওয়া হয়েছে?

(ক) মমতাদি

(খ) আম-আঁটির ভেঁপু

(গ) নিম গাছ

(ঘ) নিরীহ বাঙালি

উত্তর: (ঘ) নিরীহ বাঙালি

৮৭. আমাদের দেশের প্রধান ফল কী?

(ক) পেঁপে, আনারস

(খ) আম, কাঁঠাল

(গ) জলপাই, আমড়া

(ঘ) পেয়ারা, তরমুজ

উত্তর: (খ) আম, কাঁঠাল

৮৮. খাদ্যের গুণ অনুসারে হয়—

(ক) পুষ্টি

(খ) ভিটামিন

(গ) আয়রন

(ঘ) ক্যালরি

উত্তর: (ক) পুষ্টি

৮৯. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কারা সবই সহ্য করতে পারে?

(ক) পুরুষরা

(খ) নারীরা

(গ) ধনীরা

(ঘ) দরিদ্ররা

উত্তর: (ক) পুরুষরা

৯০. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে ইংরেজ ললনাদের নির্লজ্জ পরিচ্ছদের কথা বলতে গিয়ে লেখিকা কোন পোশাকের নাম উল্লেখ করেছেন?

(ক) প্যান্ট-শার্ট

(খ) শেমিজ-জ্যাকেট

(গ) স্কার্ট-শার্ট

(ঘ) গেঞ্জি-লেহেঙ্গা

উত্তর: (খ) শেমিজ-জ্যাকেট

৯১. বাঙালি নারীরা সাধারণত কেমন?

(ক) সাহসী

(খ) লজ্জাবতী

(গ) ভীরু

(ঘ) ভদ্র

উত্তর: (খ) লজ্জাবতী

৯২. বাঙালি নারীরা কী পরিধান করে?

(ক) পাটের শাড়ি

(খ) তাঁতের শাড়ি

(গ) জামদানি শাড়ি

(ঘ) হাওয়ার শাড়ি

উত্তর: (ঘ) হাওয়ার শাড়ি

৯৩. লেখিকার মতে বাঙালিদের ধনবৃদ্ধির উপায় কী?

(ক) কৃষি

(খ) মৃৎশিল্প

(গ) তাঁতশিল্প

(ঘ) বস্ত্রশিল্প

উত্তর: (ক) কৃষি

৯৪. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বর্ণিত দোকানে কী মজুদ আছে?

(ক) রোগবর্ধক ঔষধ, নকল হীরা ও আংটি

(খ) খাঁটি মধু ও তেল

(গ) ভালো শাড়ি, সাবান

(ঘ) চাল-ডাল-তেল-নুন

উত্তর: (ক) রোগবর্ধক ঔষধ, নকল হীরার আংটি

৯৫. ‘বাণিজ্য ব্যয়ে যে কঠিন পরিশ্রম আবশ্যক, তাহা বর্জন করিয়াছি।’ লেখিকার এই উক্তিতে প্রকাশ পেয়েছে—

(ক) বাঙালির অলস

(খ) বাঙালির আলস্য

(গ) বাঙালির কুটিলতা

(ঘ) বাঙালির বিলাসপ্রিয়তা

উত্তর: (খ) বাঙালির আলস্য

৯৬. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে পাশ নিতান্ত সস্তা দরে বিক্রি হলেও কী পাওয়া যাবে?

(ক) একটি গাড়ি ও রাজকুমারী

(খ) একটি বাড়ি ও রাজকুমারী

(গ) এক রাজকুমারী ও সমুদয় রাজত্ব

(ঘ) সম্মানজনক চাকরি

উত্তর: (গ) এক রাজকুমারী ও সমুদয় রাজত্ব

৯৭. কৃষির মাধ্যমে কী বৃদ্ধি হতে পারে?

(ক) অন্ন

(খ) বুদ্ধি

(গ) শিক্ষা

(ঘ) স্বাস্থ্য

উত্তর: (ক) অন্ন

৯৮. আমরা অন্নপাদনে সচেষ্ট না হয়ে কীসে সচেষ্ট হয়েছি?

(ক) মানুষ মারতে

(খ) সমাজের উন্নতি করতে

(গ) অর্থ অর্জনে

(ঘ) মেদ বর্ধন

উত্তর: (গ) অর্থ অর্জনে

৯৯. আমাদের দেশের প্রধান ফলগুলো কেমন?

(ক) রসালো

(খ) তিতা

(গ) পানসে

(ঘ) টক

উত্তর: (ক) রসালো

১০০. নবনীতে কোমলতা থাকার কারণে বাঙালিদের স্বভাবে কী বেশি?

(ক) সাহসিকতা

(খ) ভীরুতা

(গ) প্রিয়তা

(ঘ) কঠোরতা

উত্তর: (খ) ভীরুতা

১০১. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা বাঙালিকে ‘মূর্তিমান কাব্য’ বলেছেন কেন?

(ক) মূর্তির মতো অবয়ব বলে

(খ) মূর্তি পূজা করে বলে

(গ) মূর্তির মতো স্থির থাকে বলে

(ঘ) মূর্তি নিয়ে কাব্য রচনা করে বলে

উত্তর: (গ) মূর্তির মতো স্থির থাকে বলে

১০২. আমরা সময় সময় সভ্যতার অনুরোধে কী ব্যবহার করি?

(ক) টাই, কোট

(খ) শার্ট, প্যান্ট

(গ) কোট, শার্ট

(ঘ) লুঙ্গি, ধুতি

উত্তর: (গ) কোট, শার্ট

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts