You are currently viewing জন্মেছি এই দেশে কবিতা— সুফিয়া কামাল

জন্মেছি এই দেশে কবিতা— সুফিয়া কামাল

জন্মেছি এই দেশে
— সুফিয়া কামাল



অনেক কথার গুন্জন শুনি
          অনেক গানের সুর
সবচেয়ে ভালো লাগে যে আমার
          মাগো ডাক সুমধুর।

আমার দেশের মাঠের মাটিতে
          কৃষাণ দুপুরবেলা
 ক্লান্তি নাশিতে কন্ঠে যে তার
          সুর লয়ে করে খেলা।

মুক্ত আকাশে মুক্ত মনের
          সেই গান চলে ভেসে
জন্মেছি মাগো তোমার কোলেতে
          মরি যেন এই দেশে।

এই বাংলার আকাশ বাতাস
          এই বাংলার ভাষা
 এই বাংলার নদী গিরি বনে
          বাঁচিয়া মরিতে আশা।

শত সন্তান সাধ করে এর
          ধূলি মাখে সারা গায়ে
বড় গৌরবে মাথা উচু করি
          মানুষ হইতে চায়।

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts