You are currently viewing আঠারো বছর বয়স কবিতার mcq : নির্বাচিত ১১০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

আঠারো বছর বয়স কবিতার mcq : নির্বাচিত ১১০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

সুকান্ত ভট্টাচার্যের “আঠারো বছর বয়স” কবিতাটি ১৯৪৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত তাঁর ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এ কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত-সংঘাতের মধ্যে রক্তশপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। পাশাপাশি সমাজজীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে হয়ে উঠতে পারে এরা ভয়ংকর। কিন্তু এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণশক্তি। ফলে তারুণ্য ও যৌবনশক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত— এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যাপীড়িত দেশে তারুণ্য ও যৌবনশক্তি যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়।

আঠারো বছর বয়স’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।





১. সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯

(খ) ২০

(গ) ২১

(ঘ) ২২

উত্তর: (গ) ২১


২. ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?

(ক) ইতিবাচক

(খ) দুঃসাহস

(গ) বয়স

(ঘ) তারুণ্য

উত্তর: (ক) ইতিবাচক

৩. কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত খ্রিষ্টাব্দে?

(ক) ১৯১৮

(খ) ১৯২২

(গ) ১৯২৬

(ঘ) ১৯২৯

উত্তর: (গ) ১৯২৬


৪. কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায়?

(ক) বরিশাল

(খ) কুড়িগ্রাম

(গ) গোপালগঞ্জ

(ঘ) ব্রাহ্মণবাড়িয়া

উত্তর: (গ) গোপালগঞ্জ


৫. সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

(ক) দৈনিক বাংলা

(খ) দৈনিক স্বাধীনতা

(গ) পূর্বাশা

(ঘ) সবুজপত্র

উত্তর: (খ) দৈনিক স্বাধীনতা


৬. সুকান্ত ভট্টাচার্য তাঁর কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন—

(ক) সশস্ত সংগ্রামের পক্ষে

(খ) ধর্মের পক্ষে

(গ) বিপ্লব ও মুক্তির পক্ষে

(ঘ) উগ্রবাদীতার পক্ষে

উত্তর: (গ) বিপ্লব ও মুক্তির পক্ষে


৭. সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ কোনটি?

(ক) রৌদ্র করোটিতে

(খ) ছাড়পত্র

(গ) সহসা সচকিত

(ঘ) মুহূর্তের কবিতা

উত্তর: (খ) ছাড়পত্র


৮. কবি সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থ কোনটি?

(ক) হরতাল

(খ) ছাড়পত্র

(গ) ঘুম নেই

(ঘ) আকাল

উত্তর: (ঘ) আকাল


৯. সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কী কাব্যগ্রন্থ সম্পাদনা করেন?

(ক) মিঠেকড়া

(খ) হরতাল

(গ) অভিযান

(ঘ) আকাল

উত্তর: (ঘ) আকাল


১০. সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?

(ক) ১৯ বছর

(খ) ২০ বছর

(গ) ২১ বছর

(ঘ) ২২ বছর

উত্তর: (গ) ২১ বছর


১১. সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণকারী কবি—

(ক) জসীমউদ্দীন

(খ) সুফিয়া কামাল

(গ) সুকান্ত ভট্টাচার্য

(ঘ) শামসুর রাহমান

উত্তর: (গ) সুকান্ত ভট্টাচার্য


১২. আঠারো বছর বয়স দুঃসহ কেন?

(ক) পাথরের বাধা ভাঙতে চায় বলে

(খ) বাষ্পের বেগে স্টিমারের মতো চলে বলে

(গ) প্রাণে অসহ্য যন্ত্রণার কারণে

(ঘ) স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকির কারণে

উত্তর: (ঘ) স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকির কারণে


১৩. তাজা তাজা প্রাণে অসহ্য— কী?

(ক) কল্পনা

(খ) যন্ত্রণা

(গ) বন্দনা

(ঘ) যন্ত্রণা

উত্তর: (ঘ) যন্ত্রণা


১৪. ‘ঊষার দুয়ারে হানি আঘাত / আমরা আনিব রাঙা প্রভাত / আমরা টুটাবো তিমির রাত / বাধা বিন্ধ্যাচল।’— উদ্দীপকটি কোন কবিতার ভাব ধারণ করে?

(ক) আঠারো বছর বয়স

(খ) সেই অস্ত্র

(গ) ফেব্রুয়ারি ১৯৬৯

(ঘ) বিদ্রোহী

উত্তর: (ক) আঠারো বছর বয়স


১৫. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি’— চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের—

(ক) আত্মনির্ভরতা

(খ) দৃঢ়তা

(গ) স্বাবলম্বিতা

(ঘ) আত্মম্ভরিতা

উত্তর: (ক) আত্মনির্ভরতা


১৬. ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে আঠারো বছর বয়স কী জানে না?

(ক) কাঁদা

(খ) ভয়

(গ) মাথা নোয়ানো

(ঘ) রক্তদানের পুণ্য

উত্তর: (ক) কাঁদা


১৭. নিচের কোন চরণে ‘আঠারো বছর বয়স’ কবিতার কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে?

(ক) এ বয়স জানে রক্তদানের পুণ্য

(খ) তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা

(গ) দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

(ঘ) ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ

উত্তর: (ক) এ বয়স জানে রক্তদানের পুণ্য


১৮. ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’— নিচের কোন চরণের সাথে উদ্দীপকের ভাবগত মিল রয়েছে?

(ক) পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা

(খ) শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ আর রৌদ্রের ছায়ায়

(গ) কাছ থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি

(ঘ) অভাগা মানুষ যেন আবার জেগে ওঠে এই আশায়

উত্তর: (ক) পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা


১৯. ‘এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’— উপর্যুক্ত উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণের ভাব সাদৃশ্যপূর্ণ?

(ক) এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়

(খ) এ বয়স জানে রক্তদানের পুণ্য

(গ) এ বয়স নতুন কিছু তো করে

(ঘ) এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর: (খ) এ বয়স জানে রক্তদানের পুণ্য


২০. আঠারো বছর বয়সের তরুণেরা বাষ্পের বেগে কীসের মতো চলে?

(ক) জাহাজের

(খ) বিমানের

(গ) স্টিমারের

(ঘ) নৌকার

উত্তর: (গ) স্টিমারের


২১. ‘আঠারো বছর বয়স’ কবিতায় তরুণেরা শপথের কোলাহলে কী সঁপে দেয়?

(ক) মন

(খ) প্রাণ

(গ) আত্মা

(ঘ) স্পর্ধা

উত্তর: (গ) আত্মা


২২. নিচের কোনটিতে আঠারো বছর বয়সের ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে?

(ক) এ বয়সে কানে আসে কত মন্ত্রণা

(খ) এ বয়স কাঁপে বেদনায় থরোথরো

(গ) সঁপে আত্মাকে শপথের কোলাহলে

(ঘ) দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

উত্তর: (গ) সঁপে আত্মাকে শপথের কোলাহলে

২৩. আঠারো বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়?

(ক) সামান্য

(খ) বীভৎস

(গ) সহনীয়

(ঘ) অসহ্য

উত্তর: (ঘ) অসহ্য

২৪. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর’ বলতে বোঝানো হয়েছে—

(ক) বিদ্রোহ ও জটিলতা

(খ) তীব্রতা ও সংবেদনশীলতা

(গ) প্রগতি ও সংগ্রামশীলতা

(ঘ) দুঃসাহস ও স্নেহ-ক্ষমতা

উত্তর: (গ) প্রগতি ও সংগ্রামশীলতা

২৫. সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয়—

(ক) জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে

(খ) অন্যায়ের অন্যায় প্রতিকারে অপারগ বলে

(গ) নেতিবাচক বিষয়ের প্রতি বেশি ঝোঁকে বলে

(ঘ) অন্ধ আঘাত প্রতিরোধে অক্ষম বলে

উত্তর: (ঘ) অন্ধ আঘাত প্রতিরোধে অক্ষম বলে

২৬. আঠারো বছর বয়স কীভাবে বেঁচে থাকে?

(ক) কর্মে ও প্রেরণায়

(খ) দুর্যোগে আর ঝড়ে

(গ) বিপদে আর সংগ্রামে

(ঘ) উদ্দীপনা আর সাহসে

উত্তর: (খ) দুর্যোগে আর ঝড়ে

২৭. ‘আঠারো বছর বয়স বাঁচে —’ শূন্যস্থানে কী হবে?

(ক) শপথের কোলাহলে

(খ) লক্ষ দীর্ঘশ্বাসে

(গ) দুর্যোগে আর ঝড়ে

(ঘ) অসহ্য যন্ত্রণায়

উত্তর: (গ) দুর্যোগে আর ঝড়ে

২৮. বিপদের মুখে ‘আঠারো বছর বয়স’ কেমন?

(ক) প্রখর

(খ) অগ্রণী

(গ) দুর্বার

(ঘ) দুঃসাহসী

উত্তর: (খ) অগ্রণী

২৯. ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি ‘সঁপে আত্মাকে শপথের কোলাহলে’ বলতে বুঝিয়েছেন—

(ক) রক্তদানের পুণ্য

(খ) কথা ও কাজের ঐক্য

(গ) আত্মত্যাগের মহিমা

(ঘ) যৌবনের দুঃসাহসিকতা

উত্তর: (গ) আত্মত্যাগের মহিমা

৩০. ‘এদেশের বুকে আঠারো আসুক নেমে’ চরণটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

(ক) তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা

(খ) তারুণ্য শক্তির অপচয়ে হতাশা

(গ) আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য

(ঘ) দুর্বার গতিতে এগিয়ে চলা

উত্তর: (ক) তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা

৩১. ‘আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকাশক্তি হয়ে দাঁড়াক’— এ প্রত্যাশার প্রতিফলন ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন চরণটিতে ঘটেছে?

(ক) আঠারো বছর বয়স জানে না কাঁদা

(খ) এ বয়স কাঁপে বেদনায় থরোথরো

(গ) এ বয়স তবু নতুন কিছু তো করে

(ঘ) এ দেশের বুকে আঠারো আসুক নেমে।

উত্তর: (ঘ) এ দেশের বুকে আঠারো আসুক নেমে।

৩২. ‘এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে’—এ পঙ্ক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) জীবনের ঝুঁকি

(খ) প্রাণ বিসর্জন

(গ) ব্যর্থতার দীর্ঘশ্বাস

(ঘ) ভীতির বার্তা

উত্তর: (গ) ব্যর্থতার দীর্ঘশ্বাস

৩৩. আঠারো বছর বয়স বেদনায় থরোথরো কাঁপে কেন?

(ক) শপথের কোলাহলে

(খ) অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে

(গ) জয়ের আনন্দে

(ঘ) অভিমানে

উত্তর: (খ) অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে

৩৪. ‘এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়’— পঙ্ক্তিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে?

(ক) ১৬ বছর

(খ) ১৭ বছর

(গ) ১৮ বছর

(ঘ) ১৯ বছর

উত্তর: (গ) ১৮ বছর

৩৫. ‘এ বয়স জানে রক্তদানের পুণ্য’ বলতে বোঝানো হয়েছে—

(ক) অধিকার আদায়ে রক্তদান

(খ) স্বাধীনতার জন্য রক্তদান

(গ) দেশের জন্য রক্তদান

(ঘ) শুভ, কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদান

উত্তর: (ঘ) শুভ, কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদান

৩৬. ‘রক্তদানের পুণ্য’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

(ক) তারুণ্যের অগ্রগতি

(খ) বিপদ মোকাবিলার ঝুঁকি

(গ) মুক্তি ও কল্যাণের সংগ্রাম

(ঘ) স্বাধীনভাবে চলার ঝুঁকি

উত্তর: (গ) মুক্তি ও কল্যাণের সংগ্রাম

৩৭. ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে ‘তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা’ কীসের?

(ক) অসহায় ও একাকীত্বের

(খ) ব্যর্থতার গ্লানির

(গ) অন্যায়-অবিচারের

(ঘ) নানামুখী মতবাদের

উত্তর: (ঘ) নানামুখী মতবাদের

৩৮. আঠারো বছর বয়সের নেতিবাচক দিক হলো, এ বয়স—

(ক) অসুন্দর

(খ) পদস্খলনের শঙ্কাপূর্ণ

(গ) ত্যাগের

(ঘ) কোলাহলপূর্ণ

উত্তর: (খ) পদস্খলনের শঙ্কাপূর্ণ

৩৯. ‘বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুষ্টিতলে’— তারুণ্যের এ বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে—

(ক) সাম্যবাদী কবিতায়

(খ) আঠারো বছর বয়স কবিতায়

(গ) ঐকতান কবিতায়

(ঘ) সেই অস্ত্র কবিতায়

উত্তর: (খ) আঠারো বছর বয়স কবিতায়

৪০. এ দেশের বুকে কেন আঠারোকে নেমে আসতে বলা হয়েছে?

(ক) এ বয়স জটিলতা বোঝে না

(খ) এ বয়স দুর্নীতি করতে জানে না

(গ) এ বয়স শিক্ষার বয়স

(ঘ) এ বয়স সাহসী দুর্বার গতিসম্পন্ন ও কল্যাণব্রতী

উত্তর: (ঘ) এ বয়স সাহসী দুর্বার গতিসম্পন্ন ও কল্যাণব্রতী

৪১. ‘আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া’— এ মহান মন্ত্রের বাহন কোনটি?

(ক) স্বার্থত্যাগ

(খ) আত্মত্যাগ

(গ) অর্থত্যাগ

(ঘ) বিলাসিতা ত্যাগ

উত্তর: (খ) আত্মত্যাগ

৪২. ‘আঠারো বছর বয়স’ কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে?

(ক) শৈশব

(খ) কৈশোর

(গ) যৌবন

(ঘ) বয়ঃসন্ধিকাল

উত্তর: (ঘ) বয়ঃসন্ধিকাল

৪৩. ‘আঠারো বছর বয়স’ কোন ছন্দে রচিত?

(ক) অক্ষরবৃত্ত

(খ) স্বরবৃত্ত

(গ) গদ্যছন্দ

(ঘ) মাত্রাবৃত্ত

উত্তর: (ঘ) মাত্রাবৃত্ত

৪৪. কবি সুকান্ত ভট্টাচার্যের সাথে নিচের কোন কবির ভাবগত সাদৃশ্য খুঁজে পাওয়া যায়?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) জসীমউদ্দীন

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) আহসান হাবীব

উত্তর: (গ) কাজী নজরুল ইসলাম

৪৫. সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার ‘কিশোর সভা’ অংশের প্রতিষ্ঠাতা ছিলেন?

(ক) দৈনিক স্বাধীনতা

(খ) মাসিক মোহাম্মদী

(গ) দৈনিক বাংলা

(ঘ) সংবাদ প্রভাকর

উত্তর: (ক) দৈনিক স্বাধীনতা

৪৬. সুকান্ত ভট্টাচার্যের কবিতা মুক্তিকামী বাঙালির মনে সাহস জুগিয়েছিল কখন?

(ক) বঙ্গভঙ্গ আন্দোলনের সময়

(খ) সিপাহি বিদ্রোহের সময়

(গ) পলাশি যুদ্ধের সময়

(ঘ) স্বাধীনতাযুদ্ধের সময়

উত্তর: (ঘ) স্বাধীনতাযুদ্ধের সময়

৪৭. সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী?

(ক) ছাড়পত্র

(খ) আকাল

(গ) ঘুম নেই

(ঘ) পূর্বাভাস

উত্তর: (ক) ছাড়পত্র

৪৮. সুকান্ত ভট্টাচার্য কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৪৬ খ্রিষ্টাব্দে

(খ) ১৯৪৭ খ্রিষ্টাব্দে

(গ) ১৯৪৮ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৯৪৯ খ্রিষ্টাব্দে

উত্তর: (খ) ১৯৪৭ খ্রিষ্টাব্দে

৪৯. ‘আঠারো বছর বয়স’ কবিতায় দুঃসাহস বলতে কী বোঝানো হয়েছে?

(ক) তীব্র যন্ত্রণা

(খ) দুঃসহ যন্ত্রণা

(গ) লক্ষ দীর্ঘশ্বাস

(ঘ) স্বপ্ন ও উদ্যোগ

উত্তর: (ঘ) স্বপ্ন ও উদ্যোগ

৫০. ‘আঠারো বছর বয়স’ কবিতার প্রথম স্তবকে কী প্রকাশিত হয়েছে?

(ক) তারুণ্যের দুঃসাহসী রূপ

(খ) তারুণ্যের মাতালরূপ

(গ) তারুণ্যের শক্তিময়তা

(ঘ) তারুণ্যের অসহায়ত্ব

উত্তর: (ক) তারুণ্যের দুঃসাহসী রূপ

৫১. ‘জন্ম্ভূমি রক্ষাহেতু কে ডরে মরিতে / যে ডরে, ভীরু, সে মূঢ়, শত ধিক তারে’—
উদ্দীপকের ভাববস্তু ‘আঠারো বছর বয়স’ কবিতার—

(ক) বিপরীতধর্মী

(খ) সমধর্মী

(গ) ভিন্নধর্মী

(ঘ) সমান্তরাল

উত্তর: (খ) সমধর্মী

৫২. ‘এ বয়সের নেই ভয়’— এখানে ‘ভয়’-এর সমার্থক নিচের কোনটি?

(ক) আশঙ্কাহীনতা

(খ) ভ্রান্তি

(গ) যন্ত্রণা

(ঘ) শঙ্কা

উত্তর: (ঘ) শঙ্কা

৫৩. আঠারো বছর বয়সে কীসের প্রস্তুতি নিতে হয়?

(ক) আত্মসংযমী হওয়ার

(খ) স্বনির্ভর হওয়ার

(গ) ত্যাগী হওয়ার

(ঘ) ধ্যানী হওয়ার

উত্তর: (খ) স্বনির্ভর হওয়ার

৫৪. আঠারো বছর বয়সে কী উঁকি দেয়?

(ক) সাহসিকতা

(খ) দুঃসাহস

(গ) আবেগ

(ঘ) উদাসীনতা

উত্তর: (খ) দুঃসাহস

৫৫. আঠারো বছর বয়সে তরুণেরা পদাঘাতে কী ভাঙতে চায়?

(ক) লোহার শিকল

(খ) পাথর বাধা

(গ) জেলের তালা

(ঘ) পাহাড় বাধা

উত্তর: (খ) পাথর বাধা

৫৬. ‘এ বয়স জানে রক্তদানের পুণ্য’— এ বাক্যটি নিচের কোন বাক্যকে সমর্থন করে?

(ক) এ বয়স আত্মত্যাগের মহিমায় ভাস্বর

(খ) এ বয়স নব নব অগ্রগতি সাধনের

(গ) এ বয়সে রক্তদানে পুণ্যার্জন হয়

(ঘ) এ বয়স যেন নিত্যনতুন করণীয় সম্পাদনের

উত্তর: (ক) এ বয়স আত্মত্যাগের মহিমায় ভাস্বর

৫৭. নিচের কোন চরণে ‘আঠারো বছর বয়স’ কবিতার ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে?

(ক) তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা

(খ) দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

(গ) এ বয়স জানে রক্তদানের পুণ্য

(ঘ) ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ

উত্তর: (গ) এ বয়স জানে রক্তদানের পুণ্য

৫৮. ‘রক্তদানের পুণ্য’— কথাটি দ্বারা কোন বিষয়টি প্রকাশিত হয়েছে?

(ক) পুণ্যের পথে রক্তদান

(খ) দেশের জন্য আত্মত্যাগের গৌরব

(গ) অসুস্থকে রক্তদানের পুণ্য

(ঘ) মানবসেবায় লক্ষ আত্মতৃপ্তি

উত্তর: (খ) দেশের জন্য আত্মত্যাগের গৌরব

৫৯. আঠারো বছরের তরুণেরা কেমন বেগে চলে?

(ক) হাওয়ার বেগে

(খ) ঝড়ের বেগে

(গ) বাষ্পের বেগে

(ঘ) ট্রেনের বেগে

উত্তর: (গ) বাষ্পের বেগে

৬০. ‘প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য’— জীবনের কোন সময়ে?

(ক) কৈশোর জীবনে

(খ) কর্মজীবনে

(গ) যৌবনে পদার্পণকালে

(ঘ) অর্থ উপার্জনকালে

উত্তর: (গ) যৌবনে পদার্পণকালে

৬১. কবি এ দেশের বুকে আঠারোকে প্রত্যাশা করেছেন কেন?

(ক) বিদ্রোহের জন্য

(খ) প্রগতির জন্য

(গ) শান্তির জন্য

(ঘ) সমৃদ্ধির জন্য

উত্তর: (খ) প্রগতির জন্য

৬২. আঠারো বছর বয়স ভয়ংকর কেন?

(ক) এ বয়স দুরন্ত দুর্বার

(খ) এ বয়স জানে না কাঁদা

(গ) এ বয়স জটিলতায় পূর্ণ

(ঘ) এ বয়স তীব্র আর প্রখর

উত্তর: (ঘ) এ বয়স তীব্র আর প্রখর

৬৩. ‘এ বয়সে কানে আসে কত মন্ত্রণা’— কোন ধরনের মন্ত্রণার সম্মুখীন হয় তরুণরা?

(ক) ভালো মন্দ

(খ) অনৈতিক

(গ) অনুপযুক্ত

(ঘ) কার্যোপযোগী

উত্তর: (খ) অনৈতিক

৬৪. আঠারো বছর বয়সে কী প্রকট হয়ে দেখা দেয়?

(ক) মানবিক সম্পর্ক

(খ) জীবন সংকট

(গ) অনুভূতির তীব্রতা

(ঘ) অঙ্কিত সংকেত

উত্তর: (গ) অনুভূতির তীব্রতা

৬৫. কখন হাল ঠিকমতো রাখা ভার হয়ে ওঠে?

(ক) শান্তিতে

(খ) দুর্বিপাকে

(গ) বিদ্রোহে

(ঘ) দুর্যোগে

উত্তর: (ঘ) দুর্যোগে

৬৬. ‘এ সময়ে সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে পদস্খলন হতে পারে।’— উক্তিটি নিচের কোন চরণের বিশ্লেষিত রূপ?

(ক) আঠারো বছর বয়স কী দুঃসহ

(খ) স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি

(গ) এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর

(ঘ) দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

উত্তর: (ঘ) দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

৬৭. ‘আঠারো বছর বয়স’ কবিতায় কী প্রকাশিত হয়েছে?

(ক) শুভ ও অশুভ দ্বন্দ্ব

(খ) তারুণ্যের গৌরব

(গ) শোষণ-বঞ্চনার বিদ্রোহ

(ঘ) তারুণ্যের অমিত সম্ভাবনা

উত্তর: (ঘ) তারুণ্যের অমিত সম্ভাবনা

৬৮. আঠারো বছর বয়স কালো হয়ে যায়—

(ক) গ্লানিভরে

(খ) কষ্টে

(গ) রোদে পুড়ে

(ঘ) লক্ষ দীর্ঘশ্বাসে

উত্তর: (ঘ) লক্ষ দীর্ঘশ্বাসে

৬৯. তারুণ্যের কোন নেতিবাচক দিক সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে?

(ক) অভিমান

(খ) লজ্জা

(গ) অবিশ্বাস

(ঘ) সিদ্ধান্তহীনতা

উত্তর: (ঘ) সিদ্ধান্তহীনতা

৭০. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কয় মাত্রার পর্বে রচিত?

(ক) ৬ মাত্রার

(খ) ৫ মাত্রার

(গ) ৭ মাত্রার

(ঘ) ৮ মাত্রার

উত্তর: (ঘ) ৮ মাত্রার

৭১. ‘আঠারো বছর বয়স’ কবিতায় জয়ধ্বনি শব্দটি কোন অর্থে প্রয়োগ হয়েছে?

(ক) সংকেত

(খ) বিজয়

(গ) পরাজয়

(ঘ) অবমাননা

উত্তর: (খ) বিজয়

৭২. আঠারো বছর বাঁচে—

(ক) ঝড়ে আর বন্যায়

(খ) দুর্যোগে আর ঝড়ে

(গ) দ্বন্দ্বে ও উদ্দীপনায়

(ঘ) কর্মে আর প্রেরণায়

উত্তর: (খ) দুর্যোগে আর ঝড়ে

৭৩. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘বিপদের মুখে এ বয়স’— চরণের বাকি অংশ কী?

(ক) দুঃসহ

(খ) ভয়ংকর

(গ) অগ্রণী

(ঘ) দুর্বার

উত্তর: (গ) অগ্রণী

৭৪. ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?

(ক) আঠারো বছর বয়স ভয়ংকর

(খ) পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,

(গ) এ বয়স তবু নতুন কিছু তো করে।

(ঘ) এ দেশের বুকে আঠারো আসুক নেমে।।

উত্তর: (ঘ) এ দেশের বুকে আঠারো আসুক নেমে।

৭৫. ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’— এ চরণের ‘আঠারো’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) যৌবনকাল

(খ) জাগরণ

(গ) তরুণতা

(ঘ) বিপ্লব

উত্তর: (গ) তরুণতা

৭৬. এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?

(ক) পনেরো

(খ) ষোলো

(গ) সতেরো

(ঘ) আঠারো

উত্তর: (ঘ) আঠারো

৭৭. ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’ চরণটিতে কবির কোন প্রত্যাশা প্রকাশিত হয়েছে?

(ক) জাতীয় জীবনের চালিকাশক্তি হওয়ার

(খ) আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়ার

(গ) অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যের

(ঘ) অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার

উত্তর: (ক) জাতীয় জীবনের চালিকাশক্তি হওয়ার

৭৮. ‘স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি’— কেন?

(ক) পৃথিবীকে দেখার জন্য

(খ) আন্দোলন করার জন্য

(গ) অধিকার আদায়ের জন্য

(ঘ) স্বাধীনভাবে চলার জন্য

উত্তর: (ঘ) স্বাধীনভাবে চলার জন্য

৭৯. আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়?

(ক) ভয়

(খ) দুঃসাহস

(গ) কোলাহল

(ঘ) আন্দোলন

উত্তর: (খ) দুঃসাহস

৮০. কোন বয়সে বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়?

(ক) আঠারো বছর বয়সে

(খ) উনিশ বছর বয়সে

(গ) বিশ বছর বয়সে

(ঘ) একুশ বছর বয়সে

উত্তর: (ক) আঠারো বছর বয়সে

৮১. ‘আমি মানি না কো কোন আইন/ আমি ভরা তরী করি ভরাডুবি, আমি ভীম ভাসমান মাইন।’ উদ্দীপকে ব্যক্ত ভাবের দ্যোতনা আছে নিচের কোনটিতে?

(ক) পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,

(খ) আঠারো বছর বয়স কী দুঃসহ

(গ) আঠারো বছর বয়সের নেই ভয়

(ঘ) এ বয়স জানে রক্তদানের পুণ্য

উত্তর: (গ) আঠারো বছর বয়সের নেই ভয়

৮২. আঠারো বছর বয়সে কেউ কাঁদতে জানে না কেন?

(ক) এ বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয় বলে

(খ) এ বয়সে কেউ কষ্ট দেয় না বলে

(গ) এ বয়সে দুর্ভাগ্যকে জয় করা যায় বলে

(ঘ) এ বয়সে সফলতা সহজলভ্য বলে

উত্তর: (ক) এ বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয় বলে

৮৩. ‘এ বয়স জানে রক্তদানের পুণ্য’— এ পঙ্ক্তির অন্তর্নিহিত তাৎপর্য কোনটি?

(ক) রক্ত দান করলে বিনিময়ে অনেক পুণ্য সঞ্চিত হয়

(খ) বয়ঃসন্ধিকাল রক্তদানের জন্য উদগ্রীব হয়ে থাকে

(গ) মানবকল্যাণে তরুণেরা জীবনের ঝুঁকি নিতে জানে

(ঘ) বয়সগত কারণে আবেগতাড়িত হয় কিশোরেরা

উত্তর: (গ) মানবকল্যাণে তরুণেরা জীবনের ঝুঁকি নিতে জানে

৮৪. ‘বাষ্পের বেগে স্টিমারের মতো চলে’— এ অংশটুকু পাঠ্যবইয়ের কোন কবিতা থেকে উদ্ধৃত?

(ক) ঐকতান

(খ) সেই অস্ত্র

(গ) আঠারো বছর বয়স

(ঘ) লোক-লোকাতর

উত্তর: (গ) আঠারো বছর বয়স

৮৫. আঠারো বছর বয়সে কোন ঝুলিটা শূন্য থাকে না?

(ক) সাহস ও তরুণতার

(খ) উদ্যম ও উচ্ছ্বাসের

(গ) প্রাণ দেওয়া-নেওয়ার

(ঘ) ক্রোধ সংবেগের

উত্তর: (গ) প্রাণ দেওয়া-নেওয়ার

৮৬. ‘তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের নতুন অগ্রগতি সাধনের’— এ কথাটি নিচের কোন পঙ্ক্তিতে প্রকাশিত হয়েছে?

(ক) এ বয়স জানে রক্তদানের পুণ্য

(খ) সঁপে আত্মাকে শপথের কোলাহলে।

(গ) এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়—

(ঘ) এ বয়সে তাই নেই কোনো সংশয়—

উত্তর: (ঘ) এ বয়সে তাই নেই কোনো সংশয়—

৮৭. ‘এ বয়সে কানে আসে কত মন্ত্রণা’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) মন্দ মতবাদের সঙ্গে যোগাযোগ

(খ) অন্যের পরামর্শনেই সঠিক চলা

(গ) নানান মতবাদের সঙ্গে পরিচয়

(ঘ) বিপথগামী হবার আশঙ্কা থাকা

উত্তর: (ঘ) বিপথগামী হবার আশঙ্কা থাকা

৮৮. আঠারো বছর বয়সে কী ক্ষত-বিক্ষত হয়?

(ক) মানুষের মন

(খ) মহামানব

(গ) সহস্র প্রাণ

(ঘ) বিরাট দুঃসাহসেরা

উত্তর: (গ) সহস্র প্রাণ

৮৯. কবি সুকান্ত ভট্টাচার্য সবকিছুর পরেও কীসের জয়ধ্বনি শুনতে পান?

(ক) আঠারোর

(খ) সতেরোর

(গ) ষোলোর

(ঘ) পনেরোর

উত্তর: (ক) আঠারোর

৯০. ‘আপদ আছে, জানি আঘাত আছে

তাই লেনে তো বক্ষে পরান নাচে।’ নিচের কোন চরণ এই ভাবের সাথে সহ্য নির্দেশ করে?

(ক) এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়—

(খ) এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,

(গ) আঠারো বছর বয়স যে দুর্বার

(ঘ) এ দেশের বুকে আঠারো আসুক নেমে।।

উত্তর: (খ) এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,

৯১. কোন বয়সে মানুষ নতুন কিছু করে?

(ক) নব-যৌবনে

(খ) পরিণত বয়সে

(গ) শৈশবে

(ঘ) কৈশোরে

উত্তর: (ক) নব-যৌবনে

৯২. ‘এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়’— পঙ্ক্তিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে?

(ক) ষোলো বছর

(খ) সতেরো বছর

(গ) আঠারো বছর

(ঘ) উনিশ বছর

উত্তর: (গ) আঠারো বছর

৯৩. কবি এ দেশের বুকে আঠারোকে প্রত্যাশা করেছেন কেন?

(ক) বিদ্রোহের জন্য

(খ) প্রগতির জন্য

(গ) শান্তির জন্য

(ঘ) আন্দোলনের জন্য

উত্তর: (খ) প্রগতির জন্য

৯৪. দেশ, জাতি ও মানবতার জন্য কারা বেশি এগিয়ে যায়?

(ক) আঠারো বছর বয়সি তরুণেরা

(খ) সভ্য সমাজের মানুষেরা

(গ) প্রথাবিরোধী মানুষেরা

(ঘ) সাধুসঙ্গ ধরনের লোকেরা

উত্তর: (ক) আঠারো বছর বয়সি তরুণেরা

৯৫. আঠারো বছর বয়সের নেতিবাচক দিক কোনটি?

(ক) পিছিয়ে পড়ার ভয়

(খ) পদস্খলনের ভয়

(গ) অমরত্বের আশঙ্কা

(ঘ) আহত হওয়ার আশঙ্কা

উত্তর: (খ) পদস্খলনের ভয়

৯৬. মুনিম দুর্বার তারুণ্যে ভরা যৌবনদীপ্ত কিশোর। সকল বাধাকে অতিক্রম করে জয়ের প্রবল নেশা তার। মুনিমের মাঝে তোমার বইয়ের কোন কবিতার বৈশিষ্ট্য উদ্ভাসিত হয়?

(ক) আঠারো বছর বয়স

(খ) লোক-লোকাতর

(গ) ফেব্রুয়ারি ১৯৬৯

(ঘ) সাম্যবাদী

উত্তর: (ক) আঠারো বছর বয়স

৯৭. ‘মোদের পায়ের তলায় মূর্ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় বাদল।’ উদ্দীপকের ভাবের অভিব্যক্তি আছে কোন কবিতায়?

(ক) তাহারেই পড়ে মনে

(খ) সাম্যবাদী

(গ) আঠারো বছর বয়স

(ঘ) ঐকতান

উত্তর: (গ) আঠারো বছর বয়স

৯৮. আঠারো বছর বয়স মানবজীবনের কোন পর্যায়?

(ক) কৈশোর

(খ) যৌবন

(গ) উত্তরকালীয়

(ঘ) মধ্যমকালীয়

উত্তর: (খ) যৌবন

৯৯. আঠারো বছর বয়সে মানুষ জীবনের কোন পর্যায়ে পদার্পণ করে?

(ক) কৈশোর থেকে যৌবনে

(খ) যৌবন থেকে প্রৌঢ়ত্বে

(গ) শৈশব থেকে কৈশোরে

(ঘ) বাল্য থেকে তারুণ্যে

উত্তর: (ক) কৈশোর থেকে যৌবনে

১০০. আঠারো বছর বয়সে কীসের প্রস্তুতি নিতে হয়?

(ক) যুদ্ধে অংশগ্রহণের

(খ) নিজের পায়ে দাঁড়ানোর

(গ) প্রেমের মূল্যদানের

(ঘ) সংসারের দায়িত্ব পালনের

উত্তর: (খ) নিজের পায়ে দাঁড়ানোর

১০১. কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

(ক) নিয়ম ভাঙার

(খ) স্বাধীনভাবে চলার

(গ) যুদ্ধে অংশগ্রহণের

(ঘ) স্বেচ্ছাচারী হওয়ার

উত্তর: (খ) স্বাধীনভাবে চলার

১০২. দুর্বিনীত যৌবনে পদার্পণ করে বলে আঠারো বছর বয়সে মানুষ কেমন হয়ে ওঠে?

(ক) আত্মনির্ভরশীল

(খ) আত্মসংযমী

(গ) আত্মপ্রত্যয়ী

(ঘ) সংবেদনশীল

উত্তর: (গ) আত্মপ্রত্যয়ী

১০৩. কোন বয়সে তরুণেরা সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্ত দিতে জানে?

(ক) ষোলো বছর বয়সে

(খ) সতেরো বছর বয়সে

(গ) আঠারো বছর বয়সে

(ঘ) উনিশ বছর বয়সে

উত্তর: (গ) আঠারো বছর বয়সে

১০৪. চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?

(ক) প্রাণবন্ত শ্রমিকেরা

(খ) প্রাণবন্ত তরুণেরা

(গ) ভীরু-কাপুরুষেরা

(ঘ) অহংকারী স্বার্থপরেরা

উত্তর: (খ) প্রাণবন্ত তরুণেরা

১০৫. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কত সালে প্রকাশিত হয়?

(ক) ১৯৪৬ সালে

(খ) ১৯৪৮ সালে

(গ) ১৯৫০ সালে

(ঘ) ১৯৫১ সালে

উত্তর: (খ) ১৯৪৮ সালে

১০৬. ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি কীসের বৈশিষ্ট্য তুলে ধরেছেন?

(ক) মনোজগতের

(খ) চেতনার

(গ) দুঃসাহসের

(ঘ) বয়ঃসন্ধিকালের

উত্তর: (ঘ) বয়ঃসন্ধিকালের

১০৭. আঠারো বছর বয়সের প্রধান বৈশিষ্ট্য কোনটি?

(ক) গতিশীলতা

(খ) প্রগতি ও অগ্রগতি

(গ) নতুনকে ধারণ করা

(ঘ) শক্তি ও সাহস

উত্তর: (খ) প্রগতি ও অগ্রগতি

১০৮. ‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা কে?

(ক) সুকান্ত ভট্টাচার্য

(খ) জীবনানন্দ দাশ

(গ) আহসান হাবীব

(ঘ) শামসুর রাহমান

উত্তর: (ক) সুকান্ত ভট্টাচার্য

১০৯. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

(ক) ঘুম নেই

(খ) ছাড়পত্র

(গ) পূর্বাভাস

(ঘ) হরতাল

উত্তর: (খ) ছাড়পত্র

১১০. ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?

(ক) ১৯৪৭

(খ) ১৯৪৮

(গ) ১৯৪৯

(ঘ) ১৯৫০

উত্তর: (খ) ১৯৪৮

১১১. বয়ঃসন্ধি বলতে কোন সময়কে বোঝানো হয়?

(ক) শৈশব থেকে বাল্য

(খ) যৌবন থেকে প্রৌঢ়ত্ব

(গ) শৈশব থেকে কৈশোর

(ঘ) কৈশোর থেকে যৌবন

উত্তর: (ঘ) কৈশোর থেকে যৌবন

১১২. তারুণ্য ও যৌবনশক্তি দুর্বার বেগে এগিয়ে যায় কোন পথে?

(ক) ধর্মের পথে

(খ) শান্তির পথে

(গ) প্রগতির পথে

(ঘ) শাস্ত্রের পথে

উত্তর: (গ) প্রগতির পথে

১১৩. সমস্যাপীড়িত আমাদের দেশে তারুণ্য ও যৌবনশক্তিকে কবি সুকান্ত ভট্টাচার্য কী হিসেবে দেখতে চেয়েছেন?

(ক) জাতির মেরুদণ্ড

(খ) জীবনের চালিকাশক্তি

(গ) সমাজের কাঠামো

(ঘ) সমকালের শক্তি

উত্তর: (খ) জীবনের চালিকাশক্তি

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts