You are currently viewing অভাগীর স্বর্গ mcq : ৮০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

অভাগীর স্বর্গ mcq : ৮০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

অভাগীর স্বর্গ‘  গল্পটি শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের গরিব-দুঃখী নীচু শ্রেণির ছেলে কাঙালী। তার মা অভাগী। প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এ গল্প। মৃতের শবযাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগীও নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখে। চন্দন, সিঁদুর, আলতা, মালা, ঘৃত, মধু, ধূপ, ধুনা, অগ্নির ধোঁয়ায় মুখুয্যে বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছেন। দুখিনী অভাগীও ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধূলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। মৃত্যুর সময় কাঙালী তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে। ‘অভাগীর স্বর্গ’ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমানবিক জাতিভেদ প্রথা এবং জমিদারি ব্যবস্থার শোষণ-নির্যাতনের ছবি এঁকেছেন। এ গল্প জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে মানবিক হওয়ার শিক্ষা দেয়।

অভাগীর গল্পের নির্বাচিত সেরা ৮০+ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর


১. ‘অভাগীর স্বর্গ’ গল্পটির রচয়িতা কে?

(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর: (ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের কোন রাজ্যে জন্মগ্রহণ করেন?
(ক) পশ্চিমবঙ্গে
(খ) উত্তরবঙ্গে
(গ) দক্ষিণবঙ্গে
(ঘ) পূর্ববঙ্গে
উত্তর: (ক) পশ্চিমবঙ্গে


৩. শরৎচন্দ্রের জন্ম কত সালে?
(ক) ১৮৪৮
(খ) ১৮৬৮
(গ) ১৮৭৬
(ঘ) ১৯০২
উত্তর: (গ) ১৮৭৬

৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিছুদিন বিচিত্র জায়গায় কীভাবে ভ্রমণ করেন?
(ক) পরিকল্পনা করে
(খ) ভবঘুরে হয়ে
(গ) আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়ে
(ঘ) ফেরিওয়ালা হয়ে
উত্তর: (খ) ভবঘুরে হয়ে


৫. রেঙ্গুনে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন পদে চাকরি করেন?
(ক) অফিসার পদে
(খ) অ্যাকাউন্ট্যান্ট পদে
(গ) কেরানি পদে
(ঘ) সহকারী অফিসার পদে
উত্তর: (গ) কেরানি পদে


৬. ‘বিন্দুর ছেলে’ গ্রন্থের লেখক কে?
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) হুমায়ূন আহমেদ
উত্তর: (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন—
(ক) ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি
(খ) ১৯৩৮ সালের ১ জুন
(গ) ১৯৩৮ সালের ১৭ সেপ্টেম্বর
(ঘ) ১৯৩৮ সালের ২ অক্টোবর
উত্তর: (ক) ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি



৮. কোন নদীর তীরে শ্মশানঘাট অবস্থিত?

(ক) শঙ্খ
(খ) গরুড়
(গ) গড়াই
(ঘ) পদ্মা
উত্তর: (গ) গড়ুই

৯. রসিক বেলগাছটি কী কাজে ব্যবহার করতে চেয়েছিল?
(ক) অভাগীর শবদাহ
(খ) ঘরবাড়ি তৈরি
(গ) রান্নার কাঠ সংগ্রহ
(ঘ) কাঙালীর জন্য
উত্তর: (ক) অভাগীর শবদাহ

১০. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কবিরাজের বাস কোথায়?

(ক) পাশের বাড়িতে
(খ) পাঁচ বাড়ি পরে
(গ) ভিন্ন গ্রামে
(ঘ) কাঙালীদের বাড়িতেই
উত্তর: (গ) ভিন্ন গ্রামে

১১. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কবিরাজ কয়টি বড়ি দিয়েছিলেন?
(ক) তিনটা
(খ) চারটা
(গ) সাতটা
(ঘ) আটটা
উত্তর: (খ) চারটা

১২. অভাগীর ক্ষীণকণ্ঠ থেমে গেল কেন?
(ক) রোগের বর্ণনা করতে গিয়ে
(খ) ছেলেকে উপদেশ দিতে গিয়ে
(গ) ছেলের কথা শুনে
(ঘ) ছেলের রূঢ় আচরণ দেখে
উত্তর: (খ) ছেলেকে উপদেশ দিতে গিয়ে


১৩. অভাগী কাঙালীর বাবাকে নিয়ে আসার জন্য কী উপায় অবলম্বন করতে বলল?
(ক) কান্নাকাটি
(খ) হাসাহাসি
(গ) খোশামোদ
(ঘ) মারামারি
উত্তর: (ক) কান্নাকাটি

১৪. ‘অভাগীর স্বর্গ’ গল্পে নাপিতে বৌদির কাছ থেকে কাঙালীকে অভাগী কী নিয়ে আসতে বলল?
(ক) আলতা
(খ) শাড়ি
(গ) চাল
(ঘ) নুন
উত্তর: (ক) আলতা

১৫. অধর রায় গাছের দাম কয় টাকা আনতে বলে?
(ক) তিন
(খ) চার
(গ) পাঁচ
(ঘ) ছয়
উত্তর: (গ) পাঁচ


১৬. ‘আয় তোকে রূপকথা বলি’- ‘অভাগীর স্বর্গ’ গল্পে কথাটি কেন বলা হয়েছে?
(ক) সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য
(খ) সন্তানকে স্বপ্ন দেখানোর জন্য
(গ) সন্তান বাৎসল্যের কারণে
(ঘ) সন্তানের অনুরোধ রক্ষায়
উত্তর: (ক) সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য

১৭. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কাঙালী স্তব্ধ হয়ে চেয়ে রইল—

(ক) পেছন পানে
(খ) সামনের দিকে
(গ) নিচের দিকে
(ঘ) ঊর্ধ্বদৃষ্টে
উত্তর: (ঘ) ঊর্ধ্বদৃষ্টে

১৮. ‘বর্ষীয়সী’ বলতে কী বোঝায়?
(ক) অতি বৃদ্ধ
(খ) বর্ষপূর্তি অনুষ্ঠান
(গ) মধ্যবয়স্ক
(ঘ) বর্ষার অনুষ্ঠান
উত্তর: (ক) অতি বৃদ্ধ

১৯. অন্ত্যেষ্টিক্রিয়ার সঠিক অর্থ কোনটি?
(ক) জীবিতের অনুষ্ঠান
(খ) জন্মদিনের অনুষ্ঠান
(গ) বিয়ের অনুষ্ঠান
(ঘ) মৃতের জন্য শেষ অনুষ্ঠান
উত্তর: (ঘ) মৃতের জন্য শেষ অনুষ্ঠান

২০. প্রসন্ন শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) বিষণ্ন
(খ) খুশি
(গ) মালিন্য
(ঘ) উচ্ছ্বাস
উত্তর: (ক) বিষণ্ন

২১. নিস্তব্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) নিশ্চল
(খ) কোলাহল
(গ) বাচাল
(ঘ) সবাক
উত্তর: (ক) নিশ্চল


২২. কাঙালীর বাবাকে অভাগী ধরে আনতে বলেছিল কেন?

(ক) শাস্তি দেওয়ার জন্য
(খ) টাকা পাবে বলে
(গ) সম্পত্তি লিখে দিতে
(ঘ) পায়ের ধুলো নেওয়ার জন্য
উত্তর: (ঘ) পায়ের ধুলো নেওয়ার জন্য


২৩. অভাগী রসিক দুলেকে পায়ের ধুলো চাইল কেন?
(ক) স্বর্গবাসী হওয়ার জন্য
(খ) পবিত্র হওয়ার জন্য
(গ) শ্রদ্ধাবশত
(ঘ) কোনো কারণ ছাড়াই
উত্তর: (ক) স্বর্গবাসী হওয়ার জন্য


২৪. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কে স্থানীয় লোক নয়?
(ক) রসিক দুলে
(খ) ঠাকুরদাস মুখুয্যে
(গ) বিন্দির মা
(ঘ) জমিদার
উত্তর: (ঘ) জমিদার


২৫. কাঙালী কিছু ছুঁয়ে ফেলেছে কি না এজন্য অধর রায় কী ছড়িয়ে দিতে বললেন?
(ক) গোবরজল
(খ) পুকুরের জল
(গ) গোলাপজল
(ঘ) নলকূপের জল
উত্তর: (ক) গোবরজল


২৬. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কাঙালীর ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতা কেমন?
(ক) বিরহের
(খ) আনন্দের
(গ) বিরক্তির
(ঘ) অত্যাচারের
উত্তর: (ঘ) অত্যাচারের


২৭. রাখালের মা কাঙালীকে খড়ের আঁটি জ্বেলে দিয়েছিল কেন?
(ক) কাঠ পায়নি বলে
(খ) অভাগীর ইচ্ছায়
(গ) ছোট জাত বলে
(ঘ) এতিম বলে
উত্তর: (ক) কাঠ পায়নি বলে

২৮. ‘শরৎ সাহিত্যসমগ্র’ গ্রন্থের কোন খণ্ড থেকে ‘অভাগীর স্বর্গ’ নামক গল্পটি সংকলন করা হয়েছে?
(ক) প্রথম খণ্ড
(খ) দ্বিতীয় খণ্ড
(গ) তৃতীয় খণ্ড
(ঘ) চতুর্থ খণ্ড
উত্তর: (ক) প্রথম খণ্ড

২৯. মৃত্যুর সময় কাঙালী তার বাবাকে হাজির করতে পারলেও মায়ের সৎকার করতে পারেনি কেন?
(ক) ছোট জাত বলে
(খ) বাবা দেখতে না পাওয়ায়
(গ) মায়ের ইচ্ছা ছিল না
(ঘ) প্রতিবেশীদের বাধায়
উত্তর: (ক) ছোট জাত বলে

৩০. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কাঙালী হলো—
(ক) সাহসী
(খ) প্রতিবাদী
(গ) শোষিত
(ঘ) অবোধ
উত্তর: (গ) শোষিত

৩১. অধর রায় কাঙালীকে পাঁচ টাকা আনতে বলেছিল কেন?
(ক) খাজনা পরিশোধ করার জন্য
(খ) ঘুষ দেওয়ার জন্য
(গ) জরিমানা হিসেবে
(ঘ) গাছের দাম দেওয়ার জন্য
উত্তর: (ঘ) গাছের দাম দেওয়ার জন্য

৩২. ঠাকুরদাস মুখোপাধ্যায় তৎকালীন সমাজে কাদের প্রতিনিধিত্ব করে?
(ক) ধনিকশ্রেণির
(খ) বণিকশ্রেণির
(গ) ভোগবাদী শ্রেণির
(ঘ) সামন্তশ্রেণির
উত্তর: (ঘ) সামন্তশ্রেণির

৩৩. ‘অভাগীর স্বর্গ’ গল্পের গতিশীল চরিত্র কোনটি?
(ক) অভাগী
(খ) কাঙালী
(গ) রসিক দুলে
(ঘ) ঠাকুরদাস মুখোপাধ্যায়
উত্তর: (খ) কাঙালী

৩৪. ও রে কে আছিস রে, এখানে একটু গোবরজল ছড়িয়ে দে! এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) নীচু শ্রেণির অবস্থা
(খ) সামন্ত শ্রেণির দৌরাত্ম্য
(গ) পরিচ্ছন্নতার লক্ষণ
(ঘ) প্রচলিত রীতিনীতি
উত্তর: (ঘ) প্রচলিত রীতিনীতি

৩৫. ‘অভাগীর স্বর্গ’ গল্পের গতিশীল চরিত্র কোনটি?
(ক) অভাগী
(খ) কাঙালী
(গ) রসিক দুলে
(ঘ) ঠাকুরদাস
উত্তর: (খ) কাঙালী

৩৬. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কুটির প্রাঙ্গণে কী গাছ আছে?
(ক) তাল
(খ) বরই
(গ) বেল
(ঘ) জলপাই
উত্তর: (গ) বেল

৩৭. ‘জাত গেল জাত গেল বলে এ কী আজব কারখানা!’— চরণদ্বয়ের সঙ্গে সংগতি রয়েছে কোন রচনায়?

(ক) সুভা
(খ) মমতাধি
(গ) আম-আঁটির ভেপু
(ঘ) অভাগীর স্বর্গ
উত্তর: (ঘ) অভাগীর স্বর্গ

৩৮. লেখক ‘অভাগীর স্বর্গ’ গল্পে কোনটিকে বিস্ময়ের বস্তু বলেছেন?
(ক) রসিক বাঘের আচরণকে
(খ) অভাগীর স্বর্গ দেখাকে
(গ) অধর রায়ের আচরণকে
(ঘ) অভাগীর কাঙালীর মা হয়ে বেঁচে থাকাকে
উত্তর: (ঘ) অভাগীর কাঙালীর মা হয়ে বেঁচে থাকাকে

৩৯. ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর শবযাত্রার দূর থেকে কে সঙ্গী হলো?
(ক) কাঙালী
(খ) অভাগী
(গ) রাখালের মা
(ঘ) রাখাল
উত্তর: (খ) অভাগী

৪০. ‘মানুষ মানুষের জন্য’— ভাবনার বৈপরীত্য কোন চরিত্রে লক্ষ করা যায়?
(ক) কুলীন রায়
(খ) রসিক দুলে
(গ) অধর রায়
(ঘ) কাঙালী
উত্তর: (গ) অধর রায়

৪১. ‘যা, মুখে একটু নুড়ো জ্বেলে দিয়ে নদীর চড়ায় মাটি দে গে’— উক্তিটি কার?
(ক) মুখোপাধ্যায় মহাশয়ের
(খ) ভট্টাচার্য মহাশয়ের
(গ) অধর রায়ের
(ঘ) দারোয়ানের
উত্তর: (গ) অধর রায়ের

৪২. ‘অভাগীর স্বর্গ’ গল্পের দারোয়ান চরিত্রে প্রকাশ পেয়েছে—
(ক) কর্তব্যপরায়ণতা
(খ) দরিদ্রের প্রতি অবহেলা
(গ) নিচু জাতের প্রতি অবজ্ঞা
(ঘ) ধর্মীয় কুসংস্কার
উত্তর: (গ) নিচু জাতের প্রতি অবজ্ঞা

৪৩. ‘রসিক হতবুদ্ধির মত দাঁড়াইয়া রহিল’— কেন?
(ক) অভাগীর কষ্ট দেখে
(খ) স্ত্রীকে মৃত্যুপথযাত্রী দেখে
(গ) কৃতকর্মে অনুতপ্ত হয়ে
(ঘ) ছেলের কথা শুনে
উত্তর: (গ) কৃতকর্মে অনুতপ্ত হয়ে

৪৪. রসিক বাঘ যে বেলগাছটি কাটতে গিয়েছিল সেটি কার হাতে পোঁতা ছিল?
(ক) কাঙালীর
(খ) অভাগীর
(গ) বিন্দির মায়ের
(ঘ) রাখালের পিসির
উত্তর: (খ) অভাগীর

৪৫. ‘অভাগীর স্বর্গ’ গল্পে ‘প্রণামী’ শব্দটি কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) পুরোহিতকে দেওয়া সালামি
(খ) দেব-দেবীকে দেওয়া প্রসাদ
(গ) সশ্রদ্ধ সালাম প্রদান
(ঘ) কবিরাজের চিকিৎসা ফি
উত্তর: (ঘ) কবিরাজের চিকিৎসা ফি

৪৬. অভাগীর শেষ ইচ্ছা অপূর্ণ থাকার জন্য দায়ী কে?
(ক) কবিরাজ
(খ) অধর রায়
(গ) দারোয়ান
(ঘ) রসিক বাঘ
উত্তর: (খ) অধর রায়

৪৭. “কাঙালীর মার মত সতী-লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই”- উক্তিটি কার?
(ক) বিন্দির মার
(খ) বিন্দির পিসির
(গ) নাপিত বউ
(ঘ) রাখালের পিসির
উত্তর: (ক) বিন্দির মার

৪৮. “কালো আর ধলো বাহিরে কেবল / ভিতরে সবার সমান রাঙা”- এ উক্তির বিপরীত বৈশিষ্ট্য ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন চরিত্রে দেখা যায়?
(ক) অধর রায়
(খ) অভাগী
(গ) ঠাকুর দাস
(ঘ) কাঙালী
উত্তর: (ক) অধর রায়

৪৯. “তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন-মার মতো আমিও স্বর্গে যেতে পাবো”- উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) ধর্ম বিশ্বাস
(খ) কুসংস্কার
(গ) সন্তানবাৎসল্য
(ঘ) শোককাতরতা
উত্তর: (ক) ধর্ম বিশ্বাস

৫০. দারোয়ানটা কাঙালীর গায়ে হাত দিল না কীসের ভয়ে?
(ক) জমিদারের
(খ) জাত যাওয়ার
(গ) অশৌচের
(ঘ) পেয়াদার
উত্তর: (গ) অশৌচের

৫১. ‘ওরে কে আছিস রে, এখানে একটু গোবরজল ছড়িয়ে দে’- এ বাক্যে গোবরজল ছড়িয়ে দেওয়ার কারণ কী?
(ক) গোবরজল দিয়ে ভালো পরিষ্কার হয়
(খ) কাঙালীকে অপমান করা
(গ) কাঙালীকে তাড়িয়ে দেওয়া
(ঘ) ছোট জাত বলে ঘৃণা করা
উত্তর: (ঘ) ছোট জাত বলে ঘৃণা করা


৫২. ‘অভাগীর স্বর্গ’ গল্পে ঠাকুরদাস মুখুয্যের বর্ষীয়সী স্ত্রী মারা গিয়েছিল কোন রোগে?

(ক) খেতে না পেয়ে
(খ) জ্বরে
(গ) কলেরায়
(ঘ) বসন্তে
উত্তর: (খ) জ্বরে

৫৩. ‘অভাগীর স্বর্গ’ গল্পে ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর শবযাত্রা ধুমধামের সঙ্গে করা হয়েছিল কেন?
(ক) উঁচু জাতের কারণে
(খ) নিচু জাতের কারণে
(গ) মুখুয্যের প্রিয় স্ত্রী হওয়ার কারণে
(ঘ) বয়স বেশি হওয়ার কারণে
উত্তর: (ক) উঁচু জাতের কারণে


৫৪. ‘অভাগীর স্বর্গ’ গল্পে মুখোপাধ্যায় মহাশয়ের ছিল—
(ক) দুই ছেলে, দুই মেয়ে
(খ) তিনি ছেলে, দুই মেয়ে
(গ) চার ছেলে, তিন মেয়ে
(ঘ) চার ছেলে, চার মেয়ে
উত্তর: (গ) চার ছেলে, তিন মেয়ে


৫৫. ‘অভাগীর স্বর্গ’ গল্পে শবযাত্রা দেখে আরেকবার স্বামিগৃহে যাত্রা করছে এমন মনে হওয়ার কারণ কী?
(ক) শবদেহের সাজসজ্জা দেখে
(খ) লোকজনের কান্নাকাটি দেখে
(গ) কপালে সিঁদুর দেখে
(ঘ) পায়ের আলতা দেখে
উত্তর: (ক) শবদেহের সাজসজ্জা দেখে

৫৬. কাঙালীর মা চোখের জল মুছতে মুছতে কোথায় গিয়ে উপস্থিত হলো?
(ক) শ্মশানে
(খ) বাজারে
(গ) বাড়িতে
(ঘ) মন্দিরে
উত্তর: (ক) শ্মশানে

৫৭. কাঙালীকে কে গলাধাক্কা দিল?
(ক) অধর রায়
(খ) পাঁড়ে
(গ) দারোয়ান
(ঘ) ঠাকুরদাস
উত্তর: (খ) পাঁড়ে


৫৮. “অভাগীর স্বর্গ” গল্পে মা কাঙালীকে কার কাছ থেকে আলতা আনতে বলেছিল?

(ক) বিন্দির পিসি
(খ) রাখালের মা
(গ) বামুন মা
(ঘ) নাপতে বৌদি উত্তর: (ঘ) নাপতে বৌদি

৫৯. ‘দুলে। দুলের মড়ার কাঠ কী হবে শুনি?’— উক্তিটিতে অধর রায়ের কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
(ক) অবজ্ঞা
(খ) ঘৃণা
(গ) অহংকার
(ঘ) তিরস্কার
উত্তর: (ক) অবজ্ঞা

৬০. ‘সব ব্যাটারাই এখন বামুন-কায়েত হতে চায়’— ‘অভাগীর স্বর্গ’ গল্পে এ বক্তব্যে কোন ভাব ফুটে উঠেছে?
(ক) বিরক্তি
(খ) ক্রোধ
(গ) ক্ষোভ
(ঘ) বিদ্রূপ
উত্তর: (ঘ) বিদ্রূপ

৬১. বামুন-মা কোথায় যাচ্ছে?

(ক) শ্বশুরবাড়ি
(খ) স্বর্গে
(গ) নরকে
(ঘ) বাবার বাড়ি
উত্তর: (খ) স্বর্গে


৬২. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কাঙালীর খিদে পেয়েছিল কখন?
(ক) দুপুরে
(খ) রাতে
(গ) সকালে
(ঘ) সন্ধ্যায়
উত্তর: (ক) দুপুরে


৬৩. ‘অভাগীর স্বর্গ’ গল্পে অভাগীর নাম কে দিয়েছিল?
(ক) অভাগীর মা
(খ) অভাগীর বাবা
(গ) অভাগীর দাদা
(ঘ) অভাগীর নানা
উত্তর: (খ) অভাগীর বাবা


৬৪. ‘বাঘের অন্য বাঘিনী ছিল।’ এখানে বাঘিনী হলো—
(ক) কাঙালীর মা
(খ) রসিকের দ্বিতীয় স্ত্রী
(গ) মুখোপাধ্যায়ের স্ত্রী
(ঘ) মুখোপাধ্যায় মহাশয়ের দ্বিতীয় স্ত্রী
উত্তর: (খ) রসিকের দ্বিতীয় স্ত্রী


৬৫. ‘অভাগীর স্বর্গ’ গল্পে রসিক মূলত অভাগীর—
(ক) মামা
(খ) চাচা
(গ) স্বামী
(ঘ) ভাই
উত্তর: (গ) স্বামী

৬৬. ‘অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালীকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল’— কেন?
(ক) স্বামী পরিত্যক্তা হওয়ায়
(খ) স্বামী মারা যাওয়ায়
(গ) কাঙালীর বায়নার কারণে
(ঘ) স্বামীর কড়া নির্দেশে
উত্তর: (ক) স্বামী পরিত্যক্তা হওয়ায়

৬৭. কাঙালী সবেমাত্র কিসের কাজ করতে আরম্ভ করেছে?
(ক) বেতের কাজ
(খ) কাঠের কাজ
(গ) দর্জির কাজ
(ঘ) কামারের কাজ
উত্তর: (ক) বেতের কাজ

৬৮. অভাগী কাঙালীকে কোথায় যেতে নিষেধ করল?
(ক) কাজে
(খ) শবযাত্রায়
(গ) মামাবাড়িতে
(ঘ) দাদাবাড়িতে
উত্তর: (ক) কাজে


৬৯. কাঙালীর মাকে সমাজের অনেকে ঘৃণা করে কেন?
(ক) গায়ে ময়লা বলে
(খ) ময়লা কাপড় পরে বলে
(গ) ছোট জাত বলে
(ঘ) বিত্তহীন বলে
উত্তর: (গ) ছোট জাত বলে


৭০. দাও বাবা, দাও একটু পায়ের ধুলো।— এ কথা কে বলেছিলেন?
(ক) কাঙালী
(খ) ঈশ্বর নাপিত
(গ) বিন্দির পিসি
(ঘ) রাখালের মা
উত্তর: (গ) বিন্দির পিসি

৭১. সব বেটারাই এখন বামুন-কায়েত হতে চায়। বাক্যটিতে ফুটে উঠেছে—
(ক) ঘৃণা
(খ) অবজ্ঞা
(গ) উপহাস
(ঘ) তাচ্ছিল্য
উত্তর: (গ) উপহাস

৭২. শীত, তাপ, ক্ষুধা তৃষ্ণার জ্বালা— সবাই আমরা সমান বুঝি— চরণ দুইটির বক্তব্য ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন দিকটির বিপরীত?
(ক) সামাজিক বৈষম্য
(খ) জাতি বৈষম্য
(গ) ধনী দরিদ্র বৈষম্য
(ঘ) শ্রেণি বৈষম্য
উত্তর: (ঘ) শ্রেণি বৈষম্য

৭৩. ‘বলিসনে মা বলিসনে— আমার বড্ড ভয় করে’— এ ভয়ের কারণ কী?
(ক) শ্মশানের দৃশ্য দেখে
(খ) রূপকথার গল্প শুনে
(গ) ভূতের গল্প শুনে
(ঘ) মৃত্যুর কথা শুনে
উত্তর: (ঘ) মৃত্যুর কথা শুনে

৭৪. সে যেন একটা ‘উৎসব’ বাঁধিয়া গেল— এখানে কোন উৎসবের কথা বলা হয়েছে?
(ক) শ্রাদ্ধের
(খ) ব্রাহ্মণ ভোজের
(গ) শবযাত্রার
(ঘ) কাঙালি ভোজের
উত্তর: (গ) শবযাত্রার

৭৫. ‘পাঁড়ে, ব্যাটাকে গলাধাক্কা দিয়ে বার করে দে ত!’— অধর রায়ের এ উক্তিতে প্রকাশ পেয়েছে—
(ক) উপেক্ষা
(খ) তাচ্ছিল্য
(গ) বিরক্তি
(ঘ) উপহাস
উত্তর: (খ) তাচ্ছিল্য

৭৬. ‘অভাগীর স্বর্গ’ গল্পে ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কত দিনের জ্বরে মারা গিয়েছিল?
(ক) পাঁচ
(খ) সাত
(গ) আট
(ঘ) নয়
উত্তর: (খ) সাত


৭৭. ‘অভাগীর স্বর্গ’ গল্পে বেলগাছটির অবস্থান কোথায়?
(ক) বাড়ির বাইরে
(খ) কুটির প্রাঙ্গণে
(গ) শ্মশানের ধারে
(ঘ) নদীর ধারে
উত্তর: (খ) কুটির প্রাঙ্গণে

৭৮. ‘তোর বাবাকে একবার ধরে আনিবি’— কথাটিতে অভাগীর কোন অনুভূতি ব্যক্ত হয়েছে?

(ক) রাগ
(খ) ভালোবাসা
(গ) অভিমান
(ঘ) সম্মান
উত্তর: (ঘ) সম্মান

৭৯. গ্রামে কে নাড়ি দেখতে পারে?
(ক) ঈশ্বর নাপিত
(খ) অধর রায়
(গ) ভুবন মুখুয্যে
(ঘ) বিপিন
উত্তর: (ক) ঈশ্বর নাপিত

৮০. সামন্তবাদের নির্মম চিত্র ফুটে উঠেছে কোন রচনায়?
(ক) পয়লা বৈশাখ
(খ) আম-আঁটির ভেপু
(গ) অভাগীর স্বর্গ
(ঘ) উপেক্ষিত শক্তির উদ্বোধন
উত্তর: (গ) অভাগীর স্বর্গ

৮১. ‘অভাগীর স্বর্গ’ গল্পে জমিদারের কাছারির কর্তা কে?
(ক) অধর রায়
(খ) রসিক দুলে
(গ) ঠাকুরদাস মুখোপাধ্যায়
(ঘ) কবিরাজ
উত্তর: (ক) অধর রায়

৮২. ‘দুলের মড়ার কাঠ কী হবে শুনি?’— উক্তিটি কার?
(ক) কাঙালীর
(খ) অধর রায়ের
(গ) ভট্টাচার্য মহাশয়ের
(ঘ) ঠাকুরদাসের
উত্তর: (খ) অধর রায়ের

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts