সমাজ দৃষ্টিহীনদের অবজ্ঞা করে। দৃষ্টিহীনরা নিজেরাও নিজেদের অসহায় ভাবে। কিন্তু ইন্দ্রিয়সচেতনতা দিয়ে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। পায়ের নিচে নরম ঘাসের অস্তিত্ব, কোকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমন অনুমান করা, শ্যাওলায় পা রেখে নতুন সিঁড়ি জেগে ওঠার কথা বোঝা দৃষ্টিহীন হয়েও সম্ভবপর। তাই দৃষ্টিহীন হলেই নিজেকে অসহায় না ভেবে, শুধুই ঘরের মধ্যে আবদ্ধ না থেকে আপন অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা প্রয়োজন। বধূটি চোখে দেখতে পায় না। কিন্তু অনুভবে সে জগতের রূপ-রস-গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে। ‘অন্ধবধূ’ কবিতাটিতে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা সংবেদনশীল ভাষায় প্রকাশিত হয়েছে।
১. যতীন্দ্রমোহন বাগচী কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৭০ সালে
(খ) ১৮৭২ সালে
(গ) ১৮৭৮ সালে
(ঘ) ১৮৭৯ সালে
উত্তর: (ঘ) ১৮৭৮ সালে
২. যতীন্দ্রমোহন বাগচী কীসের রূপ উন্মোচনে প্রয়াসী হয়েছেন?
(ক) গ্রামবাংলার শ্যামল স্নিগ্ধ রূপ
(খ) নদীর রূপ
(গ) দারিদ্র্যক্লিষ্ট মানুষের রূপ
(ঘ) বনবনানীর রূপ
উত্তর: (ক) গ্রামবাংলার শ্যামল স্নিগ্ধ রূপ
৩. যতীন্দ্রমোহন বাগচী কত তারিখে জন্মগ্রহণ করেন?
(ক) ২৭শে নভেম্বর
(খ) ২৭শে ডিসেম্বর
(গ) ২৭শে জানুয়ারি
(ঘ) ২৭শে ফেব্রুয়ারি
উত্তর: (ক) ২৭শে নভেম্বর
৪. যতীন্দ্রমোহন বাগচী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
(ক) নদীয়া
(খ) ঢাকা
(গ) কুড়িগ্রাম
(ঘ) যশোর
উত্তর: (ক) নদীয়া
৫. যতীন্দ্রমোহন বাগচীর গ্রামের নাম কী?
(ক) কাঁঠালতলা
(খ) জামশেদপুর
(গ) মেদিনীপুর
(ঘ) লাহিনীপাড়া
উত্তর: (খ) জামশেদপুর
৬. কোনটি যতীন্দ্রমোহন বাগচীর কবিমানসের এক প্রধান বৈশিষ্ট্য?
(ক) পল্লী-প্রীতি
(খ) নগর-প্রীতি
(গ) প্রকৃতি-প্রীতি
(ঘ) মানব-প্রীতি
উত্তর: (ক) পল্লী-প্রীতি
৭. নিচের কোনটি যতীন্দ্রমোহন বাগচী রচিত কাব্যগ্রন্থ?
(ক) রেখা
(খ) মানসী
(গ) সোনার তরী
(ঘ) চিত্রা
উত্তর: (ক) রেখা
৮. নিচের কোনটি কাব্যগ্রন্থ?
(ক) বন্ধুর দান
(খ) শেষের কবিতা
(গ) আরণ্যক
(ঘ) দেনা-পাওনা
উত্তর: (ক) বন্ধুর দান
৯. ‘জাগরণী’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) যতীন্দ্রমোহন বাগচী
(গ) বুদ্ধদেব বসু
(ঘ) প্রেমেন্দ্র মিত্র
উত্তর: (খ) যতীন্দ্রমোহন বাগচী
১০. ‘নীহারিকা’ হলো একটি—
(ক) কাব্য
(খ) প্রবন্ধ
(গ) গল্প
(ঘ) উপন্যাস
উত্তর: (ক) কাব্য
১১. ‘অপরাজিতা’ গ্রন্থের লেখক কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(গ) নবীনচন্দ্র সেন
(ঘ) যতীন্দ্রমোহন বাগচী
উত্তর: (ঘ) যতীন্দ্রমোহন বাগচী
১২. কোনটি যতীন্দ্রমোহন বাগচীর গ্রন্থ?
(ক) দেখা
(খ) লেখা
(গ) খেয়া
(ঘ) বহি
উত্তর: (খ) লেখা
১৩. ‘মহাভারতী’ গ্রন্থের লেখক কে?
(ক) ব্যাসদেব
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) চন্ডীদাস
(ঘ) যতীন্দ্রমোহন বাগচী
উত্তর: (ঘ) যতীন্দ্রমোহন বাগচী
১৪. যতীন্দ্রমোহন বাগচী মৃত্যুবরণ করেন কত সালে?
(ক) ১৯৪৮ সালে
(খ) ১৯৫০ সালে
(গ) ১৯৫২ সালে
(ঘ) ১৯৫৩ সালে
উত্তর: (ক) ১৯৪৮ সালে
১৫. যতীন্দ্রমোহন বাগচী মৃত্যুবরণ করেন কত তারিখে?
(ক) ১লা জানুয়ারি
(খ) ১লা ফেব্রুয়ারি
(গ) ১লা মার্চ
(ঘ) ১লা এপ্রিল
উত্তর: (খ) ১লা ফেব্রুয়ারি
১৬. কীসের তলায় নরম ঠেকেল?
(ক) হাত
(খ) শরীর
(গ) মাথা
(ঘ) পা
উত্তর: (ঘ) পা
১৭. কাকে একটু আস্তে চলার জন্য বলা হয়েছে?
(ক) খোকাকে
(খ) বাবাকে
(গ) মাকে
(ঘ) ঠাকুরঝিকে
উত্তর: (ঘ) ঠাকুরঝিকে
১৮. ঠাকুরঝিকে অন্ধবধূ আস্তে চলতে বলছে কেন?
(ক) বকুল ফুল পায়ের তলায় নষ্ট হয়ে যাবে
(খ) অন্ধবধূ ঠাকুরঝিকে পাচ্ছে না তাই
(গ) অন্ধবধূ বুঝতে চেষ্টা করছে নরম জিনিসটা কী
(ঘ) অন্ধ হওয়ায় দ্রুত হাঁটতে পারছে না তাই
উত্তর: (গ) অন্ধবধূ বুঝতে চেষ্টা করছে নরম জিনিসটা কী
১৯. ‘ওমা, এ যে ঝরা-বকুল! নয়?’ এ চরণটির বক্তা হলো—
(ক) ঠাকুরঝি
(খ) অন্ধবধূ
(গ) কবি
(ঘ) পথিক
উত্তর: (খ) অন্ধবধূ
২০. কীসের পাশে বসে অন্ধবধূ বকুলের মোহময় গন্ধ পেয়েছে?
(ক) জানালার
(খ) বেড়ার
(গ) দোরের
(ঘ) বারান্দার
উত্তর: (গ) দোরের
২১. ‘আমের গায়ে বরণ দেখা যায়’ এখানে ‘বরণ’ দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) গ্রহণ
(খ) বর্জন
(গ) রং
(ঘ) মুকুল
উত্তর: (গ) রং
২২. ‘অন্ধবধূ’ কবিতায় কী বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
(ক) উত্তরের হাওয়া
(খ) দখিনের হাওয়া
(গ) জানালা
(ঘ) দরজা
উত্তর: (খ) দখিনের হাওয়া
২৩. অন্ধবধূ ঠাকুরঝিকে কী আসার কথা জিজ্ঞেস করে?
(ক) বৈশাখ
(খ) জ্যৈষ্ঠ
(গ) আষাঢ়
(ঘ) শ্রাবণ
উত্তর: (খ) জ্যৈষ্ঠ
২৪. ‘অন্ধবধূ’ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে?
(ক) কাক
(খ) চোখ গেল
(গ) কোকিল
(ঘ) শালিক
উত্তর: (খ) চোখ গেল
২৫. ‘মন্দ নেহাৎ হয় না কিন্তু তায়’ বাক্যটি দিয়ে কী বোঝানো হয়েছে?
(ক) মৃত্যুকে বরণ করে নেয়া
(খ) অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি
(গ) সকলের কষ্ট দূর করা
(ঘ) স্বামীকে দায়মুক্ত করা
উত্তর: (খ) অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি
২৬. ‘পা-পিছলিয়ে তলিয়ে যদি যাই
মন্দ নেহাত হয় না কিন্তু তায়’—
উক্তিটিতে অন্ধবধূর কী মনোভাব প্রকাশ পেয়েছে?
(ক) অভিমান
(খ) রাগ
(গ) সংশয়
(ঘ) বিরক্তি
উত্তর: (ক) অভিমান
২৭. রফিকের এক হাত না থাকা সত্ত্বেও সে রিকশা চালিয়ে এস.এস.সি পরীক্ষায় জি.পি.এ ৫ পেয়েছে। ‘অন্ধবধূ’ কবিতায় অন্ধবধূর সাথে উদ্দীপকের রফিকের পার্থক্য—
(ক) অন্তর্দৃষ্টি প্রসারণের ক্ষেত্রে
(খ) মেধা ও মননে
(গ) ইন্দ্রিয়সচেতনতায়
(ঘ) প্রতিবন্ধিতা দূরীকরণে
উত্তর: (ঘ) প্রতিবন্ধিতা দূরীকরণে
২৮. ‘অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়’— এ চরণে ‘দ্বন্দ্ব’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) আশঙ্কা
(খ) কষ্ট
(গ) মনোমালিন্য
(ঘ) অভিশাপ
উত্তর: (ঘ) অভিশাপ
২৯. ‘অন্ধবধূ’ কবিতার মূল উদ্দেশ্য হলো—
(ক) নারীর অবস্থান নিরূপণ করা
(খ) নারীদের প্রতি করুণা প্রকাশ
(গ) প্রতিবন্ধীর সামাজিক অবস্থান নিরূপণ করা
(ঘ) প্রতিবন্ধীর জন্য সাহায্যের ব্যবস্থা করা
উত্তর: (গ) প্রতিবন্ধীর সামাজিক অবস্থান নিরূপণ করা
৩০. কোকিলের ডাক কীসের ইঙ্গিত বহন করে?
(ক) শ্যাওলা পড়া সিঁড়ি
(খ) বৈশাখের দুপুর
(গ) বসন্তকাল
(ঘ) মধুমঞ্জরীর গন্ধ
উত্তর: (গ) বসন্তকাল
৩১. অন্ধবধূর কাছে মন্দ নয় কোনটি?
(ক) নিজের মৃত্যু
(খ) দিঘির ঘাট
(গ) ঠাকুরঝির বাপ
(ঘ) স্বামীর মৃত্যু
উত্তর: (ক) নিজের মৃত্যু
৩২. মন্দ নেহাত হয় না তায়—
অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়! এখানে ‘দ্বন্দ্ব’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) বাস্তব ও কল্পনার বৈপরীত্য
(খ) সাংসারিক কলহ ও সংঘাত
(গ) জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণ
(ঘ) অবহেলা ও ভালোবাসার সম্মিলন
উত্তর: (খ) সাংসারিক কলহ ও সংঘাত
৩৩. অন্ধবধূর মানসিকতা কেমন?
(ক) আশাবাদী
(খ) স্বপ্নাতুর
(গ) দ্বন্দ্বময়
(ঘ) বেদনাসঘন
উত্তর: (ক) আশাবাদী
৩৪. অন্ধবধূর কীসে শঙ্কা জাগে?
(ক) কখনো দেখতে পাবে না বলে
(খ) গৃহকোণে একলা থাকায়
(গ) বাড়ি আসার পথ খুঁজে পাবে না বলে
(ঘ) শ্যাওলা-পিচ্ছিল ঘাটে পা ফসকালে
উত্তর: (ঘ) শ্যাওলা-পিচ্ছিল ঘাটে পা ফসকালে
৩৫. ‘অন্ধবধূ’ কবিতায় কোন কোন মাসের নাম আছে?
(ক) আষাঢ়-শ্রাবণ
(খ) জ্যৈষ্ঠ-আষাঢ়
(গ) আষাঢ়-ফাল্গুন
(ঘ) জ্যৈষ্ঠ-চৈত্র
উত্তর: (খ) জ্যৈষ্ঠ-আষাঢ়
৩৬. ‘অন্ধবধূ’ মারা গেলে তার স্বামী কী মাসে বিয়ে করবে?
(ক) জ্যৈষ্ঠ
(খ) আষাঢ়
(গ) শ্রাবণ
(ঘ) ভাদ্র
উত্তর: (খ) আষাঢ়
৩৭. ‘অন্ধবধূ’ গভীরভাবে অনুভব করে—
(ক) স্বামী বিরহের বেদনা
(খ) অন্ধত্বের কষ্ট
(গ) মানুষের অবহেলা
(ঘ) পায়ের তলার নরম ঘাস
উত্তর: (খ) অন্ধত্বের কষ্ট
৩৮. ‘অন্ধবধূর’ কোন শক্তিটি প্রখর?
(ক) ঘ্রাণশক্তি
(খ) অনুভূতিশক্তি
(গ) বাকশক্তি
(ঘ) শ্রবণশক্তি
উত্তর: (খ) অনুভূতিশক্তি
৩৯. ‘অন্ধবধূ’ কবিতায় কোনটি ফুটে উঠেছে?
(ক) কান্না শোক কমে
(খ) কান্না অর্থহীন
(গ) কান্না যৌক্তিক
(ঘ) কান্না অপ্রয়োজনীয়
উত্তর: (ক) কান্না শোক কমে
৪০. “জন্ম লাগি গিয়েছে যার চোখ
কাঁদার সুখ যে বারণ তাহার ছাই।” ‘অন্ধবধূ’ কবিতার এ চরণদ্বয়ে প্রকাশ পেয়েছে—
(ক) অন্ধবধূর আত্মমর্যাদার স্বরূপ
(খ) অন্ধবধূর অসহায়ত্বের স্বরূপ
(গ) অন্ধবধূর নৈরাশ্যের স্বরূপ
(ঘ) অন্ধবধূর পরনির্ভরশীলতার স্বরূপ
উত্তর: (খ) অন্ধবধূর অসহায়ত্বের স্বরূপ
৪১. ‘মধুমঞ্জরি’ কথাটি কোন অর্থের ব্যঞ্জনা দেয়?
(ক) মোহময়
(খ) নান্দনিক
(গ) সুতীব্র
(ঘ) মুদির দোকান
উত্তর: (ক) মোহময়
৪২. ‘অন্ধবধূ’ কবিতার বধূটি তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায় না কেন?
(ক) স্বামী ঘরে নেই বলে
(খ) গৃহকোণ ভালো লাগে না তাই
(গ) দিঘির টলটলে জল তাকে মুগ্ধ করে বলে
(ঘ) শীতল জলের সঙ্গে দুঃখ ভোলায় বলে
উত্তর: (ঘ) শীতল জলের সঙ্গে দুঃখ ভোলায় বলে
৪৩. যতীন্দ্রমোহন বাগচীর কবিতার বৈশিষ্ট্য কোনটি?
(ক) চিত্ররূপময়তা
(খ) বাস্তববাদিতা
(গ) ঐতিহ্যনির্ভরতা
(ঘ) দর্শননির্ভরতা
উত্তর: (ক) চিত্ররূপময়তা
৪৪. ‘নাগ কেশর’ একটি—
(ক) কাব্যগ্রন্থ
(খ) ছোটগল্প
(গ) নাটক
(ঘ) উপন্যাস
উত্তর: (ক) কাব্যগ্রন্থ
৪৫. অন্ধবধূ — মানুষ। শূন্যস্থানে কোনটি বসবে?
(ক) আবেগপ্রবণ
(খ) অনুভবঋদ্ধ
(গ) অনুভূতিসম্পন্ন
(ঘ) স্নেহধন্য
উত্তর: (খ) অনুভবঋদ্ধ
৪৬. “কোকিল ডাকা শুনেছি সেই কবে”— চরণটিতে প্রকাশ পেয়েছে—
(ক) বসন্ত অনাগত
(খ) বসন্ত সমাগত
(গ) বসন্ত বিগত
(ঘ) জ্যৈষ্ঠ আগত
উত্তর: (গ) বসন্ত বিগত
৪৭. ‘নীহারিকা’ কার রচনা?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) যতীন্দ্রমোহন বাগচী
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তর: (খ) যতীন্দ্রমোহন বাগচী
৪৮. ‘অন্ধবধূ’ কবিতায় ঘোষিত হয়েছে অন্ধদের প্রতি—
(ক) সংবেদনশীলতা
(খ) নিরাসক্ত মনোভাব
(গ) মানবিক আচরণের তাগিদ
(ঘ) দয়া ও করুণা
উত্তর: (গ) মানবিক আচরণের তাগিদ
৪৯. কতক তবু কমত যে তার শোক— এখানে কার শোক কমার কথা বলা হয়েছে?
(ক) অন্ধবধূর
(খ) স্বামীর
(গ) ‘চোখ গেল’ পাখির
(ঘ) ননদের
উত্তর: (ক) অন্ধবধূর
৫০. ‘এই আষাঢ়েই আবার বিয়ে হবে’— কার?
(ক) অন্ধবধূর
(খ) ঠাকুরঝির
(গ) অন্ধবধূর স্বামীর
(ঘ) ঠাকুরের
উত্তর: (গ) অন্ধবধূর স্বামীর
৫১. অন্ধবধূর শোকের বোঝা হালকা হতো কীভাবে?
(ক) স্বামীকে কাছে পেলে
(খ) বাবার বাড়ি যেতে পারলে
(গ) কাঁদতে পারলে
(ঘ) গান শুনতে পারলে
উত্তর: (গ) কাঁদতে পারলে
৫২. “পরশ তাহার মায়ের স্নেহের মতো”— এই বাক্যে ‘তাহার’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) স্বামী
(খ) দিঘির জল
(গ) ঠাকুরঝি
(ঘ) বকুল ফুল
উত্তর: (খ) দিঘির জল
৫৩. “কাঁদতে পেলে বাঁচতে সে যে ভাই, কতক তবু কমত যে তার শোক।” বাক্যটিতে কী বোঝানো হয়েছে?
(ক) অন্ধত্বের গভীর কষ্ট
(খ) কাঁদতে না পারার কষ্ট
(গ) কান্নার আনন্দ থেকে বঞ্চিত
(ঘ) প্রিয়জনের দেখা পাওয়া
উত্তর: (ক) অন্ধত্বের গভীর কষ্ট
৫৪. ‘অন্ধবধূ’ কবিতায় ‘মধুমঞ্জরির বাসে’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) মধুর মতো গন্ধ
(খ) মিষ্টি গন্ধ
(গ) ভালো গন্ধ
(ঘ) মধুর গন্ধে মোহময়
উত্তর (ঘ) মধুর গন্ধে মোহময়
৫৫. কোনটি মায়ের স্নেহের মতো?
(ক) দিদির পরশ
(খ) গ্রামের কথা
(গ) দরদভরা দুঃখের কথা
(ঘ) শীতল জলের পরশ
উত্তর: (ঘ) শীতল জলের পরশ
৫৬. পায়ের তলায় নরম ঠেকেছিল কোনটি?
(ক) আমের খোসা
(খ) ঝরা বকুল
(গ) কাদা মাটি
(ঘ) শ্যাওলা
উত্তর: (খ) ঝরা বকুল
৫৭. ‘অন্ধবধূ’ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে?
(ক) বকুল
(খ) চামেলি
(গ) জুঁই
(ঘ) বেলি
উত্তর: (ক) বকুল
৫৮. অন্ধবধূর নিঃসঙ্গতার কারণ কী?
(ক) ছোট সংসার
(খ) স্বামীর প্রবাস
(গ) স্বামীর অবহেলা
(ঘ) স্বামী কর্তৃক পরিত্যক্ত হওয়া
উত্তর: (খ) স্বামীর প্রবাস
৫৯. ‘অন্ধবধূ’ কবিতার মূল সুরটি হলো—
(ক) করুণ
(খ) গ্লানিময়
(গ) প্রীতিময়
(ঘ) গীতিময়
উত্তর: (ক) করুণ
৬০. অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়, অন্ধবধূর এ কথায় প্রকাশ পেয়েছে—
(ক) জীবনের প্রতি বীতশ্রদ্ধা
(খ) হতাশা
(গ) অভিমান
(ঘ) রাগ
উত্তর: (গ)অভিমান
৬১. ‘অন্ধবধূ’ কবিতায় কয়টি পাখির কথা বলা হয়েছে?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর: (খ) দুইটি
৬২. অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় কীসে?
(ক) মৃত্যুতে
(খ) ভুলে থাকায়
(গ) ওষুধে
(ঘ) চিকিৎসায়
উত্তর: (ক) মৃত্যুতে
৬৩. অন্ধবধূ কীভাবে নতুন সিঁড়ির সন্ধান পায়?
(ক) লোক মারফত
(খ) হাতের স্পর্শে
(গ) শ্যাওলায় পা রেখে
(ঘ) ভালোবাসা দিয়ে
উত্তর: (গ) শ্যাওলায় পা রেখে
৬৪. ‘অন্ধবধূ’ কবিতায় কীসের ডাক শোনার কথা বলা হয়েছে?
(ক) শিয়াল
(খ) কোকিল
(গ) কবুতর
(ঘ) কুকুর
উত্তর: (খ) কোকিল
৬৫. অন্ধবধূ পুকুরে ডুবে মারা গেলে সবার আগে বেঁচে যাবে কে?
(ক) সন্তান
(খ) ঠাকুরঝি
(গ) স্বামী
(ঘ) শ্বশুর
উত্তর: (গ) স্বামী
৬৬. “দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে।” এই পঙ্ক্তি দ্বারা বোঝা যায়—
(ক) শীত এসেছে
(খ) গ্রীষ্ম এসেছে
(গ) বসন্ত এসেছে
(ঘ) শরৎ এসেছে
উত্তর: (খ) গ্রীষ্ম এসেছে
৬৭. ‘অন্ধবধূ’ কবিতায় দিঘির ঘাটের সিঁড়ি ছিল—
(ক) শ্যাওলা-পিছল
(খ) ঝকঝকে
(গ) অনেক পুরনো
(ঘ) একেবারে নতুন
উত্তর: (ক) শ্যাওলা-পিছল
৬৮. পা পিছলে তলিয়ে গেলে কীসের দ্বন্দ্ব চুকে যাবে বলে অন্ধবধূ মনে করে?
(ক) প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব
(খ) স্বামীর সাথে দ্বন্দ্ব
(গ) অন্ধ চোখের দ্বন্দ্ব
(ঘ) ননদের সাথে দ্বন্দ্ব
উত্তর: (গ) অন্ধ চোখের দ্বন্দ্ব
৬৯. ‘এমনি শঙ্কা লাগে’— অন্ধবধূর এই শঙ্কা হলো—
(ক) স্বামীকে হারানোর
(খ) দিঘির জলে তলিয়ে যাওয়ার
(গ) পথ হারিয়ে যাওয়ার
(ঘ) শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার
উত্তর: (খ) দিঘির জলে তলিয়ে যাওয়ার
৭০. “দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে।” এখানে ‘সিঁড়ি জাগা’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) নতুন সিঁড়ি নির্মাণ
(খ) সিঁড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা
(গ) সিঁড়ি দৃশ্যমান হওয়া
(ঘ) অলৌকিকভাবে সিঁড়ি সৃষ্টি হওয়া
উত্তর: (গ) সিঁড়ি দৃশ্যমান হওয়া
৭১. “পা-পিছলিয়ে তলিয়ে যদি যাই!” অন্ধবধূ কোথায় তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে?
(ক) নদীর জলে
(খ) দিঘির জলে
(গ) সাগরের জলে
(ঘ) কুয়ার জলে
উত্তর: (খ) দিঘির জলে
৭২. ‘অন্ধবধূ’ কবিতায় ‘নতুন সিঁড়ি’ জাগার কারণ কী?
(ক) জল কমে যাওয়া
(খ) সিঁড়ি নির্মাণ করা
(গ) জল বেড়ে যাওয়া
(ঘ) দিঘি সেচে ফেলা
উত্তর: (ক) জল কমে যাওয়া
৭৩. “দুঃখ নাইকো সত্যি কথা শোন, অন্ধ গেলে কী আর হবে বোন?” এ পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে অন্ধবধূর—
(ক) প্রত্যাশা
(খ) বেদনা
(গ) আনন্দ
(ঘ) উচ্ছ্বাস
উত্তর: (খ) বেদনা
৭৪. কী করবে ভাই তারা— এখানে ‘তারা’ কারা?
(ক) যাদের চোখ নেই
(খ) যাদের পা নেই
(গ) যাদের হাত নেই
(ঘ) যাদের অর্থ নেই
উত্তর: (ক) যাদের চোখ নেই
৭৫. ‘আমের গায়ে বরণ দেখা যায়’— এখানে বরণ কী?
(ক) আমের বর্ণ
(খ) আমের মুকুল
(গ) আমের ক্ষত
(ঘ) আমের রোগ
উত্তর: (ক) আমের বর্ণ
৭৬. নিজের স্বামীর বিয়ের কথা বলার মধ্যে অন্ধবধূর কী প্রকাশ পেয়েছে?
(ক) আনন্দ
(খ) কষ্ট
(গ) নীচতা
(ঘ) মহত্ত্ব
উত্তর: (খ) কষ্ট
৭৭. ‘অন্ধবধূ’ কবিতায় ‘চোখ গেল’ দ্বারা বোঝানো হয়েছে—
(ক) চোখ অন্ধ হওয়াকে
(খ) চোখ নষ্ট হওয়াকে
(গ) দৃষ্টিহীষ্ট হওয়াকে
(ঘ) একধরনের পাখিকে
উত্তর: (ঘ) একধরনের পাখিকে
৭৮. ‘সেই তো ফিরে যাব আবার বাড়ি।’ এখানে ‘বাড়ি’ বলতে বোঝানো হয়েছে—
(ক) বাবার বাড়ি
(খ) মামার বাড়ি
(গ) শ্বশুরের গৃহ
(ঘ) স্বামীর কর্মস্থল
উত্তর: (গ) শ্বশুরের গৃহ
৭৯. “কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই, কতক তবু কমত যে তার শোক।” বাক্যটিতে কী বোঝানো হয়েছে?
(ক) অন্ধত্বের গভীর কষ্ট
(খ) কাঁদতে না পারার কষ্ট
(গ) কান্নার আনন্দ থেকে বঞ্চিত
(ঘ) প্রিয়জনের দেখা পাওয়া
উত্তর: (ক) অন্ধত্বের গভীর কষ্ট
৮০. অন্ধবধূর কীসের খুব বারণ?
(ক) খাওয়ার সুখ
(খ) দেখার সুখ
(গ) কান্নার সুখ
(ঘ) ঘোরার সুখ
উত্তর: (গ) কান্নার সুখ
৮১. কার কাছে কাছে কোনো কথা থাকতে পারে না?
(ক) চোখ গেলের
(খ) কোকিলের
(গ) দখিনা হাওয়ার
(ঘ) চক্ষুহীনতার
উত্তর: (ঘ) চক্ষুহীনতার
৮২. কী অন্ধবধূর মনের ব্যথা খানিক কমাত?
(ক) স্নিগ্ধ শীতল জল
(খ) দখিনা হাওয়া
(গ) ঝরা বকুল
(ঘ) কোকিলের ডাক
উত্তর: (ক) স্নিগ্ধ শীতল জল
৮৩. দিঘির শীতল জলের পরশ অন্ধবধূর কাছে কীসের মতো মনে হয়েছে?
(ক) মায়ের স্নেহের মতো
(খ) বাবার আদরের মতো
(গ) শ্বশুরের আদরের মতো
(ঘ) স্বামীর ভালোবাসার মতো
উত্তর: (ক) মায়ের স্নেহের মতো
৮৪. ‘ঠাকুরঝি’ বলতে কাকে বোঝায়?
(ক) ননদকে
(খ) বোনকে
(গ) ভাবিকে
(ঘ) মেয়েকে
উত্তর: (ক) ননদকে
৮৫. নানা ভাবনা-অনুভাবনা অর্থে নিচের কোনটি ব্যবহৃত হয়?
(ক) আকাশ-পাতাল
(খ) সাত-সতেরো
(গ) আকাশ-কুসুম
(ঘ) আকাশ-মাটি
উত্তর: (ক) আকাশ-পাতাল
৮৬. ‘চোখ গেল’ কী?
(ক) চোখ ওঠা
(খ) পাখি বিশেষ
(গ) চোখ নষ্ট হওয়া
(ঘ) চোখ জ্বলে যাওয়া
উত্তর: (খ) পাখি বিশেষ
৮৭. মানুষের দুঃখ-শোকের লাঘব ঘটে কীভাবে?
(ক) হাসির মাধ্যমে
(খ) কান্নার মাধ্যমে
(গ) নাচার মাধ্যমে
(ঘ) গানের মাধ্যমে
উত্তর: (খ) কান্নার মাধ্যমে
৮৮. সমাজ কাদের অবজ্ঞা করে?
(ক) দৃষ্টিহীনদের
(খ) মূর্খদের
(গ) ধনীদের
(ঘ) বেকারদের
উত্তর: (ক) দৃষ্টিহীনদের
৮৯. দৃষ্টিহীনদের পক্ষে কী সম্ভব?
(ক) নতুন ঋতুর আগমন অনুভব করা
(খ) আমের গায়ে বরণ দেখা
(গ) প্রকৃতির সৌন্দর্য দেখা
(ঘ) রাতের চাঁদ দেখা
উত্তর: (ক) নতুন ঋতুর আগমন অনুভব করা
৯০. বধূটি কেমন?
(ক) সুন্দরী
(খ) মমতাময়ী
(গ) হিংসুটে
(ঘ) দৃষ্টিহীন
উত্তর: (ঘ) দৃষ্টিহীন
